Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
উইন্ডোজ ১১ আপডেটে বাগ, নষ্ট হচ্ছে এসএসডি
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সিকিউরিটি আপডেট অপ্রত্যাশিতভাবে এসএসডি স্টোরেজে সমস্যা তৈরি করছে, যেখানে গত সপ্তাহের কেবি৫০৬৩৮৭৮ প্যাচের সঙ্গে এই সমস্যার যোগসূত্র পাওয়া যাচ্ছে। এ বাগের কারণে উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা ড্রাইভ ত্রুটি ও সম্ভাব্য ডেটা হারানোর ঝুঁকিতে পড়েছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পেটরি।

এক্স ব্যবহারকারী নেকোরুসুকির মতে, সর্বশেষ মাইক্রোসফট ডিফেন্ডার আপডেট এমন একটি বাগ তৈরি করেছে যা কিছু স্টোরেজ ড্রাইভকে অদৃশ্য করে দিচ্ছে। এ সমস্যা বড় আকারের ডেটা স্থানান্তরের সময় ঘটে (সাধারণত ৫০ জিবির বেশি), যখন ড্রাইভ ৬০ শতাংশের বেশি ভর্তি থাকে।

এ এসএসডি বাগ মূলত উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণ চালিত পিসিতে দেখা যাচ্ছে। ওই ব্যবহারকারী উল্লেখ করেছেন, বাগটি বিশেষভাবে ফাইসন এনএএনডি কন্ট্রোলারকে প্রভাবিত করছে বলে মনে হচ্ছে। তবে রেডিট ব্যবহারকারীরা জানিয়েছেন, সমস্যাটি আডেটা এসপি৫৮০ এর মতো একাধিক এসএসডি ব্র্যান্ড ও মডেলে ঘটছে, এমনকি কিছু হার্ড ড্রাইভকেও (এইচডিডি) প্রভাবিত করতে পারে।

টম’স হার্ডওয়্যারে দেওয়া এক বিবৃতিতে ফাইসন বলেছে, ‘আমরা বুঝতে পারছি এটি কী ধরনের বিঘ্ন তৈরি করেছে ও শিল্প অংশীদারদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেছি।

আমরা পণ্যের মান ও আমাদের পার্টনার এবং ব্যবহারকারীদের সাফল্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ মুহূর্তে যেসব কন্ট্রোলার প্রভাবিত হতে পারে, সেগুলো পর্যালোচনায় রয়েছে ও আমরা অংশীদারদের সঙ্গে কাজ করছি। প্রভাবিত অংশীদারদের সহায়তা দিতে ও প্রয়োজনীয় সমাধান নিশ্চিত করতে আমরা আপডেট ও পরামর্শ দিয়ে যাব।’
ব্যবহারকারীরা জানিয়েছে, সমস্যা হঠাৎ করে ঘটে, এটি স্লিপ মোড বা নির্দিষ্ট সিস্টেম ইভেন্টের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

তাছাড়া আক্রান্ত এসএসডিগুলো ফাইল এক্সপ্লোরার, ডিভাইস ম্যানেজার এমনকি বায়োস থেকেও অদৃশ্য হয়ে যায়। কিছু ড্রাইভ সিস্টেম রিবুটের পর আর ফিরে আসে না, ফলে ডেটা উদ্ধার করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।

টেক রাডার জানিয়েছে, এ বাগ সম্পর্কে মাইক্রোসফট তাদের সঙ্গে যোগাযোগ করেছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত ও আমাদের অংশীদারদের সঙ্গে তা তদন্ত করছি।’

তবে এর মধ্যে ক্ষতি এড়াতে আপডেট সাময়িকভাবে স্থগিত রাখতে ও গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিতে ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সম্প্রতি মাইক্রোসফট একটি বাগ ঠিক করেছে, যা নেটওয়ার্ক শেয়ার থেকে উইন্ডোজ আপডেট স্ট্যান্ডঅ্যালোন ইনস্টলার ব্যবহার করে আপডেট ইনস্টল করার সময় ব্যর্থ হচ্ছিল। এই সমস্যাটি উইন্ডোজ ১১ সংস্করণ ২৪এইচ২ এবং উইন্ডোজ সার্ভার ২০২৫ ব্যবহারকারীদের প্রভাবিত করেছিল।

Tags: উইন্ডোজ ১১এসএসডি

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া
নির্বাচিত

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া

কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
নির্বাচিত

দ. কোরিয়ায় চিপ রফতানি নিষেধাজ্ঞা শিথিল জাপানের

নাটকের নাম ‘উবার’
অটোমোবাইল

যৌন হয়রানির ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেবে উবার

রেডমি নোট ১১ প্রো: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

রেডমি নোট ১১ প্রো: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন

ওয়ানপ্লাস ১৫এস (OnePlus 15s) এর প্রত্যাবর্তন: ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস
নির্বাচিত

ওয়ানপ্লাস ১৫এস (OnePlus 15s) এর প্রত্যাবর্তন: ক্যামেরায় বড় পরিবর্তনের আভাস

ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন অ্যাপলের সাবেক ডিজাইন চিফ

Load More

ট্রেন্ডিং টপিক

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে
নির্বাচিত

পিসি গেমও খেলা যাবে মাইক্রোসফটের নতুন এক্সবক্স কনসোলে

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর
নির্বাচিত

চ্যাটজিপিটিতে আসছে সোরা ভিডিও জেনারেটর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix