Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী স্মার্টওয়াচ ব্যবহারকারী ৪৫ কোটি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
নতুন মডেল ও আপডেট না থাকায় বিক্রি কমল অ্যাপল স্মার্টওয়াচের
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ৪৫ কোটির বেশি মানুষ বর্তমানে স্মার্টওয়াচ ব্যবহার করছে। চলতি বছর শেষ নাগাদ এ সংখ্যা ৫৬ কোটি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে জার্মানিভিত্তিক অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টা।

আগে ঘড়ির কাজ ছিল শুধু সময় জানানো। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সে ধারণা এখন বদলে গেছে। আধুনিক স্মার্টওয়াচ এখন আর শুধু সময় দেখায় না। স্বাস্থ্য পর্যবেক্ষণ, সহজ যোগাযোগ ও নানা স্মার্ট ফিচারের কারণে এটি হয়ে উঠেছে অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।

স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, গত বছর বিশ্বব্যাপী স্মার্টওয়াচ বাজারের মূল্য ছাড়িয়েছে ৫ হাজার কোটি ডলার। শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাপল, যার দখলে রয়েছে ২১ শতাংশ হিস্যা।

স্বাস্থ্য ও ফিটনেস প্রেমীদের জন্য এখন একটি অপরিহার্য ডিভাইসে পরিণত হয়েছে স্মার্টওয়াচ। এক গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীদের মধ্যে ৯২ শতাংশই ডিভাইসটি পরিধান করে নিজের স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাক করতে। ৮৮ শতাংশ স্মার্টওয়াচ ব্যবহারকারী বলেছে যে তাদের ডিভাইসগুলো ফিটনেসবিষয়ক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণা বলছে, প্রায় প্রতি দুজন স্মার্টওয়াচ ব্যবহারকারীর মধ্যে একজন নিয়মিতভাবে ব্যায়াম করার অভ্যাস তৈরি করেছে, যেখানে তাদের পরিধেয় ডিভাইসটি এক ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।

তবে এত সব সুবিধা ও জনপ্রিয়তার মধ্যেও সম্প্রতি বিশ্বব্যাপী স্মার্টওয়াচ বিক্রিতে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত বছর থেকে শুরু করে চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) প্রবৃদ্ধি দেখেনি বাজারটি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের তুলনায় গত বছর স্মার্টওয়াচ বিক্রি হয়েছে ৭ শতাংশ কম। মূলত টেক জায়ান্ট অ্যাপল ও ভারতের শীর্ষ ব্র্যান্ডগুলোর বিক্রি কমে যাওয়ার কারণে মন্দা দেখা দিয়েছে। তবে এ সময় চীনের ব্র্যান্ডগুলো, বিশেষ করে হুয়াওয়ে ও শাওমি ইতিবাচক প্রবৃদ্ধি দেখেছে।

অ্যাপল ২০২৩ সালের শেষে ও গত বছরের শুরুতে রক্তের অক্সিজেন স্তর মনিটরিং-সংক্রান্ত একটি বিতর্কিত পেটেন্টের কারণে যুক্তরাষ্ট্রে বিক্রি ও আমদানি নিষেধাজ্ঞার সম্মুখীন হয়। এছাড়া গত বছর বাজারে আসা অ্যাপল ওয়াচ সিরিজ ১০-এ সামান্য পরিমার্জনের কারণে এ পতন আরো বেগবান হয়। ফলে ২০২৪ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অ্যাপলের বিক্রি কমে যায়, যার প্রভাব ডিসেম্বর পর্যন্ত গড়ায়।

২০২৪ সালের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তথ্যানুযায়ী, অ্যাপল ওয়াচের বিক্রি বার্ষিক হিসাবে ১৯ শতাংশ কমেছে। আইফোন প্রস্তুতকারক কোম্পানির জন্য এটি টানা দ্বিতীয় বছর ও টানা পঞ্চম প্রান্তিক পতন। তবে প্রবৃদ্ধির দেখা না মিললেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাজার হিস্যার দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে টেক জায়ান্ট অ্যাপল। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান আছে যথাক্রমে হুয়াওয়ে ও স্যামসাং।

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টওয়াচ বাজারের এ পতন ও ধীরগতিকে সাময়িক মনে করা হলেও, প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি এক ধরনের সতর্ক সংকেত। বাজারে টিকে থাকতে হলে এখন তাদের আরো নতুন প্রযুক্তি, কার্যকর ফিচার ও উদ্ভাবনী ডিজাইনের দিকে মনোযোগ দিতে হবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক লিও গেবির মতে, স্মার্টওয়াচ এখন আর আগের মতো নতুন বা আকর্ষণীয় কোনো প্রযুক্তিপণ্য নয়। এছাড়া প্রতি বছর স্মার্টওয়াচে বড় কোনো নতুন ফিচার আসছে না, আগের ফিচারগুলোরই ছোটখাটো পরিমার্জন হচ্ছে। ফলে নতুন করে ডিভাইস কেনার প্রতি ব্যবহারকারীরা আগ্রহ হারাচ্ছেন।

Tags: অ্যাপল স্মার্টওয়াচস্মার্টওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অস্তিত্ব রক্ষায় এক হল পাঠাও শিওর ক্যাশ
অটোমোবাইল

পাঠাওসহ ৭ প্রতিষ্ঠান পেল সরকারি অর্থ!

যে নিয়ম মানলে হ্যাক হবে না ফেসবুক
কিভাবে করবেন

ফেসবুক আইডি হ্যাক থেকে রক্ষার উপায়

থানায় গিয়ে নয়, ঘরে বসে অনলাইনে জিডি
প্রযুক্তি সংবাদ

থানায় গিয়ে নয়, ঘরে বসে অনলাইনে জিডি

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
কিভাবে করবেন

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া
প্রযুক্তি সংবাদ

উইকিপিডিয়াকে টেক্কা দিতে আসছে ইলন মাস্কের গ্রকিপিডিয়া

ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
নির্বাচিত

স্যামসাংয়ের ফোল্ডেবল ডিভাইস বিক্রি ১ কোটি ইউনিট ছাড়িয়েছে

Load More

ট্রেন্ডিং টপিক

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর
বিবিধ

তেহরানের জনগণের প্রতি সরকার পতনের ডাক ট্রাম্প ও নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি
মতামত ও বিশ্লেষণ

মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত: দ্বিতীয় দিনের কৌশলগত বিশ্লেষণ ও গতিপ্রকৃতি

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
বিবিধ

একযোগে মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix