Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকের সর্বেসর্বা জাকারবার্গ : শেয়ারহোল্ডারদের সংস্কারমূলক ৮ প্রস্তাবই প্রত্যাখ্যাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Saturday, 1 June 2019
ফেসবুকের সর্বেসর্বা জাকারবার্গ : শেয়ারহোল্ডারদের সংস্কারমূলক ৮ প্রস্তাবই প্রত্যাখ্যাত
Share on FacebookShare on Twitter

আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ ও ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিশ্চিত করতে ফেসবুককে কয়েকটি বিভাগে বিভক্ত করার দাবি উঠেছে। এর মধ্যে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বার্ষিক সভায় মার্ক জাকারবার্গের চেয়ারম্যান পদে থাকা না-থাকা নিয়ে ভোটাভুটি হয়েছে। এটি ছাড়াও কোম্পানির সংস্কার নিয়ে সভায় আরো সাতটি প্রস্তাব আনেন শেয়ারহোল্ডাররা। কিন্তু সবগুলো প্রস্তাবই প্রত্যাখ্যাত হয়েছে।

শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ একই সঙ্গে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বোর্ড চেয়ারম্যান। এত বড় কোম্পানির দুই শীর্ষ পদ দীর্ঘদিন ধরে আঁকড়ে আছেন তিনি। এবার তাকে চেয়ারম্যান পদ থেকে সরে যেতে বলছেন অনেকেই। এতে জাকারবার্গ কোম্পানির সামগ্রিক কর্মকাণ্ডে আরো বেশি মনোযোগ দিতে পারবেন বলে মনে করেন এই দাবির পক্ষের শেয়ারহোল্ডাররা।

ফেসবুকের চেয়ারম্যান পদ ছেড়ে দেয়া এবং কোম্পানি তিনটি বিভাগে বিভক্ত করার পক্ষে যারা এতদিন সুপারিশ করে আসছেন পরিচালনা পর্ষদের এ ভোটাভুটির খবরে তারা খুশি হলেও সংগত কারণেই বৃহস্পতিবারের সভায় সব প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে।

অবশ্য ফেসবুকের পরিচালনা পর্ষদের বর্তমান গাঠনিক অবস্থার কারণে এমনটি হওয়ারই কথা ছিল। শেয়ারহোল্ডাররা বিষয়টি ওয়াকিবহাল থাকার পরও নিজেদের অবস্থান জানান দিতে আটটি প্রস্তাব দিয়েছিলেন।

বিষয়টি নিয়ে বেশ সরব ছিল ট্রিলিয়াম অ্যাসেট ম্যানেজমেন্ট। ফেসবুকের ৭০ লাখ ডলার মূল্যমানের শেয়ারের মালিক এ কোম্পানি। পাশাপাশি ফেসবুকের বিপুল পরিমাণ শেয়ার নিয়ন্ত্রণ করে এমন বেশক’টি কোম্পানির সঙ্গে কাজ করে এই সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল কোম্পানিটি।

প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ট্রিলিয়ামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোনাস ক্রন রিকোডকে বলেন, তারা (ফেসবুক কর্তৃপক্ষ) এখন প্রশাসনিক ব্যর্থতায় পর্যবসিত। তারা প্রশাসনিক কাঠামোটিকে ঠিক করতে পারলে দীর্ঘমেয়াদে এটি একটি সফল কোম্পানি হিসেবে টিকে থাকবে।

ট্রিলিয়ামের এ প্রস্তাবে সমর্থন ছিল ইলিনয়েস, রোড আইল্যান্ড, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস ও ভারমন্ট অঙ্গরাজ্যের ট্রেজারার এবং নিউইয়র্ক সিটির কম্পট্রোলার (প্রধান হিসাবরক্ষক) স্কট স্ট্রিংগারেরও।

আরেকটি উল্লেখযোগ্য প্রস্তাব ছিল নর্থস্টার অ্যাসেট ম্যানেজমেন্টের। ফেসবুকে শেয়ারহোল্ডার ব্যবস্থারই আমূল পরিবর্তন চেয়েছিল কোম্পানিটি। প্রস্তাবে প্রত্যেক শেয়ারহোল্ডারের জন্য সমান ভোটাধিকার এবং জাকারবার্গের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছিল। কোম্পানিটির সিইও জুলি গুড্রিজ এ নিয়ে পঞ্চমবারের মতো এ প্রস্তাব দেন। যদিও তিনি জানতেন এবারো তা প্রত্যাখ্যাত হবে!

এ ব্যাপারে জুলি গুড্রিজ ব্লুমবার্গকে বলেন, যতদিন প্রত্যাখ্যাত হবে ততদিন এ প্রস্তাব দিতেই থাকব। অথবা কোম্পানিতে যতদিন না কোনো পরিবর্তন আসছে এবং আমাদের প্রয়োজন মিটছে এটি চলতে থাকবে। যদিও এটি পরিষ্কার যে তারা তা করবে না!

একটি সূত্র জানায়, পর্ষদ সভায় এক শেয়ারহোল্ডার জাকারবার্গকে উদ্দেশ করে বলেন, চেয়ারম্যান পদ ছেড়ে দেয়া অথবা কোম্পানিতে একক নিয়ন্ত্রণ কমাতে তিনি রাজি আছেন কিনা। এ সময় তিনি সোস্যাল মিডিয়ার ব্যাপারে বিভিন্ন রাষ্ট্রের পদক্ষেপ ও নীতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং এ ব্যাপারে ফেসবুকের গৃহীত পদক্ষেপের বিষয়ে কথা বলেন। এরপর তিনি জাকারবার্গের কাছ থেকে হ্যাঁ অথবা না উত্তর শুনতে চান। কিন্তু সভার মডারেটর তাকে মনে করিয়ে দেন, নিয়ম অনুযায়ী একজন একটি প্রশ্ন করার সুযোগ পান। আর জাকারবার্গও এ প্রশ্নে সাড়া দেননি।

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারহোল্ডাররা নির্দিষ্ট করপোরেট বিষয়ে ভোট দেয়ার পাশাপাশি আরো কিছু অধিকার পান। বিশেষ করে পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচন, একীভূতকরণ প্রস্তাব বা অধিগ্রহণ অথবা নির্বাহীদের বেতন কাঠামোর ব্যাপারে শেয়ারহোল্ডাররা ভোট দেয়ার অধিকার রাখেন।

সাধারণত একটি শেয়ারের বিপরীতে একটি ভোট—এমন হিসাবই থাকে। তবে ব্যতিক্রমও আছে। এই ব্যতিক্রম ফেসবুকে খুবই স্পষ্ট। এখানে ‘এ’ ও ‘বি’ শ্রেণীর শেয়ার আছে। সাধারণ শেয়ারহোল্ডাররা এ শ্রেণীর, যারা শেয়ারপ্রতি একটি ভোট দিতে পারেন। আর জাকারবার্গ ও তার ঘনিষ্ঠরা বি শ্রেণীর। এই শ্রেণীর শেয়ারপ্রতি ১০টি ভোট। গত বছর সিএসবিসির এক প্রতিবেদনে বলা হয়, জাকারবার্গ ও তার ঘনিষ্ঠরা কোম্পানির ৭০ শতাংশ ভোট নিয়ন্ত্রণ করেন। যেখানে জাকারবার্গ একাই নিয়ন্ত্রণ করেন ৬০ শতাংশ। ফলে ফেসবুক ইনকরপোরেশনের যেকোনো বিষয়ে জাকারবার্গের সিদ্ধান্তই শেষ কথা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দ্বিগুন পারফরমেন্স ও ৫জি নিয়ে লো-এন্ড চিপসেট স্নাপড্রাগণ৪৮০ এর আগমন
প্রযুক্তি সংবাদ

দ্বিগুন পারফরমেন্স ও ৫জি নিয়ে লো-এন্ড চিপসেট স্নাপড্রাগণ৪৮০ এর আগমন

কমদামে দূর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া
নির্বাচিত

কমদামে দূর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া

ঈদ শপিং- এ ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বেড়েছে
নির্বাচিত

ঈদ শপিং- এ ডিজিটাল ও ক্যাশলেস লেনদেন বেড়েছে

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা
অটোমোবাইল

ইলেকট্রিক বাইক আনছে হোন্ডা

আন্তর্জাতিক ডেবিট কার্ড চালুর সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ব্যাংকে আইটি বিপর্যয়, আন্তঃব্যাংক চেক লেনদেন ও ইএফটি বন্ধ

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভেরিফিকেশনের ক্ষেত্রে নতুন নিয়ম

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ
অটোমোবাইল

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট
ই-কমার্স

ফ্রেশ সুপার মার্টে উপায়ের ডিজিটাল পেমেন্ট

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

সেপ্টেম্বরে আসছে যে ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2019

ফেসবুকের সর্বেসর্বা জাকারবার্গ : শেয়ারহোল্ডারদের সংস্কারমূলক ৮ প্রস্তাবই প্রত্যাখ্যাত

Techzoom.TV |
TechzoomTV