Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৮ জুন ২০২৫
মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করল চীন
Share on FacebookShare on Twitter

মশার মতো আকৃতির নজরদারি ড্রোন উন্মোচন করেছে চীনের এক সামরিক গবেষণা প্রতিষ্ঠান।

ছোট আকারের এ ড্রোনের রয়েছে চুলের মতো পাতলা পা ও দুটি ডানা, যেগুলো স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইডিপেনডেন্ট।

ড্রোনটি তৈরি করেছে চীনের হিউনান প্রদেশে অবস্থিত ‘ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি’ বা এনইউডিটি-এর গবেষকরা। মশা-আকৃতির এসব ড্রোনে সেন্সর লাগানো রয়েছে, যা এগুলোকে গোপন সামরিক অভিযানের জন্য উপযোগী করে তুলেছে বলে দাবি তাদের।

চীনের রাষ্ট্রীয় সামরিক চ্যানেল ‘সিসিটিভি ৭’কে এনইউডিটি-এর শিক্ষার্থী লিয়াং হেশিয়াং বলেছেন, “এখানে আমার হাতে মশার মতো দেখতে একটি রোবট রয়েছে।

“ছোট আকৃতির এসব বায়োনিক রোবট তথ্য অনুসন্ধান ও যুদ্ধক্ষেত্রে অভিযানের জন্য বিশেষভাবে উপযোগী।”

ডিভাইসটি এমন এক প্রযুক্তির অংশ, যেখানে বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে ব্যবহারের জন্য খুব ছোট আকারের ড্রোন বানানোর চাহিদা ক্রমাগত বেড়ে চলেছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

এ বছরের এপ্রিলে নিজেদের সর্বশেষ সংস্করণের ‘রোবোবি’ নামের ড্রোন উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের ‘হার্ভার্ড ইউনিভার্সিটি’র ‘হার্ভার্ড মাইক্রোরোবোটিক্স ল্যাব’। তাদের তৈরি এ ড্রোনটি এক ধরনের বড় মশার মতো দেখতে ‘ক্রেন ফ্লাই’ নামের পোকার মতো উড়তে ও নামতে পারে।

গবেষকদের দাবি, ড্রোনটি পরিবেশ পর্যবেক্ষণ ও দুর্যোগ নজরদারির মতো কাজে ব্যবহৃত হবে। ভবিষ্যতে কৃত্রিম পরাগায়ণ বা গাছের ফুলে পরাগ ছড়িয়ে দেওয়ার কাজেও ব্যবহার করা যেতে পারে এটি।

ওই সময় ‘হার্ভার্ড ইউনিভার্সিটি’র গবেষক অ্যালিসা হার্নান্ডেজ বলেছিলেন, “জীববিজ্ঞান ও রোবোটিক্সের মধ্যে সংযোগ খুঁজে বের করার এক চমৎকার প্ল্যাটফর্ম রোবোবি।”

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষেও নজরদারি মিশনের জন্য নরওয়ে থেকে ক্ষুদ্র ড্রোন কেনা হয়েছে। ‘ব্ল্যাক হর্নেট’ নামের এসব ড্রোনে রয়েছে ক্যামেরা ও তাপ বা থার্মাল ইমেজিং সুবিধা। পাশাপাশি এগুলো এতটাই ছোট যে, পকেটে নিয়েও চলা যায়।

ইন্ডিপেনডেন্ট লিখেছে, ২০০৬ সাল থেকে হাইব্রিড পোকা-ড্রোন নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোপন ল্যাব ‘ডিএআরপিএ’, যেখানে আসল বিভিন্ন পোকার মধ্যে ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র বসানো হয়েছে।

গবেষকরা বলছেন, এসব সাইবার্গ পোকাকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ফলে তেলাপোকা ও পোকামাকড়কেও নজরদারির কাজে ব্যবহার করা যেতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের নির্বাহী চেয়ারম্যান
প্রযুক্তি সংবাদ

প্রতারণার মামলায় খালাস পেলেন স্যামসাংয়ের চেয়ারম্যান

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!

কোন রাস্তায় আলো নেই জানাবে গুগল ম্যাপ
নির্বাচিত

কোন রাস্তায় আলো নেই জানাবে গুগল ম্যাপ

‘শি লাভস টেক-২০১৯’ প্রতিযোগিতা শুরু
প্রযুক্তি সংবাদ

দেশে স্টার্টআপে অনুদান দিচ্ছে সরকার: পলক

আইফোন ১৩ উৎপাদন কমাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৩ উৎপাদন কমাচ্ছে অ্যাপল

গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়
কিভাবে করবেন

গুগল ক্রোম সার্চে সাজেশন বন্ধ করার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার অবসান: ২০২৬ সালের মার্চে বড় ব্যাটারি সমৃদ্ধ সেরা ৫ স্মার্টফোন

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার
বিবিধ

যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুমকি উত্তর কোরিয়ার

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix