Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল রূপান্তরে বিদেশী কোম্পানির জিম্মি দশা থেকে মুক্তির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ আগস্ট ২০২৫
ডিজিটাল রূপান্তরে বিদেশী কোম্পানির জিম্মি দশা থেকে মুক্তির আহ্বান
Share on FacebookShare on Twitter

ডিজিটাইজেশনের নামে বিভিন্ন কৌশলগত অবকাঠামোকে কিছু নির্দিষ্ট দেশি-বিদেশি কোম্পানির কাছে জিম্মি করে রেখে গেছে বিগত সরকার। নানা আইনি বাধা-বিপত্তিতে এখন এসব থেকে মুক্তি পাওয়ার পথ সহজ নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

একইসঙ্গে দেশের ডিজিটাল রূপান্তরের ভবিষ্যত কিছু কোম্পানির কাছে বন্ধক রাখার গড্ডালিকা প্রবাহ এবং অদূরদর্শিতার ভয়ংকরতম রোগ থেকে সম্মিলিতভাবে সব মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই প্রকৌশলী।

এজন্য মন্ত্রণালয়, দফতর সংস্থা, সরকারি কোম্পানি কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনার ক্ষেত্রে এর পুরো সত্ত্ব নিজেদের কাছে রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ফয়েজ আহমদ তৈয়্যব।

তার ভাষায়, জনগণের কর ও ভ্যাটের টাকায় কিংবা বিদেশি ঋণের টাকায় কেনা অটোমেটেড সিস্টেমগুলি কথিত ভেন্ডর লকড, সফটওয়্যার লকড এবং হার্ডওয়্যার লকড থাকা উচিত না।

ইতিমধ্যেই দেশের বহু গুরুত্বপূর্ণ অবকাঠামো সিস্টেম এবং সফটওয়্যার অটোমেশনের নামে
এমন ক্লোজ সিস্টেমের পেছনে বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব সিস্টেমগুলো ২০২৮-৩০-৩৪ সাল পর্যন্ত ভেন্ডরের ওপর নির্ভরশীল।

ফয়েজ জানান, এসব সিস্টেমের লাইসেন্স রিনিউয়াল ফি আকাশচুম্বী। ছোট্ট কোন কোড চেঞ্জ কিংবা প্রোফাইল পরিবর্তনের জন্য, কনফিগারেশন মডিফিকেশন এর জন্য হাজার হাজার ডলার খরচ হচ্ছে।

এমন পরিস্থিতিতেনিজের ভেরিফায়েড সোশ্যাল হ্যান্ডেলে ৮ আগস্ট রাতে হতবিহ্বল ভাষায় তিনি লিখেছেন, ‘এমন সফটওয়্যার কেনা উচিত না যার সোর্স কোড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওউন করে না।’

তিনি মনে করেন, ‘যে প্রতিষ্ঠান গিট হাব ক্রিয়েট কিংবা মেইন্টেইন করতে পারবে না, সে নিজে অটোমেশনের নামে কোন সফটওয়্যার কিনবে না। সিস্টার এন্টারপ্রাইজ বা মন্ত্রণালয়ের যাদের এই যোগ্যতা আছে তাদের দিয়ে সিস্টেমস এবং সফটওয়্যার সার্ভিস কিনতে হবে।’

‘১৮ কোটি মানুষের দেশ, প্রতিনিয়ত নিত্যনতুন সমস্যা তৈরি হয়। সিস্টেমের আর্কিটেকচার ডিজাইনের সময় বহু ইনপুট ভুল হয় যা শুধরানো লাগে। শুরু থেকেই ডিজাইনে API ইন্টিগ্রেশন এবং ইন্টার-অপারেবিলিটির কথা মনে থাকে না। থাকে না সিকিউরিটির কথা, রিডান্ডেন্সির কথা। এজন্য সফটওয়্যার গুলিতে ক্রমাগত অ্যাডাপটেশন/আপগ্রেডেশন/মডিফিকেশন দরকার পড়ে। লকড সিস্টেমে এসব পরিবর্তন সহজসাধ্য নয়। একদিকে খরুচে, অন্যদিকে ব্যাপক সময় চলে যায়। বিদেশি সফটওয়্যার হলে মাসের পর মাস চলে যায় শুধু বুঝাইতে যে কী দরকার/কেন দরকার! একদিকে লাইসেন্স ফি যায় অন্য দিকে উচ্চ চেঞ্জ ফি/আপগ্রেডেশন ফি। দিনশেষে অটোমেশন নামধারী হলেও সফটওয়্যারগুলো দিয়ে নাগরিকদের সেবা দেওয়া যায় না। এসব নিয়ে ভাবতে হবে’- যোগ করেন তিনি।

তার এই আহ্বানে এরই মধ্যে সাড়া দিতে শুরু করেছেন প্রযুক্তি বোদ্ধা ও উদ্যোক্তারা। বিডিসাফ সাধারণ সম্পাদক মুহিব্বুল মুক্তাদির বলেছেন, Vendor Lock ও ক্লোজড সিস্টেম থেকে বেরিয়ে আসতে হলে রাষ্ট্রীয়ভাবে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে—সরকারি অর্থে কেনা সফটওয়্যারের সোর্স কোডের মালিকানা সরকারেই থাকতে হবে। ওপেন সোর্স প্রযুক্তিকে অগ্রাধিকার দিতে হবে এবং ডিজাইনে এমনভাবে ওপেন API ও ইন্টার-অপারেবিলিটি নিশ্চিত করতে হবে, যাতে নির্দিষ্ট কোনো ভেন্ডরের উপর নির্ভরতা না গড়ে ওঠে। সব চুক্তিতে লাইসেন্স, রিনিউয়াল ও কনফিগারেশনের খরচ স্বচ্ছভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি Escrow Agreement-এর মাধ্যমে সোর্স কোড নিরপেক্ষ তৃতীয় পক্ষের কাছে রাখলে ভবিষ্যতে ভেন্ডর সেবা বন্ধ করলেও সিস্টেম চালু রাখা যাবে। সরকারি প্রতিষ্ঠানে নিজস্ব প্রযুক্তি টিম গড়ে তুলে ছোটখাটো পরিবর্তন নিজেরা করার সক্ষমতা অর্জন করা জরুরি। আইনি সংস্কারের মাধ্যমে সোর্স কোড, IPR ও Exit Clause সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিদ্যমান ঝুঁকিপূর্ণ সিস্টেমগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে রেড টিম অডিটের মাধ্যমে মুক্ত করার উদ্যোগ নিতে হবে। কোন সফটওয়্যার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তা চিহ্নিত করে সুনির্দিষ্ট নীতি থাকা উচিত। সর্বোপরি, এসব প্রযুক্তিগত বিনিয়োগে জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি।

কর্নারস্টোন স্ট্রাটেজিস কো-ফাউন্ডার মুনির হাসান বলেছেন, সোর্স কোডের মালিকানা পাওয়া এবং টেকনোলজি ট্রান্সফার বাধ্যতামূলক করা উচিত। এবং নিজস্ব টিম তৈরি করা উচিত যারা প্রয়োজনীয় ছোট এবং মাঝারি এডাপ্টেশন যেন করতে পারে! প্রতিটি চুক্তিতে প্রভিশন থাকা উচিত যাতে অন্তত পক্ষে দুই বছর পর পর রিনিগোশিয়েট করা যায় এবং প্রয়োজনে নতুন সিস্টেমের জন্য টেন্ডার করা যায়। যদিও রিপ্লেসমেন্ট অনেক কঠিন কিন্তু তারপরেও করতে হবে খরচ কমানোর জন্য!

শোয়াইব মোহাম্মাদ বলেছেন, ফ্রান্স এবং জার্মানির মডেল দেখেন। ওরা এখন সরকারি কাজে ওপেন সোর্স সফটওয়্যারের ব্যবহার বাড়াচ্ছে। জনগণের টাকায় কেনা সফটওয়্যারের সোর্স কোডও জনগণের জন্য উন্মুক্ত থাকতে হবে। যেখানে ওপেন সোর্স সফটওয়্যার আছে সেখানে সেটার ব্যবহার বাধ্যতামূলক করেন। ওপেন সোর্স সফটওয়্যার না থাকলে সোর্স কোডের মালিকানা পাওয়ার শর্তে ডেভেলপ করেন। প্রয়োজনে সেই কোম্পানি আরও ১০০ জায়গায় তার সোর্স কোড বিক্রি করুক তবে সরকারের যেন নিঃশর্ত ব্যবহারের অধিকার থাকে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাকালে ডিজিটাল বাংলাদেশ আরও বাস্তব ও জীবন্ত হয়েছে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

করোনাকালে ডিজিটাল বাংলাদেশ আরও বাস্তব ও জীবন্ত হয়েছে: মোস্তাফা জব্বার

প্রচলিত পদ্ধতির ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসা-বাণিজ্যে রূপান্তর হচ্ছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

প্রচলিত পদ্ধতির ব্যবসা-বাণিজ্য ডিজিটাল ব্যবসা-বাণিজ্যে রূপান্তর হচ্ছে: মোস্তাফা জব্বার

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব স্মার্ট এসি
নির্বাচিত

ক্যান্টন ফেয়ারে সাড়া ফেলেছে ওয়ালটনের বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব স্মার্ট এসি

ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ক্রিপ্টোকারেন্সি আনছে ফেসবুক

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ
নির্বাচিত

ফক্সকনের মুনাফা কমেছে ২৩.৭ শতাংশ

চ্যাম্পিয়ন সিরিজের সি৩৩ ফোনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

চ্যাম্পিয়ন সিরিজের সি৩৩ ফোনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

ফেস্টিভ রেডে লঞ্চ হলো ভিভো ওয়াই৩১ডি

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
অটোমোবাইল

বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix