Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের সেমিকন্ডাক্টর খাত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৬ আগস্ট ২০২৫
পাঁচ বছরে ১০০ বিলিয়ন ডলারে পৌঁছবে ভারতের সেমিকন্ডাক্টর খাত
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর বা চিপের বাজার পাঁচ বছরে মধ্যে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে এবং এ বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারত। দেশটির এক সরকারি বিবৃতিতে সম্প্রতি জানানো হয়েছে, চলতি দশকের শেষে ভারতের সেমিকন্ডাক্টর বাজারের মূল্য দাঁড়াবে ১০ হাজার কোটি ডলারে।

২০২৩ সালে ভারতের সেমিকন্ডাক্টর বাজারের মূল্য ছিল প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। ২০২৪-২৫ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে ৪ হাজার ৫০০ কোটি থেকে ৫ হাজার কোটি ডলারে এবং ২০৩০ সালে তা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সেমিকন্ডাক্টর উৎপাদন ও ব্যবসার ক্ষেত্রে বিশ্বব্যাপী আরো শক্ত অবস্থান তৈরি করতে চাচ্ছে ভারত।

সরকারি বিবৃতে বলা হয়েছে, ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদন, ডিজাইন ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে বিনিয়োগ ও প্রস্তুতি বেশ দ্রুতগতিতে এগোচ্ছে। নীতিমালা প্রণয়ন থেকে এখন বাস্তব উৎপাদনের প্রস্তুতি চলছে। খাতটি ভবিষ্যতে ভারতের জন্য গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হতে যাচ্ছে। দেশজুড়ে গড়ে উঠছে একাধিক ফ্যাব্রিকেশন, অ্যাসেম্বলিং ও ডিজাইন হাব। পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলে বড় বড় বিনিয়োগের ঘোষণা এসেছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালের জুনে মাইক্রোন টেকনোলজি গুজরাটে একটি এটিএমপি (অ্যাসেম্বলিং, টেস্টিং, মার্কিং ও প্যাকিং) কারখানা স্থাপনে ২২ হাজার ৫১৬ কোটি রুপির বিনিয়োগের ঘোষণা দেয়। গত বছর ফেব্রুয়ারিতে টাটা ইলেকট্রনিকস ও তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করপোরেশন যৌথভাবে গুজরাটে ৯১ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দেয়। এ প্রকল্পে এমন একটি কারখানা তৈরি হবে, যেখানে প্রতি মাসে ৫০ হাজার চিপ তৈরির জন্য প্রয়োজনীয় সিলিকন ওয়েফার উৎপাদন করা যাবে। এটি ভারতের জন্য বড় উৎপাদন সক্ষমতার একটি ধাপ হিসেবে দেখছে অনেকে।

সেমিকন্ডাক্টর উৎপাদনে বড় বিনিয়োগ আসছে দেশটির বিভিন্ন রাজ্যে। ভারত সরকার জানিয়েছে, দক্ষিণ এশিয়ার দেশটি সেমিকন্ডাক্টর উৎপাদনের তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার সক্ষমতা রাখে। এগুলো হলো সরঞ্জাম, উপকরণ ও সেবা। সেমিকন্ডাক্টরের জন্য দরকারি যন্ত্রাংশ তৈরিতে দেশজুড়ে থাকা ছোট ও মাঝারি আকারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে ভারত। দক্ষিণ এশিয়ার দেশটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ, খনিজ ও গ্যাস রয়েছে। তাই অঞ্চলটি সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করতে বেশ উপযুক্ত।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ভারতে গবেষণা ও উন্নয়ন, পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট অব থিংসের (আইওটির) মতো আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে অনেক প্রতিভাবান কর্মী রয়েছেন।

সরকার আরো জানিয়েছে, দেশের ইলেকট্রনিকস শিল্প দ্রুত সম্প্রসারণ হচ্ছে এবং এ পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেমিকন্ডাক্টর প্রযুক্তি।

স্মার্টফোন থেকে কম্পিউটার, গাড়ি, ওয়াশিং মেশিনসহ সব ধরনের যন্ত্রই চিপনির্ভর। কয়েক বছর ধরে চিপ বা সেমিকন্ডাক্টর খাত নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। এর মধ্যে চিপ উৎপাদনে বিশ্বের বিভিন্ন দেশ ও কোম্পানি বিনিয়োগ বাড়িয়ে যাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ মহামারীর সময় চিপ সরবরাহে বড় ধরনের বাধা তৈরি হয়। সেই সঙ্গে এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ দেখা দেয়। কারণ বিশ্বজুড়ে ব্যবহৃত উন্নত চিপের প্রায় ৯০ শতাংশই এশিয়ায় উৎপাদন হয়।

Tags: সেমিকন্ডাক্টর খাত

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ হ্যান্ডসেট বন্ধে আসছে এনইআইআর, ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা বিটিআরসির
টেলিকম

অবৈধ হ্যান্ডসেট বন্ধে আসছে এনইআইআর, ২৯ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা বিটিআরসির

ভালো ছবি তুলতে রিগের ব্যবহার
নির্বাচিত

ভালো ছবি তুলতে রিগের ব্যবহার

আইসিটি খাত
প্রযুক্তি সংবাদ

আইসিটি’র দুর্নীতির নথি পোড়াতে সচিবালয়ে আগুন

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!
নির্বাচিত

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন
ছাড় ও অফার

মসজিদের জন্য ওয়ালটন এসি কিনে লাখ টাকা পেলেন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
প্রযুক্তি সংবাদ

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?
বিবিধ

ইরানের হামলায় কি মারা গেছেন নেতানিয়াহু?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix