Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের ‘নো ইন্টারনেট’ সমস্যা যেভাবে সমাধান করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৬ জুলাই ২০২৫
ফোনের ‘নো ইন্টারনেট’ সমস্যা যেভাবে সমাধান করবেন
Share on FacebookShare on Twitter

ফোনে ‘ইন্টারনেট সংযোগ নেই’ এই মেসেজটি দেখতে অনেক সময়ই বিরক্তির কাণ হয়ে দাঁড়ায়, বিশেষ করে যখন ইন্টারনেটের সবচেয়ে বেশি প্রয়োজন।

ডেটা কেনার আগে নিশ্চিত হন সত্যিই ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়েছে নাকি সংযোগে কোনো সমস্যা হচ্ছে।

যদি সমস্যাটি সংযোগের ক্ষেত্রে হয় তাহলে পাঁচটি সহজ ও দ্রুত সমাধানের পথ দেখানো হয়েছে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে। আসুন দেখে নেই-

ফোনটি রিস্টার্ট করুন

এটি খুব সাধারণ একটি সমাধান মনে হলেও, ফোন রিস্টার্ট করা অনেক ধরনের কারিগরি সমস্যার সমাধান করতে পারে, তার মধ্যে ইন্টারনেট সংযোগ অন্যতম। ডিভাইসটি বন্ধ করুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, তারপর আবার অন করুন। এটি সাময়িক কোনো সমস্যা দূর করতে এবং নেটওয়ার্কের সঙ্গে সংযোগ রিফ্রেশ করতে সাহায্য করে। যদি পুরো ফোন রিস্টার্ট না করতে চান তাহলে ‘এয়ারপ্লেন মোড’ চালু করেও নেটওয়ার্ক সংযোগ ঠিক করতে পারেন।

ফোন ও অ্যাপ আপডেট করুন

ফোনের সফটওয়্যার আপডেট না করলেও সমস্যা তৈরি হতে পারে। এগুলোর মধ্যে নেটওয়ার্কের গতি সংক্রান্ত সমস্যাও আছে। ফোনের সফটওয়্যার আপডেটেড রাখলে সর্বশেষ বাগ ফিক্স এবং অপ্টিমাইজেশন পাওয়া যায়, যার মধ্যে ইন্টারনেট সংযোগের উন্নতিও থাকতে পারে।

সেটিং মেনুতে গিয়ে সফটওয়্যার আপডেট অপশন চেক করুন, নিশ্চিত করুন ফোনে সর্বশেষ অপারেটিং সিস্টেম চলছে।

অ্যাপ ক্যাশ ক্লিয়ার ও সফটওয়্যার আপডেট করুন

কম্পিউটার বা ল্যাপটপের মতোই, অ্যান্ড্রোয়েড ফোনেও অ্যাপ ও সিস্টেম থেকে জমে থাকা ক্যাশ হওয়া ডেটা ইন্টারনেটের গতিকে ধীর করে দিতে পারে। ব্যবহারকারীর ওয়েব ব্রাউজার ও নিয়মিত ব্যবহৃত অ্যাপগুলোর ক্যাশ ফাইল নিয়মিত ক্লিন করলে ফোনের কর্মক্ষমতা বাড়তে পারে।

এ ছাড়া যদি অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে অথবা ব্রাউজারে একাধিক ট্যাব চালু থাকে তাহলে সেগুলো বন্ধ করুন।

ডেটা ব্যবহারের পরিমান ও ব্যাকগ্রাউন্ড অ্যাপ দেখুন

অতিরিক্ত ডেটা ব্যবহার বা অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে নেটওয়ার্কের গতি ধীর হতে পারে। সেটিং মেনুতে গিয়ে ডেটা ইউসেজ চেক করুন, দেখুন কোনো অ্যাপ স্বাভাবিকের তুলনায় বেশি ডেটা খরচ করছে কিনা। চাইলে কিছু অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহারে সীমাবদ্ধতা টেনে দিতে পারেন।

নেটওয়ার্ক সেটিং রিসেট করুন

উপরের পরামর্শগুলো মানার পরও যদি সমস্যা থেকেই যায় তাহলে নেটওয়ার্ক সেটিং রিসেট করে দেখতে পারেন। এটি করার ফলে ফোনের সব নেটওয়ার্ক সেটিং যেমন মোবাইল ডেটা, ওয়াইফাই, ব্লুটুথ ডিফল্ট অবস্থায় ফেরত যাবে, যা অনেক দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান করতে পারে।

রিসেট করতে সেটিং > সিস্টেম > রিসেট > রিসেট নেটওয়ার্ক- এ যান। তবে মনে রাখবেন এটি করলে আগে থেকে সেভ করে রাখা ওয়াইফাই নেটওয়ার্ক ও ব্লুটুথ ডিভাইসের সংযোগ হারিয়ে ফেলবেন। ফলে আবার সেগুলোকে নতুন করে কানেক্ট করতে হবে।

Tags: নো ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিকিউরিটি সার্টিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেল হুয়াওয়ে
টেলিকম

সিকিউরিটি সার্টিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি পেল হুয়াওয়ে

ছবি রাঙিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?

ছবি তোলার সময় সঠিক অ্যাপারচার সেট করবেন কীভাবে? জানুন
কিভাবে করবেন

ছবি তোলার সময় সঠিক অ্যাপারচার সেট করবেন কীভাবে? জানুন

বাংলাদেশে উন্মোচিত হলো গেম মাস্টার: রিয়েলমি নারজো ২০
নির্বাচিত

বাংলাদেশে উন্মোচিত হলো গেম মাস্টার: রিয়েলমি নারজো ২০

দারাজে রয়েছে ২৬০০ এর বেশি নারী উদ্যোক্তা
ই-কমার্স

দারাজে রয়েছে ২৬০০ এর বেশি নারী উদ্যোক্তা

স্যামসাংয়ের ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন, ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল
নির্বাচিত

স্যামসাংয়ের ৬০০০ এমএএইচ ব্যাটারির ফোন, ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল

Load More

ট্রেন্ডিং টপিক

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix