Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 August 2025
বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ
Share on FacebookShare on Twitter

যত দ্রুত সম্ভব প্রযুক্তি খাতের সফটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচন অনুষ্ঠানে তাগিদ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ফলে আগামী সপ্তাহেই ফের প্রশাসক নিয়োগ হতে যাচ্ছে সংগঠনটিতে।

২৪ আগস্ট, রবিবার নির্বাচন ঝুলে যাওয়া একটি রিটপিটিশন খারিজ করে দ্রুত নির্বাচনের আদেশ দিযেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ-২ এর বিচারপতি মো. আশফাকুল ইসলামের আদালত। আদলতে বাদী পক্ষের আইনজীবি ছিলেন প্রবীর নিয়োগী ও হামিদুল মিসবাহ।

অপরদিকে আদলতে রাষ্ট্রপক্ষের হয়ে বেসিস সদস্যদের পক্ষ থেকে রিট আবেদন বাতিলে আবেদকারীদের পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট দুর্বার

আর রাষ্ট্র পক্ষে আইনজীবি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদালত সূত্রে প্রকাশ, ১৪ মে বেসিসের সাধারণ সদস্য তৌফিকুল করিম সুহৃদের করা এক রিট আবেদনের শুনানিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেসিসে প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না বলে স্টে অর্ডার দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই স্টে অর্ডার বাতিল চেয়ে আরেকটি আবেদন করেন বেসিস এর দুই জন সাধারণ সদস্য এএইচএম রোকমোনুর জামান রনি এবং বেলাল আহমেদ। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লিভ টু আপিল খারিজ করে দেন বিজ্ঞ আদালত। এজালাসে তিন জন বিচারপতি ছিলেন।

বিচারকেরা প্রথমেই কেন এতোদিনেও নির্বাচন করা হয়নি তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। রিট বাতিলের বিপক্ষে কারো আপত্তি আছে কি না তা জানতে চাইলে আইনজীবিরা নিরব ছিলেন। তারপর বেঞ্চপ্রধান আইন অনুযায়ী দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আদেশ দেন।

রিট আবেদন বাতিলে আবেদনকারীদের মধ্যে বেসিস সদস্য এ এইচ এম রোকমুনুর জামান রনি ডিজিবাংলাটেক-কে বলেন, বেসিস এর স্থবিরতা কাটাতে এবং সাধারণ সদস্যদের হয়রানিমুক্ত আমরা সরকারের সঙ্গে পক্ষভুক্ত হয়ে রিটের বিরুদ্ধে আপিল করেছিলাম। এভাবে চললে ব্যবসায়ীদের স্বার্থ সহ আইটি সেক্টর ধ্বংস হবে সেটা আমাদের আইনজীবিরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছেন। আর রিটে আগের নির্বাচিত কমিটির মাধ্যমে নির্বাচনের যে আবেদন করা হয়েছিলো সে বিষয়ে আদালত সরাসরি কোনো কিছু না বলে দেশের প্রচলিত নিয়মেই নির্বাচনের নির্দেশনা দিয়েছেন আদালত।

এই আদেশের ফলে আগামী ৯০- ১২০ দিনের মধ্যে অবিলম্বে নির্বাচিত কার্যনির্বাহী কমিটির মাধ্যমে বেসিস এর দায়িত্ব হাস্তান্তর করতে হবে।

রিট খারিজ বিষয়ে তৌফিকুল করিম সুহৃদ বলেন, বেসিস নিয়ে রিট আমি করেছিলাম। সেখানে নির্বাচন হতে বাধা দেওয়া হয়নি কখনও। আমি আইনগত ভাবে কোর্টের কাছে জানতে চেয়েছিলাম নির্বাচিত কমিটির বিলুপ্তি সরকার বদলের সঙ্গে সঙ্গে করতে পারে কি না বাণিজ্য সংগঠন আইনে! তাই আদালতের এই রায়ে আমার কোনো পরাজয় নেই। আমিও নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই বেসিস পরিচালিত হবে সেটাই চাই। তবে এক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই রিট করেছিলাম। আমার আপত্তি ছিলো যারা আগের কমিটিকে বাতিল করেছিলো তারা কেউ বেসিস এর সদস্য ছিলো না-সেখানে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বেসিসবেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মালিকানা পরিবর্তন করে লাপাত্তা ই-অরেঞ্জ অনলাইন শপ
ই-কমার্স

মালিকানা পরিবর্তন করে লাপাত্তা ই-অরেঞ্জ অনলাইন শপ

মটোরোলা মোটো জি ৬০ বনাম অপো কে ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

মটোরোলা মোটো জি ৬০ বনাম অপো কে ৯ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

১২ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে পপআপ সেলফি ক্যামেরা!
নির্বাচিত

১২ হাজার টাকায় ৪ জিবি র‍্যামের সাথে পপআপ সেলফি ক্যামেরা!

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

মার্কিন নিষেধাজ্ঞায় ধুঁকছে হুয়াওয়ে

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণ কাজের উদ্বোধন

নিজের ব্যক্তিগত তথ্য জানবে না গুগল থেকে ফেসবুক, আজই মোবাইলে এই ৩ সেটিংস বন্ধ করুন
প্রযুক্তি পরামর্শ

নিজের ব্যক্তিগত তথ্য জানবে না গুগল থেকে ফেসবুক, আজই মোবাইলে এই ৩ সেটিংস বন্ধ করুন

Load More

ট্রেন্ডিং টপিক

১০ হাজার এমএএইচের বেশি ব্যাটারি ও ৭ ইঞ্চি ডিসপ্লের সম্ভাব্য আইকিউওও জেড১২এস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৭ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে আইকিউওও জেড১২এস!

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন
প্রযুক্তি সংবাদ

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই
প্রযুক্তি বাজার

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2025

বেসিসে দ্রুত কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্নের আদেশ

Techzoom.TV |
TechzoomTV