Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এল অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এল অনার
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন, অনার ম্যাজিক ভি৫ বাংলাদেশে উন্মোচন করেছে অনার। আনফোল্ড অবস্থায় ফোনটির পুরুত্ব মাত্র ৪.১ মিলিমিটার, আর ফোল্ড অবস্থায় ৮.৮ মিলিমিটার। দারুণ স্টাইলিশ এ ফোনটির ওজন মাত্র ২১৭ গ্রাম হওয়ায় এটি সহজে বহনযোগ্য। ১০৪ কেজি ওজনের ভারোত্তোলন করে, ভাঁজযোগ্য স্মার্টফোনের টেকসইত্বের জন্য এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে।

ঢাকার গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাজিক ভি৫ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও, বিজনেস হেড আবদুল্লাহ আল মামুন, ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামসহ গ্রামীণফোন ও অন্যান্য শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার লাং গুও বলেন, “অনার ম্যাজিক ভি৫ তৈরি করা হয়েছে তাদের কথা মাথায় রেখে, যারা একইসাথে চান হাতে থাকা ফোনটি চমৎকারভাবে ব্যক্তিত্বের সাথে মানিয়ে যাবে এবং পারফরমেন্সও হবে শক্তিশালী। ক্রিজ-ফ্রি ফোল্ডিং প্রযুক্তি ও উন্নত সিলিকন-কার্বন ব্যাটারির সংমিশ্রণে বাংলাদেশের ব্যবহারকারীরা পাবেন দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা। আর এই ডিভাইসটি আমাদের মোবাইল ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেয়ার প্রতিশ্রুতির একটি অন্যতম প্রতিফলন।”

ফোনটিতে রয়েছে ৭.৯৫ ইঞ্চির ইনার ডিসপ্লে ও ৬.৪৩ ইঞ্চির আউটার স্ক্রিন, যা ব্যবহারকারীকে দিবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। উন্নত হিঞ্জ মেকানিজম ও এআই-নির্ভর প্রযুক্তির ফলে ফোনটি দীর্ঘদিন ব্যবহারেও স্ক্রিনে কোনো ভাঁজের চিহ্ন পড়বে না।

ম্যাজিক ভি৫ -এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন-৮ প্রসেসর এবং এতে রয়েছে ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম ও ৫১২ গিগাবাইট স্টোরেজ। এছাড়াও, ফোনটিতে রয়েছে ৫,৮২০ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি, যা বিশ্বের প্রথম গণ-উৎপাদিত ২৫ শতাংশ সিলিকন সমৃদ্ধ সিলিকন-কার্বন ব্যাটারি। এই ব্যাটারি অনার সুপারচার্জ প্রযুক্তিতে ৬৬ ওয়াটের পাশাপাশি ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জও নিশ্চিত করবে।

ছবি তোলার জন্য স্মার্টফোনটিতে আছে অনার এআই ফ্যালকন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো, ৫০ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা; যা অত্যাধুনিক এআই ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে ছবির মানকে করবে আরও উন্নত। পাশাপাশি, উভয় ডিসপ্লেতেই রয়েছে ১২০ হার্টজ এলটিপিও ওএলইডি প্যানেল। পাশাপাশি এর আইপি৫৮ ও আইপি৫৯ রেটিং ধুলাবালি ও পানি থেকে সুরক্ষা দিবে।

বাংলাদেশে অনার ম্যাজিক ভি৫ (১৬ গিগাবাইট র‍্যাম ও ৫১২ গিগাবাইট) স্টোরেজ এর মূল্য ২,১৯,৯৯৯ টাকা থেকে নির্ধারণ করা হয়েছে। ফোনটি আগাম বুকিং করলে ক্রেতারা ২০,০০০ টাকার ছাড় পাবেন। ফোনটির সাথে উপহার হিসেবে থাকছে অনার চয়েস হেডফোনস প্রো ও অনার সুপার চার্জ ১০০ ওয়াট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড; সাথে থাকছে ১২ মাসের সুদমুক্ত কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা। আগামী ৩০ আগস্ট পর্যন্ত ফোনটির আগাম বুকিং চলবে।

ম্যাজিক ভি৫ -এর পাশাপাশি প্যাড ১০ ট্যাবলেটও উন্মোচন করেছে অনার। এতে রয়েছে ৭ম প্রজন্মের স্ন্যাপড্রাগন চিপসেট, ৮ গিগাবাইট র‍্যাম এবং ২৫৬ গিগাবাইট স্টোরেজ। ট্যাবটিতে রয়েছে ১০,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৩৫ ওয়াটের সুপারচার্জ সিস্টেম। মাত্র ৬.২৯ মিলিমিটার পুরুত্ব ও ৫২৫ গ্রাম ওজন হওয়ায় দীর্ঘসময় ব্যবহার করেও হাতে ক্লান্তি অনুভব হবে না। ট্যাবটির সাথে রয়েছে স্মার্ট স্টাইলাস কলম। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯,৯৯৯ টাকা।

ডিভাইস দুইটি সম্পর্কে বিস্তারিত জানতে, ভিজিট করুন – https://smart-honor.com/

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনারফোল্ডেবল ফোনম্যাজিক ভি৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

কত ঘন্টা কাজ করেন ইলন মাস্ক?
প্রযুক্তি সংবাদ

কত ঘন্টা কাজ করেন ইলন মাস্ক?

যেভাবে মোবাইল ফোন কমাচ্ছে পুরুষের শুক্রাণু
প্রযুক্তি সংবাদ

যেভাবে মোবাইল ফোন কমাচ্ছে পুরুষের শুক্রাণু

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে
নির্বাচিত

অ্যাপল ক্ষতির মুখে যাক তা চাই না হুয়াওয়ে

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোনের ডিসপ্লে কেমন হবে

সবার জন্য শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১
প্রযুক্তি সংবাদ

সবার জন্য শাওমির নতুন এন্ট্রি লেভেলের স্মার্টফোন রেডমি এ১

দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন করতে হবে
প্রযুক্তি সংবাদ

দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধন করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Acer EB321HQU মনিটর রিভিউ: কম বাজেটে ৩২ ইঞ্চির WQHD ডিসপ্লে

সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের অ্যাপ ব্যবহার করে লাখ টাকা গায়েব, গ্রাহকের আইনি নোটিশ ও মামলার প্রস্তুতি

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

বাজেট স্মার্টফোনের বাজারে ভিন্নধর্মী নকশার একটি ফোন এনেছে...

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ আগস্ট ২০২৫

দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৫’ নিয়ে এল অনার

Techzoom.TV |
TechzoomTV