Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিভাইসে জমে থাকা ময়লা দূর করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
ডিভাইসে জমে থাকা ময়লা দূর করার উপায়
Share on FacebookShare on Twitter

প্রতিদিন কাজ ও বিনোদনের জন্য স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোনসহ নানা ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়। কিন্তু এসব যন্ত্রে দীর্ঘ সময় ধরে স্পর্শ ও ব্যবহারের ফলে ধীরে ধীরে জমে ওঠে ময়লা, জীবাণু ও তেল চিটচিটে দাগ। এসব পরিষ্কার না করলে যে শুধু দেখতেই খারাপ লাগে তা নয়। এতে যন্ত্রের কর্মক্ষমতা ও স্থায়িত্বও কমে যেতে পারে বলে জানিয়েছে কম্পিউটার সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান লজিটেক। বিশেষ করে কানে পরার যন্ত্রে জমে থাকা ময়লা থেকে হতে পারে স্বাস্থ্য সমস্যা।

শুরুতেই যা করতে হবে

প্রথমেই দেখে নিতে হবে যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো নির্দেশনা আছে কিনা। এরপর দরকার কিছু প্রয়োজনীয় উপকরণ—যেমন মসৃণ ও লিন্ট-মুক্ত মাইক্রোফাইবার কাপড়, তুলার কুঁচি, নরম ব্রাশ (যেমন দাঁত মাজার ব্রাশ বা মেকআপ ব্রাশ), কমপ্রেসড বাতাস ও আইসোপ্রোপাইল অ্যালকোহল।

আইসোপ্রোপাইল অ্যালকোহল একধরনের জীবাণুনাশক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ইলেকট্রনিক যন্ত্র পরিষ্কারে খুবই উপযোগী। এটি তাড়াতাড়ি শুকিয়ে যায় ও কোনো দাগ ফেলে না। তবে সরাসরি যন্ত্রে না দিয়ে আগে কাপড়ে ফেলে ব্যবহার করাই ভালো। যন্ত্র পরিষ্কারের আগে অবশ্যই সেটি বন্ধ করতে হবে ও কভার বা অতিরিক্ত অংশগুলো খুলে ফেলতে হবে।

কম্পিউটার ও ল্যাপটপ

কম্পিউটারের কিবোর্ড ও মাউস বেশি স্পর্শ করা হয়। তাই এগুলোর পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি। কিবোর্ডের ফাঁকে জমে থাকা ধুলা ও খাবারের কণা দূর করতে ব্যবহার করতে হবে কমপ্রেসড বাতাস। একে এক পাশে ধরে রেখে ফুঁ দিয়ে পরিষ্কার করতে হবে। না থাকলে ঠাণ্ডা বাতাস মোডে হেয়ার ড্রায়ার ব্যবহার করা যায়।

লজিটেক বলছে, কিবোর্ড ও মাউস পরিষ্কারের জন্য আইসোপ্রোপাইল অ্যালকোহলও ব্যবহার করা যায়। তবে আগে নিরাপদ কোনো অংশে ব্যবহার করে দেখে নেয়া উচিত যেন লেখা উঠে না যায়।

এছাড়া বেবি ওয়াইপও ব্যবহার করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে এতে যেন খুব বেশি তরল না থাকে।

স্ক্রিন পরিষ্কারের জন্য শুকনো মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করতে হবে। যদি কফি, খাবার বা তেলের দাগ হয়, তবে ভিনেগার ও পানি মিশিয়ে কাপড় দিয়ে মুছতে হবে। গ্লাস ক্লিনার বা টিস্যু পেপার ব্যবহার না করাই ভালো। কারণ এতে স্ক্র্যাচ হতে পারে।

এয়ারপড ও ইয়ারফোন

কানে ঢুকিয়ে ব্যবহারের ফলে ইয়ারবাডে জমে থাকে কানের ময়লা ও তেল। যাদের সিলিকনের টিপস আছে, তা খুলে আলাদাভাবে পরিষ্কার করতে পারবে। লজিটেক ও বোস বলছে, চাইলে সাবান পানি দিয়ে পরিষ্কার করা যায়। তবে সনি বলছে, পানি বা ভেজা কাপড় ব্যবহার না করাই ভালো। তুলার কুঁচি দিয়ে ইয়ারবাডের মুখ পরিষ্কার করা যেতে পারে।

অ্যাপলের এয়ারপড পরিষ্কার করতে হলে লাগবে শিশুদের দাঁত মাজার ব্রাশ, দুটি ছোট কাপ, টিস্যু, পরিশোধিত পানি ও মাইসেলার ওয়াটার।

প্রথমে ব্রাশে মাইসেলার ওয়াটার ডুবিয়ে ইয়ারপডের জালের অংশে মৃদু ঘষে নিতে হবে, তারপর টিস্যু দিয়ে মুছে শুকাতে হবে। এরপর একইভাবে পরিশোধিত পানি দিয়ে ধুয়ে আবার শুকাতে হবে কমপক্ষে ২ ঘণ্টা।

বাকি অংশে ভেজা কাপড় ব্যবহার করা যায়। চার্জিং কেসও পরিষ্কার করতে হবে। তাতে জমে থাকা ময়লা ব্রাশ দিয়ে সরিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নেয়া যেতে পারে।

স্মার্টফোন

অ্যাপল ও স্যামসাং বলছে, ফোন পরিষ্কারে ব্যবহার করতে হবে মসৃণ লিন্ট-মুক্ত কাপড়। এক্ষেত্রে ক্লিনিং প্রডাক্ট ব্যবহার না করাই ভালো। এতে ফোনের তেলরোধী প্রলেপ নষ্ট হতে পারে। তবে আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে হালকাভাবে মুছে নেয়া যেতে পারে। কোনোভাবেই ব্লিচ বা হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করা যাবে না।

Tags: ইয়ারফোনএয়ারপডকম্পিউটারল্যাপটপস্মার্টফোনহেডফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রিয়েলমি নোট ৭০
প্রযুক্তি সংবাদ

ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রিয়েলমি নোট ৭০

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩
নির্বাচিত

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩

বছর শেষে এক জোড়া নতুন ফোন আনল শাওমি
নির্বাচিত

বছর শেষে এক জোড়া নতুন ফোন আনল শাওমি

একনজরে দেখে নিন টেকনো স্পার্ক ৭পি মোবাইলের স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

একনজরে দেখে নিন টেকনো স্পার্ক ৭পি মোবাইলের স্পেসিফিকেশন

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম
নির্বাচিত

ওয়ালটন ফ্রিজ কিনে ৩৬তম মিলিয়নিয়ার হলেন চট্টগ্রামের ব্যবসায়ি আবু আলম

অ্যানড্রয়েড ১৪ ভার্সনের ১৫টি বিশেষ ফিচার জানুন
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৪ ভার্সনের ১৫টি বিশেষ ফিচার জানুন

Load More

ট্রেন্ডিং টপিক

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!
প্রযুক্তি সংবাদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!

২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের
বিবিধ

২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix