আগামী বছরের মধ্যে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদন তিন গুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির চিপ নির্মাতারা। যুক্তরাষ্ট্রভিত্তিক এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা যায়, চলতি বছরের মধ্যে এআই চিপ তৈরির জন্য একটি বিশেষ কারখানায় উৎপাদন শুরু করছে টেক জায়ান্ট হুয়াওয়ে। এছাড়া চীনের এসএমআইসি আগামী বছর ৭ ন্যানোমিটার চিপের উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করছে। পাশাপাশি বেইজিংভিত্তিক কোম্পানিগুলো দেশীয় এআই চিপ তৈরির কাজ ত্বরান্বিত করছে।
চীনের জন্য তৈরি এনভিডিয়ার এইচ২০ চিপের কার্যক্ষমতার সমতুল্য প্রসেসর তৈরি করছে প্রতিষ্ঠানগুলো।





















