Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার আক্রমণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
ওয়েবসাইটে সাইবার আক্রমণ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আরও বেশকিছু সংস্থার ওয়েবসাইটেও সাইবার আক্রমণ হয়েছে। তবে হ্যাকারদের মূল্য লক্ষ্য ছিল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। ‘ট্রোজান ১৩৩৭’ এবং ‘দ্যা রেড ঈগল’ নামক দুইটি হ্যাকার গোষ্ঠী এই আক্রমণে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছে। তবে এতে আরও বেশ কয়েকটি হ্যাকার গোষ্ঠী যুক্ত রয়েছে। হামলাকারীরা ওয়েবসাইটে আক্রমণের পাশাপাশি প্রায় এক হাজার শিক্ষার্থীর তথ্য পাওয়ারও দাবি করেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আগাম ঘোষণা দিয়েই এসব হামলা চালানো হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাইবার হামলায় আক্রান্ত হতে দেখা যায়।

হ্যাকাররা টেলিগ্রাম গ্রুপে প্রায় ১০০ ওয়েবসাইটে সফল হামলার দাবি করেছে এবং বেশকিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানাও প্রকাশ করেছে। আক্রান্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কয়েকটির ওয়েবসাইট ‘অকার্যকর’ দেখাচ্ছে। আবার কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকারদের দেওয়া বার্তা ভেসে উঠছে। রাজধানীর রূপনগর সরকারি মাধ্যম বিদ্যালয়ের ওয়েবসাইটটিতে হ্যাকাররা লিখেছেন “হ্যাকড বাই লুসিয়ান ক্রাইজ”।

এছাড়াও সেখানে ফিলিস্তিনের পক্ষে বার্তা দেওয়া হয়েছে এবং ইজরায়েলের মিত্রদের ‘সম্পদ’ এ এমন হামলা অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দারুস সালাম সরকারি মাধ্যমিক স্কুলের ওয়েবসাইটে ‘ট্রোজান ১৩৩৭’ নামক হ্যাকার গোষ্ঠী নিজেদেরকে ভারতীয় হ্যাকার দাবি করেছে। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই হামলা করা হচ্ছে বলে দাবি করে এই গোষ্ঠী।

এদিকে, টেলিগ্রামে ‘দ্যা রেড ঈগল’ নামক হ্যাকার গোষ্ঠী প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থীর তথ্য পাওয়ার দাবি করেছে। দাবির পক্ষে তারা কিছু শিক্ষার্থীর তথ্যের স্ক্রিনশটও প্রকাশ করেছে টেলিগ্রামে। এছাড়াও তারা জাতীয় রাজস্ব বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও সফল হামলা করার দাবি করেছে। তবে শুক্রবার সন্ধ্যায় সেসব ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছে, এই দুই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অপেক্ষাকৃত দুর্বল ‘ডিডস (ডিনায়েল অব সার্ভিস’ ধরনের সাইবার আক্রমণ করা হয়েছিল, যা দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আরিফ মঈনুদ্দীন  বলেন, “বেশ কয়েকদিন আগে থেকেই টেলিগ্রাম গ্রুপগুলোতে এসব হ্যাকাররা বাংলাদেশে আক্রমণের হুমকি দিচ্ছিল। ‘ওয়েবসাইট ডিফেইসমেন্ট’ ধরনের হামলা চালানো হয়েছে। এই ধরনের আক্রমণে একটা ওয়েবসাইটে হোম পেইজে হ্যাকাররা তাদের একটা ‘সাইনবোর্ড’ প্রকাশ করে। ওয়েবসাইটের দুর্বলতা বেশি থাকলে, এখান থেকে হ্যাকাররা ডাটাবেইজেও ঢুকে যেতে পারে। তেমন দুর্বলতা না থাকলে পারবে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু শিক্ষার্থীরা অনেক ধরনের কাজ করেন যেমন রেজিস্ট্রেশন, আবেদন ইত্যাদি; সেক্ষেত্রে ঝুঁকি তো থেকেই যায়”।

এধরনের হামলা থেকে ডাটাবেইজে প্রবেশাধিকার নিতে পারলে প্রাপ্ত উপাত্ত হ্যাকাররা ডার্ক ওয়েবে বিক্রি করে থাকেন বলেও জানান আরিফ মঈনুদ্দীন।

এই সাইবার হামলা সম্পর্কে এখন পর্যন্ত সরকারের কোন দায়িত্বপ্রাপ্ত সংস্থার বক্তব্য পাওয়া যায়নি।

Tags: ওয়েবসাইটওয়েবসাইটের নিরাপত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে স্যামসাং ট্যাব
প্রযুক্তি সংবাদ

অ্যানড্রয়েড ১১ আপডেট পাচ্ছে স্যামসাং ট্যাব

ভারতের বাজারে গেমিং হ্যান্ডহেল্ড আরওজি অ্যালি আনছে আসুস
প্রযুক্তি সংবাদ

ভারতের বাজারে গেমিং হ্যান্ডহেল্ড আরওজি অ্যালি আনছে আসুস

ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ
নির্বাচিত

ফেসবুকে ‘লাইক’ গোনার দিন শেষ

গ্রাহকদের দাবির মুখে রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
টেলিকম

গ্রাহকদের দাবির মুখে রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন

প্যাকম্যান আসছে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

প্যাকম্যান আসছে ফেসবুকে

স্মার্টফোন ব্যবহারে সতর্কতা
টিপস

স্মার্টফোনের কয়েকটি ট্রিকস বেশ কাজের, জেনে নিন কিছু সিক্রেট ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix