Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে মেগাবুক কে১৫এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
TECNO launches MEGABOOK K15S laptop in Bangladesh
Share on FacebookShare on Twitter

এআই-নির্ভর উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো এর প্রযুক্তিপ্রেমী ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণে নতুন নতুন পণ্য নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের বাজারে ল্যাপটপ পোর্টফোলিওর নতুন সংযোজন হিসেবে টেকনো মেগাবুক কে১৫এস এএমডি আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হয়েছে। পুরস্কার বিজয়ী ডিজাইনের ঐতিহ্যকে সামনে রেখে, মেগাবুক কে১৫এস এআই-সক্ষম ডিজাইন এক্সিলেন্সের জন্য ২০২৪ সালের মিউজ ডিজাইন অ্যাওয়ার্ডসে গোল্ড অর্জন করে এবং শক্তিশালী ফিচার ও স্লিম ফর্ম ফ্যাক্টরের জন্য ‘বেস্ট অব এমডব্লিউসি ২০২৫’ স্বীকৃতি লাভ করে। এর স্লিক অ্যাল-মেটাল ডিজাইন ও সর্বাধুনিক ফাংশনালিটি আধুনিক ব্যবহারকারীদের ক্রমশ পরিবর্তনশীল চাহিদার প্রতি টেকনোর প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

পেশাদার, শিক্ষার্থী ও প্রতিদিনের ব্যবহারকারী যারা স্টাইলিশ, অল-মেটাল লাইটওয়েট ডিজাইনে নির্ভরযোগ্য পারফরম্যান্স চান, তাদের জন্য মেগাবুক কে১৫এসে এএমডি রাইজেন ৫ ৭৪৩০ইউ প্রসেসর (২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ পর্যন্ত, ৬ কোর, ১২ থ্রেড) এবং এএমডি রাডএওন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে, যা কাজ এবং বিনোদন দুইক্ষেত্রেই ভালো পারফরম্যান্স নিশ্চিত করে।

কে১৫এস-এ ১৬:৯ আসপেক্ট রেশিও ও ৩০০ নিটস ব্রাইটনেস সহ ১৫.৬ ইঞ্চি অ্যান্টি-গ্লেয়ার এফএইচডি ডিসপ্লে (১৯২০*১০৮০) ব্যবহার করা হয়েছে; পাশাপাশি, এর ৬০ হার্জ রিফ্রেশ রেট আরামদায়ক ও সমৃদ্ধ দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। এতে পর্যাপ্ত স্থান এবং অবিশ্বাস্য দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করতে ৩২ জিবি পর্যন্ত এক্সপানশন স্লট সহ ১৬ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

এই ক্যাটাগরির একটি সাধারণ সমস্যা সমাধানের অংশ হিসেবে এতে ৬৫ ওয়াট জিএএন ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ ৭০ ওয়াট-আওয়ার ব্যাটারি নিয়ে আসা হয়েছে। এতে একটি পূর্ণাঙ্গ কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যেখানে একটি নিউমেরিক কিপ্যাড এবং আলোর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে চার স্তরের ব্যাকলাইটিং রয়েছে। ডিউরেবিলিটি সমৃদ্ধ করতে স্বতন্ত্র নিউমেরিক কিপ্যাডটিতে ইউভি কোটিং দেয়া হয়েছে; যেখানে ২-ইন-১ ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যদায়ক অ্যাক্সেস নিশ্চিত করে।

ইউএস মিলিটারি-স্ট্যান্ডার্ড ৮১০এইচ মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ কে১৫এস ডিভাইসটি স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে। মেগাবুক কে১৫এস এএমডি-তে ৯টি পোর্ট রয়েছে, যা প্রতিদিনের ব্যবহারের জন্য উপযুক্ত এবং এতে কোনো ইউএসবি ডকিং স্টেশন কিনতে হবে না। এই ডিভাইসে বিস্তৃত আই/ও-তে কেনসিংটন লক, ডুয়েল টাইপ-সি পোর্ট, এইচডিএমআই ১.৪, ইউএসবি ৩.২ জেন২, আরজে৪৫ ইথারনেট (প্রোটেকটিভ কেস সহ), টিএফ কার্ড স্লট, ইউএসবি ২.০, এবং ৩.৫ এমএম অডিও জ্যাক রয়েছে।

অডিওপ্রেমী ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য টেকনো ভিওসি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা সমৃদ্ধ অডিও অভিজ্ঞতা নিশ্চিত করে। ল্যাপটপটিতে এআই এইচডি ক্যামেরা ও ডুয়াল মাইক্রোফোন সহ এআই ইএনসি প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যা ভিডিও কল ও কনফারেন্সের জন্য এআই নয়েজ রিডাকশন অ্যালগরিদম ব্যবহার করে। দীর্ঘ ব্যবহারের পরেও ল্যাপটপ ঠাণ্ডা ও এর ব্যবহার নিরবচ্ছিন্ন রাখতে এতে উন্নত কুলিং সিস্টেম নিশ্চিত করা হয়েছে।

টেকনো মেগাবুক কে১৫এস এএমডি এর মূল্য ৫৩,৫০০ টাকা মাত্র (ভ্যাট প্রযোজ্য), যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য পুরস্কার বিজয়ী ডিজাইন ও সমৃদ্ধ পারফরম্যান্স নিশ্চিত করতে নিয়ে আসা হয়েছে। ল্যাপটপটি টেকনোর সকল আউটলেট পাওয়া যাবে। আরও বিস্তারিত জানতে www.tecno-mobile.com/bd ভিজিট করুন।

Tags: টেকনোটেকনো মেগাবুক কে১৫এসমেগাবুক কে১৫এস ল্যাপটপল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই৪০০
নির্বাচিত

বাংলাদেশে যাত্রা শুরু করলো ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ
নির্বাচিত

সময়ের আগেই বাজারে আসছে গুগল পিক্সেল ১০এ

স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলুন
টিপস

স্মার্টফোন চার্জ দেয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মেনে চলুন

এইচটিসি ওয়াইল্ডফায়ার আর ৭০ বনাম রিয়েলমি ভি ২০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

এইচটিসি ওয়াইল্ডফায়ার আর ৭০ বনাম রিয়েলমি ভি ২০ঃ কোনটি সেরা ফোন দেখে নিন

জাপানি বিনিয়োগ সহজ করতে দেশে কার্যক্রম শুরু করলো এপিএস পার্টনারস
প্রযুক্তি সংবাদ

জাপানি বিনিয়োগ সহজ করতে দেশে কার্যক্রম শুরু করলো এপিএস পার্টনারস

কমদামি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দিবে  শাওমি
নির্বাচিত

কমদামি ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দিবে শাওমি

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
অর্থ ও বাণিজ্য

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

স্যামসাংয়ের চশমাবিহীন থ্রিডি মনিটরে খেলা যাবে ১২০ গেম
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের চশমাবিহীন থ্রিডি মনিটরে খেলা যাবে ১২০ গেম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix