Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্রিল্যান্সার আইডি কার্ড না থাকলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না ফ্রিল্যান্সাররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ জুলাই ২০২৫
ফ্রিল্যান্সার আইডি কার্ড

ফ্রিল্যান্সার আইডি কার্ড

Share on FacebookShare on Twitter

ফ্রিল্যান্সার আইডি কার্ড ছাড়া ফ্রিল্যান্সাররা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ২০২০ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) নামের এক সংগঠনের মাধ্যমে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে ফ্রিল্যান্সার আইডি কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে আনার সময় ৪ শতাংশ প্রণোদনা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় না। পাশাপাশি প্রতিবছর কার্ড নবায়নের জন্য দেড় হাজার টাকা খরচ হওয়ায় অনেকেই ফ্রিল্যান্সার আইডি কার্ড করেন না। ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফ্রিল্যান্সার আইডি কার্ড বাধ্যতামূলক করেনি বাংলাদেশ ব্যাংক। এর পরও বিভিন্ন ব্যাংক ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্ট খোলার সময় ফ্রিল্যান্সার আইডি কার্ড চাচ্ছে।

ফ্রিল্যান্সার আইডি কার্ড ছাড়া ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জটিলতার বিষয়ে আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘যেকোনো ব্যক্তি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফ্রিল্যান্সার আইডি কার্ড লাগবে, এমন কোনো নির্দেশনা নেই। তবে ২০২০ সালের ফ্রিল্যান্সারদের ক্রেডিট কার্ড এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে এ রকম কার্ড থাকলে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।’

মিজানুর রহমান নামের ভুক্তভোগী এক ফ্রিল্যান্সার বলেন, ‘দুই মাস আগে ব্র্যাক ব্যাংকের মিরপুর শাখায় ম্যাট্রিকস অ্যাকাউন্ট (ফ্রিল্যান্সারদের জন্য বিশেষায়িত অ্যাকাউন্ট) খোলার জন্য গেলে তাদের প্রথম শর্ত ছিল ফ্রিল্যান্সিং আইডি কার্ড লাগবে। আমি তাদের আমার ফ্রিল্যান্স কাজের প্রোফাইল, সনদ, রেমিট্যান্স সনদ, ক্লায়েন্ট ইনভয়েস, ট্যাক্স রিটার্ন প্রমাণাদি দেওয়ার পরও তারা অ্যাকাউন্ট খুলতে রাজি হয়নি। তাদের দাবি, বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ম্যাট্রিকস অ্যাকাউন্ট খুলতে ফ্রিল্যান্সিং আইডি কার্ডের তথ্য দিতে হবে। আমার কাছে পুরোনো একটা ফ্রিল্যান্সিং আইডি কার্ড রয়েছে। তিন হাজার টাকা জমা দিয়ে ২০২০ সালে করেছিলাম কার্ডটি। কার্ডটি নবায়ন করতে হলে আমাকে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করতে হবে। আবার অপেক্ষা করতে হবে মাসের পর মাস। তাই ফ্রিল্যান্সার আইডি কার্ড নবায়ন না করে পুরোনো কার্ডটা জমা দিলেও আমাকে প্রাথমিকভাবে অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়নি। এরপর দুই–তিন মাস ধরে বিভিন্ন তথ্য জমা দেওয়ার পর কিছুদিন আগে অ্যাকাউন্ট খুলতে পেরেছি।’

টপ রেটেড ফ্রিল্যান্সার ও আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের অ্যাডমিন কাজী মামুন বলেন, ‘ভুঁইফোড় সংগঠন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) আইডি কার্ড না নেওয়ায় ব্যাংকিং সেবা গ্রহণে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন ফ্রিল্যান্সাররা। সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকে ব্যাংকিং তথ্য হালনাগাদ করতে গেলে তারা ফ্রিল্যান্সার আইডি কার্ড নামের একটি সনদ চায়। এই কার্ড ছাড়া ভেরিফিকেশন করার পন্থা জিজ্ঞেস করলে তারা জানায়, এই কার্ড থাকা বাধ্যতামূলক। পরবর্তী সময়ে এসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা চাওয়া হলে তারা দেখাতে ব্যর্থ হয় এবং স্বীকার করে ফ্রিল্যান্সার আইডি কার্ড থাকা বাধ্যতামূলক নয়। ফ্রিল্যান্সার আইডি কার্ড মূলত পুরোটাই ব্যক্তিগত সার্থ সিদ্ধির জন্য একটি মহল চালু করেছিল। দেশে রেমিট্যান্স নিয়ে আসার প্রক্রিয়া সহজ না করে কঠিন করে তুলছে এই সব অহেতুক সনদ। ফ্রিল্যান্সারদের ব্যাংকিং খাত দুর্নীতিমুক্ত করা হোক এবং এ ধরনের ভুঁইফোড় সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

কুমিল্লার জায়ান্ট মার্কেটার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুম বিল্লাহ ভূঁইয়া বলেন, ‘ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তথাকথিত বেসরকারি সংগঠনের দেওয়া ফ্রিল্যান্সার আইডি কার্ড কেন বাধ্যতামূলক করা হবে। একজন ফ্রিল্যান্সারের পরিচয় যাচাইয়ের দায়িত্ব বিএফডিএস কোন যোগ্যতায় পেয়েছিল, বিষয়টা অবশ্যই পরিষ্কার করতে হবে। ফ্রিল্যান্সার আইডি কার্ড যদি করতেই হয় তবে সরকার সরাসরি করুক।’

বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির (বিএফডিএস) সভাপতি তানজীবা রহমান বলেন, ‘ফ্রিল্যান্সার আইডি কার্ড দেয় আইসিটি বিভাগ। আমরা শুধু কারিগরি সমর্থন দিয়ে থাকি। এ বিষয়ে আইসিটি বিভাগের অনুমতি ছাড়া আমরা কোনো মন্তব্য করতে পারব না।’

অভিযোগের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ফ্রিল্যান্সাররা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কোন ধরনের জটিলতায় ভুগছেন এবং আগের সরকার কী ধরনের কাজ করেছে সে সম্পর্কে জানার জন্য ফ্রিল্যান্সিং কমিউনিটির সবাইকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করলে সবচেয়ে ভালো হবে। ফ্রিল্যান্সার আইডি কার্ড বা বিশেষ পরিচিতির চেয়ে আমি গুরুত্ব দিই এনআইডিভিত্তক তথ্যভান্ডার তৈরি করাকে, যা একটি স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করা হবে। সেই তথ্যভান্ডারে নাম থাকলে ব্যাংকগুলো ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সাহায্য করবে।

ফ্রিল্যান্সারদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমার মনে হয় মতবিনিময় সভার মাধ্যমে সমস্যা সমাধানের দিকনির্দেশনা উঠে আসবে। ফ্রিল্যান্সিং কমিউনিটির সমস্যাগুলো সমাধানের বিষয়ে সরকার খুবই আন্তরিক। আমরা ফ্রিল্যান্সারদের কথা শুনতে চাই। আর সে অনুযায়ী পদক্ষেপ নিতে চাই।’

Tags: ফ্রিল্যান্সার আইডি কার্ড

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
নির্বাচিত

টিকটকে চালু হলো আয়ের নতুন সুযোগ

আইফোনে সাইবার অ্যাটাক, ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল
নির্বাচিত

আইফোনে সাইবার অ্যাটাক, ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনার ৭টি উপায়
নির্বাচিত

সন্তানের ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে আনার ৭টি উপায়

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক
নির্বাচিত

তিন হাজার সাংবাদিককে প্রশিক্ষণ দেবে ফেসবুক

ইমেইলে বানান ও ব্যাকরণ ঠিক করে দেবে জিমেইল!
প্রযুক্তি সংবাদ

দৈনিক ১ কোটি ৮০ লাখ প্রতারণামূলক ইমেইল মুছছে গুগল

অ্যাকাউন্টের মেয়াদ বাড়াল বাংলালিংক সঙ্গে ডাটা-টকটাইম ফ্রি
টেলিকম

গ্রাহকদের ফ্রি ইন্টারনেট-টকটাইম দেবে বাংলালিংক

Load More

ট্রেন্ডিং টপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix