Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ জুন ২০২৫
যুক্তরাজ্যের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন ডিজি-টেক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে আন্তর্জাতিক মর্যাদার নতুন মাইলফলক অর্জন করলো ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যুক্তরাজ্যভিত্তিক প্রকাশনা ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ Global Brands Magazine থেকে ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ (Global Brand Award) অর্জন করেছে। ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ (Most Trusted IT & Electronics Manufacturer) ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজি-টেক। এটি শুধুমাত্র একটি পুরস্কার নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে ওয়ালটন ডিজি-টেকের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রসঙ্গত, ‘গ্লোবাল ব্র্যান্ডজ ম্যাগাজিন’ প্রতি বছর বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করে যারা নিজেদের খাতে অসাধারণ দক্ষতা, উদ্ভাবনী শক্তি, এবং বিশ্বস্ততার প্রমাণ দেয়। প্রযুক্তি, আর্থিক খাত, শিক্ষা, অটোমোবাইল, জীবনধারা সহ নানান সেক্টরের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো এই প্ল্যাটফর্মে স্বীকৃতি লাভ করে থাকে। ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ শুধুমাত্র একটি পুরস্কার নয় বরং এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি যা প্রমাণ করে একটি ব্র্যান্ড মানুষের মনে স্থায়ী প্রভাব রাখতে পেরেছে।

এবারের পুরস্কার তালিকায় ছিলো জার্মানির বশ (Bosch), ফ্রান্সের এয়ারবাস (Airbus), যুক্তরাষ্ট্রের থ্রিএম (3M), যুক্তরাজ্যের ইউনিলিভার (Unilever) এর মতো খ্যাতনামা প্রতিষ্ঠান, যারা বিশ্ববাজারে বহু বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছে। তাদের সাথে এক সারিতে ওয়ালটন ডিজি-টেকের অবস্থান নিঃসন্দেহে এক অনন্য অর্জন। এছাড়াও বিগত বছরগুলোতে টয়োটা (Toyota), ইউটিউব (YouTube), অ্যামাজন (Amazon), অ্যাপল (Apple) এর মতো আরো অনেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠানসমূহ মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড লাভ করেছে।

ওয়ালটন ডিজি-টেক দেশের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ট্যাবলেটসহ প্রযুক্তিনির্ভর নানান পণ্য ও উপাদান স্থানীয়ভাবে উৎপাদন ও বাজারজাত করে আসছে। প্রতিষ্ঠানটি দেশে প্রযুক্তিপণ্যের ‘মেইড ইন বাংলাদেশ’ ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে। দেশজুড়ে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, বিশ্বমানের কারিগরি দক্ষতা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি অঙ্গীকার ওয়ালটনকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

স্থানীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদার পাশাপাশি প্রযুক্তিপণ্যে মান, উদ্ভাবন এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে ওয়ালটনের অব্যাহত প্রচেষ্টা তাদেরকে দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এরই প্রেক্ষিতে ‘মোস্ট ট্রাস্টেট আইটি অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার’ ক্যাটাগরিতে ‘গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছে ওয়ালটন ডিজি-টেক। একইসাথে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ এবার গ্লোবাল ব্র্যান্ডস ম্যাগাজিনের লিডারশিপ ক্যাটাগরিতে ‘মোস্ট ইনোভেটিভ চিফ বিজনেস অফিসার’ (Most Innovative Chief Business Officer) পুরস্কার পেয়েছেন ।

Tags: Walton Digi-Tech Global Award 2025ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘনের জন্য ৯০ মিলিয়নেরও বেশি ভিডিও সরিয়েছে টিকটক

“নগদ”-এর মাধ্যমে পুরস্কারের টাকা প্রদান করলেন অর্থমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

“নগদ”-এর মাধ্যমে পুরস্কারের টাকা প্রদান করলেন অর্থমন্ত্রী

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে
নির্বাচিত

বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার ওয়ালটন ফোন বাজারে

ই-মেইলের ব্যবহারে সচেতন থাকুন
নির্বাচিত

ই-মেইলের ব্যবহারে সচেতন থাকুন

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রেডমি নোট ৮
প্রযুক্তি সংবাদ

আগস্টের শেষেই আসছে রেডমি নোট ৮

দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে: পলক
প্রযুক্তি সংবাদ

দক্ষতা নির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে অত্যাধুনিক মোশন গ্রাফিক্স ল্যাব স্থাপন করা হবে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix