Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারের নেতৃত্বে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ২ জুন ২০১৯
বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারের নেতৃত্বে অ্যাপল
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বব্যাপী পরিধেয় প্রযুক্তিপণ্যের সরবরাহ ৪ কোটি ৯৬ লাখ ইউনিটে পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ের চেয়ে ৫৫ দশমিক ২ শতাংশ বেশি। বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে ডিভাইস সরবরাহে শীর্ষে রয়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। গত শুক্রবার বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

বিশ্বব্যাপী পরিধেয় প্রযুক্তিপণ্য জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে কবজি ও কানে পরিধেয় প্রযুক্তিপণ্যের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। চড়া দামের কারণে এ ধরনের প্রযুক্তিপণ্যকে একসময় ধনীদের শখের ডিভাইস হিসেবে বিবেচনা করা হতো। এখন দাম কমায় সাধারণ মানুষও পরিধেয় প্রযুক্তিপণ্য ব্যবহারের সুবিধা পাচ্ছে। যে কারণে দ্রুত সম্প্রসারণ হচ্ছে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজার।

২০১৯ সালের প্রথম প্রান্তিকে শীর্ষ পাঁচ পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানই ডিভাইস সরবরাহ, বাজার দখল ও বার্ষিক প্রবৃদ্ধির মুখ দেখেছে। ক্রমবর্ধমান বাজারটির ২৫ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে অ্যাপল। অন্যদিকে ১৩ দশমিক ৩ ও ১০ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনভিত্তিক শাওমি ও হুয়াওয়ে।

আইডিসির ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি ওয়্যারেবল ডিভাইস ট্র্যাকার’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারের ৬৩ দশমিক ২ শতাংশই কবজিতে পরিধেয় ডিভাইসের দখলে রয়েছে। অন্যদিকে বাজারটির ৩৪ দশমিক ৬ শতাংশ দখলে রয়েছে কানে পরিধেয় ডিভাইসের দখলে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে কানে পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে ১৩৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

বিবৃতিতে আইডিসির মোবাইল ডিভাইস ট্র্যাকার বিভাগের গবেষণা ব্যবস্থাপক জিতেশ উবরানি বলেন, হেডফোন জ্যাকের প্রচলন শেষ হয়ে যাওয়া এবং বাসাবাড়ির ভেতর ও বাইরে উভয় ক্ষেত্রে স্মার্ট অ্যাসিস্ট্যান্টের ক্রমবর্ধমান ব্যবহার কানে পরিধেয় ডিভাইসের সরবরাহ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ঘড়ি ক্রমান্বয়ে সফল পরিধেয় প্রযুক্তিপণ্য হয়ে উঠছে। ইউনিট হিসেবে সরবরাহ বিবেচনায় গত প্রান্তিকে দারুণ সাফল্য দেখিয়েছে অ্যাপল ঘড়ি। ডিভাইসগুলোয় গুরুত্বপূর্ণ কিছু ফিচার যুক্ত হওয়ায় চাহিদা বাড়ছে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি কোম্পানি অ্যাপল এরই মধ্যে বেশকিছু বাজারের জন্য ঘড়িতে সেলুলাল সংযোগ সুবিধা নিয়ে এসেছে, যা অ্যাপল ঘড়ি বিক্রি বেড়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। গত বছরের প্রথম প্রান্তিকে অ্যাপল ঘড়ির গড় বিক্রয় মূল্য ছিল ৪২৬ ডলার, যা গত জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেড়ে ৪৫৫ ডলারে পৌঁছেছে। তবে দাম বাড়লেও বিক্রির ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

জিতেশ উবরানি বলেন, বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে কানে পরিধেয় ডিভাইস ক্রমান্বয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সিংহভাগ প্লাটফরম ও ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ভোক্তাদের কানে পরিধেয় ডিভাইস ব্যবহারে উৎসাহিত করছে। একই সঙ্গে বিক্রি বাড়াতে এ ধরনের ডিভাইসে ক্রমান্বয়ে প্রয়োজনীয় ফিচার বাড়ানো হচ্ছে। এরই মধ্যে বেশকিছু কানে পরিধেয় ডিভাইস বাজারে এসেছে, যেগুলো ফোন বাসায় রেখে বাইরে বের হলেও ফোনের চাহিদা আংশিক পূরণে সক্ষম।

শাওমি তাদের মি ব্যান্ডের জনপ্রিয়তার কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারের দ্বিতীয় শীর্ষ অবস্থানে জায়গা করে নিতে সক্ষম হয়েছে। জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট ৫০ লাখ ইউনিট মি ব্যান্ড সরবরাহে সক্ষম হয়েছে চীনা প্রতিষ্ঠানটি। অন্যদিকে পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে হুয়াওয়ে ২৮২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখেছে।

আইডিসির প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোন ব্যবসায় যেমন দ্রুত সাফল্য দেখিয়েছে হুয়াওয়ে, তেমনি পরিধেয় প্রযুক্তিপণ্যের ক্ষেত্রেও দ্রুত ব্যবসা সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে
প্রযুক্তি সংবাদ

আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে

আইটি রপ্তানি আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে
প্রযুক্তি সংবাদ

আইটি রপ্তানি আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে

ভিডিও কল করা যাবে টুইটারে
প্রযুক্তি সংবাদ

ভিডিও কল করা যাবে টুইটারে

হোন্ডা হর্নেটের নতুন ভার্সন এলো
অটোমোবাইল

হোন্ডা হর্নেটের নতুন ভার্সন এলো

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

প্রতিদিন নিবন্ধিত মোবাইল হ্যান্ডসেটের ১০ শতাংশই নকল

শুরু হচ্ছে ‘মিনিস্টার’ আয়োজিত ভার্চুয়াল রান্নার প্রতিযোগিতা “হোম শেফ”
প্রযুক্তি সংবাদ

শুরু হচ্ছে ‘মিনিস্টার’ আয়োজিত ভার্চুয়াল রান্নার প্রতিযোগিতা “হোম শেফ”

Load More

ট্রেন্ডিং টপিক

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix