Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 5 June 2025
গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

গেমার ও পারফরম্যান্সপ্রেমীদের জন্য বড় সুখবর এনেছে হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নতুন প্রজন্মের জেড৮৯০ সিরিজের সকল মাদারবোর্ড এখন ইন্টেলের সর্বশেষ ইন্টেল ২০০এস বুস্ট প্রযুক্তি সম্পূর্ণরূপে সাপোর্ট করবে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ওভারক্লকিং সুবিধা উপভোগ করতে পারবেন, তাও আবার প্রসেসরের ওয়ারেন্টি বজায় রেখেই।

গিগাবাইট অফিশিয়াল বিবৃতিতে জানায়, ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি মূলত ইন্টেল কোর আল্ট্রা ২০০এস সিরিজ প্রসেসরের জন্য বিশেষভাবে তৈরি একটি প্রি-কনফিগারড ওভারক্লকিং প্রোফাইল। এর মাধ্যমে প্রসেসরের ভেতরের বিভিন্ন ইউনিটের ফ্রিকোয়েন্সি স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে গেমিং পারফরম্যান্স ও রেসপন্স টাইম উন্নত করা হয়। গিগাবাইট জানিয়েছে, জেড৮৯০ মাদারবোর্ড ব্যবহারকারীরা বায়োস -এ একটি মাত্র ক্লিকেই এই ফিচার চালু করতে পারবেন।

এছাড়া, এই প্রযুক্তি ডিডিআরফাইভ এক্সএমপি মেমোরি সাপোর্ট করে সর্বোচ্চ ডিডিআরফাইভ-৮০০০পর্যন্ত, যা উচ্চগতির গেমিং ও মাল্টিটাস্কিং এর জন্য কার্যকর ভূমিকা রাখবে। তবে ইন্টেল ২০০এস বুস্ট চালু করতে হলে অবশ্যই-কে সিরিজের প্রসেসর ও এক্সএমপি সাপোর্টেড মেমোরি ব্যবহার করতে হবে।

গিগাবাইট আরও জানিয়েছে, তাদের ওয়েবসাইটে ‘২০০এস বুস্ট’ সাপোর্টযুক্ত বায়োস আপডেট প্রকাশ করা হয়েছে। এছাড়া উপযুক্ত র‌্যাম বাছাইয়ে সহায়তা করতে একটি বিস্তারিত কোয়ালিটিফাইড ভেন্ডর লিস্ট (Qualified Vendor List) দেওয়া হয়েছে।

ওয়ারেন্টি:
ইন্টেল নিশ্চিত করেছে, ২০০এস বুস্ট ব্যবহারে প্রসেসরের তিন বছরের ওয়ারেন্টি প্রযোজ্য থাকবে। তবে পারফরম্যান্স বৃদ্ধির মাত্রা নির্ভর করবে প্রসেসর ও মেমোরির সক্ষমতার ওপর। কিছু ক্ষেত্রে সর্বোচ্চ গতি পাওয়া নাও যেতে পারে। তাছাড়া, মাদারবোর্ড বা র‌্যাম এর ক্ষতির জন্য ইন্টেল কোনো দায় নেবে না বলেও জানানো হয়েছে।

এই সুবিধাটি এখন থেকেই গিগাবাইটের সকল জেড ৮৯০ মাদারবোর্ডে বায়োস আপডেটের মাধ্যমে ব্যবহার করা যাবে। বিস্তারিত তথ্য ও BIOS ডাউনলোডের জন্য ভিজিট করুন: https://www.gigabyte.com/Motherboard/All-Series?fid=2558,3071

প্রসঙ্গত, ৩০ বছরেরও বেশি সময় ধরে গিগাবাইট বিশ্বজুড়ে মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও অন্যান্য হার্ডওয়্যার পণ্যে নেতৃত্ব দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সার্ভার, ডেটা সেন্টার ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আরও বিস্তৃত হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গিগাবাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন পানিতে পড়ে গেলে কী করবেন

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি
নির্বাচিত

শিগগির বন্ধ হচ্ছে অনিবন্ধিত মোবাইল ফোন: বিটিআরসি

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
নির্বাচিত

দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো

ঝড়-বৃষ্টির সময় ডিভাইসের সুরক্ষায় যা করবেন
নির্বাচিত

ঝড়-বৃষ্টির সময় ডিভাইসের সুরক্ষায় যা করবেন

প্রবাসীরা ফোন রেজিস্ট্রেশন করতে পারবে ফ্রিতে
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

ডিজিটাল মার্কেটিংয়ে ১৬ অ্যাওয়ার্ড পেলো গ্রামীণফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 June 2025

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV