Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের আয় ছাড়াল ১০০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৯ আগস্ট ২০২৫
বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের আয় ছাড়াল ১০০ বিলিয়ন ডলার
Share on FacebookShare on Twitter

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি থেকে আয় ১০ শতাংশ বেড়ে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অর্থের এ সংখ্যা অতীতের যেকোনো দ্বিতীয় প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক মার্কেট মনিটর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, এ সময়ে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি বেড়েছে কেবল ৩ শতাংশ। যদিও স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য (এএসপি) বছরে ৭ শতাংশ বেড়ে প্রায় ৩৫০ ডলারে পৌঁছেছে, যা আবারো বছরের দ্বিতীয় প্রান্তিকের গড় মূল্য হিসেবে নতুন রেকর্ড।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের স্মার্টফোন বাজারের প্রবণতা নিয়ে মন্তব্য করতে গিয়ে কাউন্টারপয়েন্টের জ্যেষ্ঠ বিশ্লেষক শিল্পি জৈন বলেন, ‘বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও বাজারের আয়ে প্রবৃদ্ধি দেখা গেছে। কারণ এ সময় যুক্তরাষ্ট্রে শুল্কনীতি শিথিল হওয়ায় উন্নত বাজারগুলোয় প্রিমিয়াম ডিভাইসের চাহিদা বেড়েছে। ফলে স্মার্টফোন প্রস্তুতকারকরা লাভবান হয়েছে।’

শিল্পি আরো বলেন, ‘প্রিমিয়াম ডিভাইস কেনার হার প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে। এর পেছনে রয়েছে সহজ কিস্তি সুবিধা, পুরনো ফোন দিয়ে নতুন ফোন কেনার সুযোগ এবং বড় বড় ব্র্যান্ডের বড় বড় অফার, ছাড় বা বিজ্ঞাপন।’

স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে অ্যাপলের আয়ের পেছনে আইফোন ১৬ সিরিজের জোরালো চাহিদা বড় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করছেন কাউন্টারপয়েন্ট রিসার্চের গবেষণা পরিচালক জেফ ফিল্ডহ্যাক। তিনি বলেন, ‘‌একই সঙ্গে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রিমিয়াম ফোনের চাহিদা বাড়ার সুবিধা পাচ্ছে অ্যাপল।’

একদিকে যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে অনিশ্চয়তার কারণে দ্বিতীয় প্রান্তিকের শুরুতেই বেশি পরিমাণ ইউনিট সরবরাহ করা হয়েছে, অন্যদিকে আইফোন ১৬ সিরিজের সফলতার কারণে অ্যাপলের জন্য দ্রুতবর্ধনশীল বাজারে পরিণত হয়েছে জাপান। পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ভারতেও অ্যাপলের বিক্রি শক্ত অবস্থানে রয়েছে।

কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, এ বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির আয়ও আগের বছরের তুলনায় বেড়েছে ৪ শতাংশ। স্যামসাংয়ের এ প্রবৃদ্ধির পেছনে আছে নতুন করে বাজারে আনা মিড-রেঞ্জর ‘গ্যালাক্সি এ’ সিরিজের চাহিদা। তাছাড়া প্রিমিয়াম ফোনের বাজারে গ্যালাক্সি এস২৫ সিরিজ এবং নতুন এস২৫ এজ মডেলের বিক্রি ছিল আশানুরূপ।

জুনে শেষ হওয়া প্রান্তিকে শীর্ষ পাঁচ ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি এএসপি বেড়েছে অপোর (১৪ শতাংশ)। চীনা ব্যান্ডটি এখন প্রিমিয়াম বা দামি ফোনের দিকে বেশি জোর দিচ্ছে। এর মধ্যে আছে রেনো ১৩ সিরিজ ও ফাইন্ড এক্স৮ মডেল।

বাজার গবেষণা সংস্থা আইডিসির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজারের শক্ত অবস্থান ধরে রেখেছে আরেক চীনা ব্র্যান্ড শাওমি। নানা অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও গত প্রান্তিকে ৪ কোটি ২৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে কোম্পানিটি। ১৪ দশমিক ৪ শতাংশ বাজার হিস্যা নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের পরই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে চীনা ব্র্যান্ডটি।

বিশ্লেষকরা ধারণা করছেন, চলতি বছর স্মার্টফোনের বাজারে দামি ফোনের চাহিদা আরো বাড়বে। ফলে ফোন বিক্রির পরিমাণ যতটা বাড়বে, আয় তার চেয়েও বেশি বাড়বে। পাশাপাশি জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত স্মার্টফোন ও ফোল্ডেবল ফোনের প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। এসব ডিভাইস বাজারের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

 

Tags: বিশ্বব্যাপী

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক
অটোমোবাইল

হোন্ডার বিলাসবহুল স্পোর্টস বাইক

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ
প্রযুক্তি সংবাদ

দ্বিতীয় প্রান্তিকে লেনোভোর আয় বেড়েছে ২০ শতাংশ

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-২০২২ বিষয়ে প্রস্তুতিমূলক সভা
প্রযুক্তি সংবাদ

নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স-২০২২ বিষয়ে প্রস্তুতিমূলক সভা

টেলিকম

বিশ্বে ইন্টারনেটের সবচেয়ে কম দাম ভারতে, বেশি জিম্বাবুয়ে

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

জুনে আসছে হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম ‘আর্ক ওএস’

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে
প্রযুক্তি বাজার

বাজারে যেসব ব্র্যান্ডের টেলিভিশন ভালো পারফর্ম করছে

Load More

ট্রেন্ডিং টপিক

বিবিধ

ইরানের হামলায় বাংকারে লুকাচ্ছে ইসরায়েলিরা

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
পাঁচমিশালি

খামেনি নিহত : ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
বিবিধ

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix