Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে এইচ২০ চিপ রফতানির অনুমোদন পেল এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ আগস্ট ২০২৫
চীনে এইচ২০ চিপ রফতানির অনুমোদন পেল এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

চীনের এইচ২০ চিপ রফতানির জন্য এনভিডিয়াকে লাইসেন্স দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ। সম্প্রতি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের বৈঠকের পর এ পদক্ষেপ নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানান, বাণিজ্য বিভাগের রফতানি নিয়ন্ত্রণ তদারকির দায়িত্বে থাকা ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি এনভিডিয়ার এইচ২০ চিপের জন্য লাইসেন্স দেয়া শুরু করেছে।

এর আগে বাইডেন প্রশাসন উন্নততর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের রফতানিতে বিধিনিষেধ আরোপ করার পর এনভিডিয়া বিশেষভাবে চীনা বাজারের জন্য এ চিপ তৈরি করে। কিন্তু ট্রাম্প প্রশাসন গত এপ্রিলে এনভিডিয়াকে জানায়, কোম্পানিটি চীনে এইচ২০ চিপ বিক্রি করতে পারবে না।

তিনি বলনে, চীনে এইচ২০ চিপ বিক্রির জন্য বাধ্যতামূলক বিশেষ লাইসেন্স নিতে হবে এনভিডিয়াকে। ফলে এসব চিপ বিক্রি বন্ধ হয়ে যায়।

তবে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং সরাসরি হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্টকে রাজি করানোর পর ট্রাম্প সিদ্ধান্ত বদলান। কিন্তু সিদ্ধান্তের তিন সপ্তাহ পরও লাইসেন্স প্রদান শুরু না হওয়ায় এনভিডিয়া ক্ষোভ প্রকাশ করে।

কোম্পানির সিইও জেনসেন হুয়াং মে মাসে বলেছিলেন, ‘এসব বিধিনিষেধের কারণে চীনা বাজারে এনভিডিয়ার হিস্যা প্রায় অর্ধেক কমে গেছে।’

গত সপ্তাহে প্রেসিডেন্টের সঙ্গে আরেক দফা বৈঠক করেন হুয়াং। সিদ্ধান্ত সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানানো হয়েছে, সর্বশেষ বৈঠকের দুই দিন পর বাণিজ্য বিভাগ লাইসেন্স প্রদান শুরু করে।

তবে এ বিষয়ে এনভিডিয়া এবং বাণিজ্য বিভাগ কোনো মন্তব্য করেনি। এইচ২০ চিপ নিয়ে যুক্তরাষ্ট্রে নিরাপত্তাবিষয়ক কর্মকর্তাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তাদের ধারণা, চীনের কাছে এ চিপ বিক্রি করা হলে এটি দেশটির সামরিক শক্তি বাড়াতে সাহায্য করবে। কিন্তু এনভিডিয়া বলছে, মার্কিন প্রযুক্তি রফতানি বন্ধ রাখা হলে চীন আরো দ্রুত নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে।

ফাইনান্সিয়াল টাইমস সম্প্রতি জানিয়েছে, চীনে এইচ২০ বিক্রি না করার অনুরোধে যুক্তরাষ্ট্রের ২০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে একটি চিঠি লিখেছেন।

চিঠিতে উল্লেখ বলা হয়েছে, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে অর্থনৈতিক ও সামরিক আধিপত্যের জন্য ঝুঁকি তৈরি করবে।

তবে এনভিডিয়া এ মন্তব্যকে ‘ভুল’ বলে দাবি করেছে এবং সেই সঙ্গে এইচ২০ চিপ ব্যবহার করে চীনের সামরিক ক্ষমতা বাড়ানোর বক্তব্য প্রত্যাখ্যান করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়াচিপ বানাচ্ছে এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানো উচিত?
নির্বাচিত

ফোনে স্ক্রিন প্রটেক্টর লাগানো উচিত?

উন্নত ডিসপ্লের স্মার্টফোন আনছে অপো
প্রযুক্তি সংবাদ

উন্নত ডিসপ্লের স্মার্টফোন আনছে অপো

চলতি মাসেই আসছে অপো রেনো ৩ সিরিজ; ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তি সংবাদ

চলতি মাসেই আসছে অপো রেনো ৩ সিরিজ; ফিচারগুলি দেখে নিন

গ্যালাক্সি এস১০-এ ফিঙ্গারপ্রিন্ট ত্রুটি ইস্যু, আসছে প্যাচ
প্রযুক্তি সংবাদ

এখনই খুলে ফেলুন গ্যালাক্সি এস১০, নোট ১০’র স্ক্রিন প্রোটেকটর

হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার পরামর্শ টেলিগ্রাম প্রধানের
প্রযুক্তি পরামর্শ

বন্ধ হচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট; গ্রাহকের মাথায় হাত

প্যান্টের মধ্যে ফেটে গেলো ফোন
প্রযুক্তি সংবাদ

প্যান্টের মধ্যে ফেটে গেলো ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫টি ক্যামেরা নিয়ে এলো হুয়াওয়ে নোভা ১৬ ৫জি
প্রযুক্তি সংবাদ

৭০০০ এমএএইচ ব্যাটারি ও ৫টি ক্যামেরা নিয়ে এলো হুয়াওয়ে নোভা ১৬ ৫জি

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা
প্রযুক্তি সংবাদ

এটিএম কার্ড মেটাল করে দেওয়ার প্রলোভন, হারাতে পারেন ব্যাংকের টাকা

ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এই স্মার্টওয়াচ
নির্বাচিত

ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে এই স্মার্টওয়াচ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক
প্রযুক্তি সংবাদ

বিশ্বকাপ ফুটবলের সব আপডেট এক ক্লিকেই, ফুটবলপ্রেমীদের জন্য মেটার চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র প্রতিবাদের মুখে...

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ আগস্ট ২০২৫

চীনে এইচ২০ চিপ রফতানির অনুমোদন পেল এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV