Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 19 July 2025
ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট
Share on FacebookShare on Twitter

আজকের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্ক্রিনশট নেয়া একটি সাধারণ ব্যাপার। যেকোনো তথ্য দ্রুত সংরক্ষণ করতে বা পরে কাজে লাগানোর জন্য আমরা অনেক সময় স্ক্রিনশট নিয়ে ফোনে রেখে দিই। কিন্তু সাইবার বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এ স্ক্রিনশটগুলো আপনার ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে তুলে দিতে পারে।

আন্তর্জাতিক প্রযুক্তি সাইট মেক ইউজ অব (এমইউও) সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছে, ফোনের গ্যালারিতে থাকা সাত ধরনের সাধারণ স্ক্রিনশট হ্যাকারদের জন্য তথ্য চুরির বড় উৎস হতে পারে। অজান্তেই এসব ছবি হতে পারে আপনার ব্যক্তিগত, আর্থিক বা পেশাগত তথ্য ফাঁসের কারণ। সেগুলো হলো-

ব্যাংক অ্যাকাউন্ট ব্যালান্সের স্ক্রিনশট

অনেকে সঞ্চয় বা লেনদেন যাচাই করতে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ব্যালান্সের স্ক্রিনশট নেন। কিন্তু এতে ব্যালান্স ছাড়াও অ্যাকাউন্ট নম্বরের অংশবিশেষ, সাম্প্রতিক লেনদেন বা ব্যাংকের লোগোসহ গুরুত্বপূর্ণ তথ্য থেকে যেতে পারে। হ্যাকাররা এগুলো ব্যবহার করে আপনার নামে ফিশিং বার্তা পাঠাতে বা অর্থ চুরি করতে পারে।

পাসওয়ার্ড বা লগ ইন তথ্যের স্ক্রিনশট

ওয়াই-ফাই পাসওয়ার্ড, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (২এফএ) কোড বা অন্য কোনো লগইন তথ্য স্ক্রিনশট নেয়া অনেকের অভ্যাস। কিন্তু এগুলো সাধারণ গ্যালারিতে রাখা নিরাপদ নয়, কারণ গ্যালারি এনক্রিপ্ট করা থাকে না এবং অনেক অ্যাপই এসব ছবি অ্যাকসেস করতে পারে।

সরকারি পরিচয়পত্র ও ভ্রমণ নথিপত্র

পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা বোর্ডিং পাসের স্ক্রিনশট রাখা অনেকেই পছন্দ করেন। কিন্তু এসব স্ক্রিনশটে আপনার নাম, জন্মতারিখ, পরিচয় নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যা চুরি হলে হ্যাকাররা আপনার পরিচয় জালিয়াতিতে ব্যবহার করতে পারে।

ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট

টেক্সট মেসেজ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট অনেকে সংরক্ষণ করেন। কিন্তু এতে ফোন নম্বর, ইউজারনেম বা ব্যক্তিগত আলোচনা থেকে যেতে পারে, যা ফাঁস হলে ভুলভাবে ব্যাখ্যা হওয়ার ঝুঁকি থাকে এবং তা ব্ল্যাকমেইল বা প্রতারণার হাতিয়ার হতে পারে।

চিকিৎসা সংক্রান্ত তথ্যাদি

প্রেসক্রিপশন, টেস্ট রিপোর্ট বা হাসপাতালের বিলের স্ক্রিনশটে ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য থেকে যায়। এগুলো ফাঁস হলে শুধু গোপনীয়তা নষ্টই নয়, বরং প্রতারণা বা সামাজিক বিপদের শিকার হওয়ার আশঙ্কাও থাকে।

অনলাইন শপিং কনফার্মেশন বা ই-টিকিট

অনলাইনে কেনাকাটা বা কোনো অনুষ্ঠানের ই-টিকিটের স্ক্রিনশটে কিউআর কোড বা বারকোড থাকে, যা কেউ স্ক্যান করে ব্যবহার করে ফেলতে পারে। অনেক সময় এগুলো অনলাইনে বিক্রিও করে দেয় চোরচক্র।

অফিসের নথিপত্রের স্ক্রিনশট

কাজের ফাইল, ক্লায়েন্ট ডেটা বা প্রজেক্ট পরিকল্পনার স্ক্রিনশট যদি ফোনে থেকে যায় এবং তা ফাঁস হয়, শুধু চাকরি হারানোর ঝুঁকিই নয়, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্যও সাইবার জগতে ছড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা নিয়মিত স্ক্রিনশট ফোল্ডারটি পরীক্ষা করা এবং প্রয়োজনীয় নয় এমন সব ছবি ফেলে দেয়ার পরামর্শ দিয়ে থাকেন। যদি কোনো স্ক্রিনশট রাখতে হয়, তা হলে সেটি পাসওয়ার্ড সুরক্ষিত বা নিরাপদ ফোল্ডারে সংরক্ষণ করতে হবে। আরো ভালো হয় যদি তথ্যগুলো সংশ্লিষ্ট অফিশিয়াল অ্যাপে রাখা যায়, যেগুলোয় ডেটা সুরক্ষার ব্যবস্থা থাকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মুজিব শতবর্ষ’ নামে সেবাবক্স সংযোজন
নির্বাচিত

‘মুজিব শতবর্ষ’ নামে সেবাবক্স সংযোজন

২০২২ সালে গুগলে যে ১০ বিষয় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে
প্রযুক্তি সংবাদ

২০২২ সালে গুগলে যে ১০ বিষয় সবচেয়ে বেশি খোঁজা হয়েছে

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন
অটোমোবাইল

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন

৫ টি অসাধারণ ফেসবুক হ্যাকস !
নির্বাচিত

৫ টি অসাধারণ ফেসবুক হ্যাকস !

নতুন প্রযুক্তির ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং
নির্বাচিত

নতুন প্রযুক্তির ফাইভজি স্মার্টফোন বাজারে এনেছে স্যামসাং

৮ জিবি র‍্যাম এর গেমিং ল্যাপটপ
নির্বাচিত

৮ জিবি র‍্যাম এর গেমিং ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?
নির্বাচিত

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2025

ফোনের গ্যালারিতে থাকা ৭ স্ক্রিনশট হতে পারে হ্যাকারদের টার্গেট

Techzoom.TV |
TechzoomTV