Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা ছয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি, চাহিদা বেড়েছে ক্রোমবুকেরও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
টানা ছয় প্রান্তিকে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি, চাহিদা বেড়েছে ক্রোমবুকেরও
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী ট্যাবলেটের বাজার টানা ছয় প্রান্তিকে প্রবৃদ্ধি ধরে রেখেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বজুড়ে ট্যাবলেট চালান বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯০ লাখে, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ এবং আগের প্রান্তিকের তুলনায় ৫ শতাংশ বেশি। গবেষণাপ্রতিষ্ঠান ক্যানালিস (বর্তমানে ওমডিয়ার অংশ) জানিয়েছে, চীন ও ইউরোপ-মধ্যপ্রাচ্য-আফ্রিকার বাজারে ক্রমবর্ধমান চাহিদাই এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি।

এদিকে ক্রোমবুকের বাজারেও পুনরুজ্জীবন দেখা যাচ্ছে। জাপানের গিগা স্কুল প্রোগ্রামের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন ডিভাইস কেনার উদ্যোগের ফলে ২০২৫ সালের প্রথমার্ধে ১ কোটি ১০ লাখ ইউনিট ক্রোমবুক সরবরাহ হয়েছে। শুধু জাপান নয়, বিভিন্ন দেশে সরকারিভাবে শিক্ষা খাতে প্রযুক্তিপণ্যে অর্থায়নের ফলে চলতি বছর ও আগামী বছরজুড়েই এ চাহিদা আরো বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ক্যানালিস।

ক্যানালিসের গবেষণা ব্যবস্থাপক হিমানি মুক্কা বলেন, ‘চীনে গ্রাহক ভর্তুকি এবং বিভিন্ন দেশে সরকারি টেন্ডার চালুর ফলে ট্যাবলেট বাজারে প্রবৃদ্ধি অব্যাহত আছে। পাশাপাশি গেমিং ট্যাবলেটের মতো নতুন পণ্যের জনপ্রিয়তার কারণে চাহিদা আরো বেড়েছে।’

এশিয়ার বাজারে গেমিং ট্যাবলেট জনপ্রিয় হয়ে উঠছে। যেমন শাওমির রেডমি কে প্যাড এবং লেনোভোর লিজিয়ন ট্যাবের চাহিদা ব্যাপক। ট্যাবলেট এখন স্মার্টফোন, স্মার্ট হোম ও এমনকি বৈদ্যুতিক যানবাহনের (ইভি) সঙ্গেও সংযুক্ত হচ্ছে। শাওমি তাদের ‘হিউম্যান × কার × হোম’ পরিকল্পনার মাধ্যমে এমন এক ইকোসিস্টেম গড়ে তুলছে যেখানে ট্যাবলেট থাকবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে।

বাজারে অ্যাপল এখনো শীর্ষে আছে। তারা এ প্রান্তিকে ১ কোটি ৪১ লাখ আইপ্যাড বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি। এরপর আছে স্যামসাং (৬৭ লাখ), হুয়াওয়ে (৩২ লাখ), লেনোভো (৩১ লাখ) ও শাওমি (৩০ লাখ)।

এদিকে জাপানে সরকারি উদ্যোগের ফলে এক বছরে ক্রোমবুকের চাহিদা ২০ গুণেরও বেশি বেড়েছে। শুধু গিগা প্রোগ্রামের কারণেই নয়, এশিয়ার আরো অনেক দেশ শিক্ষার জন্য ক্রোমবুককে গুরুত্ব দিচ্ছে।

২০২৫ সালের প্রথমার্ধে গ্লোবাল ক্রোমবুক বাজারে শীর্ষে আছে লেনোভো, যারা ৩৫ লাখ ইউনিট সরবরাহ করেছে। এরপর আছে এইচপি, এসার, ডেল ও আসুস। এর মধ্যে আসুস ৪৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

Tags: লেনোভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ, দাবি ইসির
প্রযুক্তি সংবাদ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ, দাবি ইসির

২০২০ সালের মিডরেন্জের সেরা ১০ অ্যান্ড্রয়েড স্মার্টফোন
নির্বাচিত

স্মার্টফোন নিয়ে অবাক করা কিছু ফ্যাক্ট !

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

সামাজিক মাধ্যমে জঙ্গিবাদসহ অপশক্তির পুনরুত্থান নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ: মোস্তাফা জব্বার

গুরুত্বপূর্ণ টুল আনল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকের নাম ‘বদনবই’!

সর্বপ্রথম এআই প্রযুক্তিই শনাক্ত করে করোনা ভাইরাস
নির্বাচিত

সর্বপ্রথম এআই প্রযুক্তিই শনাক্ত করে করোনা ভাইরাস

বঙ্গবন্ধুর মতো বিশ্বে একজন নেতা খুঁজে পাওয়া দুস্কর: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুর মতো বিশ্বে একজন নেতা খুঁজে পাওয়া দুস্কর: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা
বিবিধ

খামেনি হত্যার প্রতিশোধে ইরানের সঙ্গে যোগ দিল যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix