Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপ ডাউনলোড ছাড়াও গুগল প্লে স্টোরের আট কাজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ আগস্ট ২০২৫
অ্যাপ ডাউনলোড ছাড়াও গুগল প্লে স্টোরের আট কাজ
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপ ও গেম ডাউনলোড করেন গুগল প্লে স্টোর থেকে। তবে অনেকেই জানেন না, প্লাটফর্মটিতে আরো অনেক উপকারী ফিচার আছে, যেগুলো ফোনের সুরক্ষা নিশ্চিত করতে, মেমোরি খালি করতে, খরচ বাঁচাতে ও পরিবারের সঙ্গে কনটেন্ট শেয়ার করতে সহায়তা করে। গুগল প্লে স্টোরের এমন আটটি কাজ সম্পর্কে নিচে জেনে নেয়া যাক—

ডিভাইসের নিরাপত্তায় প্লে প্রটেক্ট

প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড সাধারণত নিরাপদ হলেও ব্যবহারকারীরা যদি এর বাইরে থেকে (যেমন পুরনো সংস্করণ বা যেটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় না) কোনো অ্যাপ ইনস্টল করেন, তাহলেও ‘প্লে প্রটেক্ট’ ফিচারটি ফোনকে নিরাপদ রাখে। এটি ফোনে ডিফল্টভাবে চালু থাকে এবং ব্যাকগ্রাউন্ডে নিয়মিত স্ক্যান করে। যদি কোনো বিপজ্জনক অ্যাপ পাওয়া যায়, তবে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠানো হয়। প্রয়োজনে নিজেও ম্যানুয়ালি স্ক্যান করা যায়। এর জন্য প্রোফাইল আইকনে ট্যাপ করে ‘প্লে প্রটেকশন’ অপশনে গিয়ে স্ক্যান বাটন চাপলেই হবে।

এছাড়া ‘পারমিশন ফর আনইউজড অ্যাপ’ অপশনটি ছয় মাসের মধ্যে অব্যবহৃত অ্যাপগুলো দেখায়। এখান থেকেই সহজে অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে ফেলা যায়।

একাধিক ডিভাইসে অ্যাপ সিঙ্ক

একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস (যেমন ফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ বা টিভি) ব্যবহারকারীরা একাধিকবার একই অ্যাপ ইনস্টল না করেও কাজ চালাতে পারেন। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস থেকে সিঙ্ক অ্যাপস টু ডিভাইস অপশন চালু করলে বাকি ডিভাইসেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাপস ইনস্টল হবে।

একসঙ্গে একাধিক অ্যাপ আনইনস্টল করা

অপ্রয়োজনীয় অ্যাপ সরিয়ে স্টোরেজ খালি করতে হলে আলাদা করে একেকটি অ্যাপ মুছে না ফেলে, প্লে স্টোরের ম্যানেজ অ্যাপ ডিভাইসে গিয়ে ম্যানেজ ট্যাবে আকার বা সর্বশেষ ব্যবহারের ভিত্তিতে অ্যাপগুলো বাছাই করে একসঙ্গে একাধিক অ্যাপ আনইনস্টল করা যায়।

স্টোরেজ বাঁচাতে অটো আর্কাইভিং

ম্যানুয়ালি অ্যাপও সরাতে না চাইলে অটো অ্যাপ আর্কাইভিং অপশনটি চালু করে নেয়া যায়। এটি স্বয়ংক্রিয়ভাবে অপ্রয়োজনীয় অ্যাপের কিছু অংশ সরিয়ে রাখে। অ্যাপের ডাটা হারায় না এবং আইকন হোম স্ক্রিনে রয়ে যায়, তবে হালকা গ্রে হয়ে যায়। প্রয়োজনে ক্লিক করলেই আবার ইনস্টল হয়ে যায়।

দূর থেকে অ্যাপ ইনস্টল

ফোন হাতে না থাকলেও যেকোনো ব্রাউজারে প্লে স্টোর খুলে সেখান থেকে ফোন বা ট্যাবলেটে অ্যাপ ইনস্টল করা যায়। এজন্য শুধু একই গুগল অ্যাকাউন্টে সাইন ইন থাকা জরুরি।

অ্যাপ বা গেম অপছন্দ হলে রিফান্ডের ব্যবস্থা

কোনো অ্যাপ বা গেম কিনে সেটি প্রত্যাশা পূরণ না করলে ৪৮ ঘণ্টার মধ্যে রিফান্ড চাওয়া যায়। সিনেমা, বই বা অডিওবুকের ক্ষেত্রে সময়সীমা সাত দিন। তবে শর্ত হচ্ছে, তা ডাউনলোড বা স্ট্রিমে যেন না করে থাকেন। রিফান্ডের অপশন অ্যাপের পেজেই দেখা যায়।

পরিবারের সঙ্গে অ্যাপ ও কনটেন্ট শেয়ার

গুগল প্লে ফ্যামিলি লাইব্রেরিতে একবার কেনা অ্যাপ, গেম বা সিনেমা পাঁচজন পর্যন্ত পরিবারের সদস্যের সঙ্গে শেয়ার করা যায়। তবে সব কনটেন্ট শেয়ারযোগ্য নয়, শুধু যেগুলোর পেজে ফ্যামিলি লাইব্রেরি চিহ্ন থাকে, সেগুলোই শেয়ার করা যায়।

প্লে পয়েন্ট অর্জন ও ব্যবহার

প্লে স্টোরে প্রতি ডলারের কেনাকাটার জন্য আপনি গুগল প্লে পয়েন্টস অর্জন করতে পারেন। এ পয়েন্ট দিয়ে ইন-অ্যাপ ডিসকাউন্ট, গুগল প্লে ক্রেডিট, এমনকি দান করাও সম্ভব।

এসব ফিচার প্রতিদিন কাজে না লাগলেও প্রয়োজনে তা সময়, জায়গা এবং অর্থ সাশ্রয়ে বড় ভূমিকা রাখতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেখতে পুরো আইফোনের মতো, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

দেখতে পুরো আইফোনের মতো, রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

মার্কেটারদের জন্য ফিলিপ কটলারের বইয়ে গ্রামীণফোনের কেস স্টাডি
প্রযুক্তি সংবাদ

মার্কেটারদের জন্য ফিলিপ কটলারের বইয়ে গ্রামীণফোনের কেস স্টাডি

ছয় মাসে ১১৮ মিলিয়ন স্মার্টফোন বাজারে ছেড়েছে হুয়াওয়ে
নির্বাচিত

হুয়াওয়ের ‘এশিয়া প্যাসিফিক ইনোভেশন ডে’ আজ

নির্বাচিত

হুয়াওয়ে: চীন-মার্কিন শত্রুতার কেন্দ্রে এই কোম্পানি গুপ্তচরবৃত্তি করছে বলে অভিযোগ

বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’
গেম

বাতিল হলো ‘ফোর্টনাইট ওয়ার্ল্ডকাপ’

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

ফাঁস হলো গ্যালাক্সি এস২৭ সিরিজের কোডনেম, ক্যামেরায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত
প্রযুক্তি বাজার

ফাঁস হলো গ্যালাক্সি এস২৭ সিরিজের কোডনেম, ক্যামেরায় আসছে বড় পরিবর্তনের ইঙ্গিত

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

অবৈধ ভিওআইপিতে জড়িত থাকায় গ্রামীণফোনকে আর্থিক জরিমানা

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অচেনা কলের ঝামেলা এড়াতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে আয়ের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে আয়ের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ আগস্ট ২০২৫

অ্যাপ ডাউনলোড ছাড়াও গুগল প্লে স্টোরের আট কাজ

Techzoom.TV |
TechzoomTV