Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 31 August 2025
লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল
Share on FacebookShare on Twitter

লন্ডনের বার্মিংহামে এক ভারতীয় শিক্ষার্থীর অদ্ভুত কাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক তরুণী অনুমতি না নিয়েই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির কাচ মুছে দিচ্ছেন এবং এর পরই ২০ পাউন্ড (প্রায় ২,৩০০ টাকা) দাবি করে বসেন। এ ঘটনাকে কেন্দ্র করে গাড়ির মালিক ও তরুণীর মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়।

ভিডিওটির শুরুতে দেখা যায়, ওই শিক্ষার্থী গাড়ির জানালায় নক করেন। চালক কাচ নামালে তিনি বলেন, ‘স্যার, ২০ পাউন্ড দিন।’ হতভম্ব মালিক জিজ্ঞাসা করেন, ‘কিসের জন্য?’ উত্তরে তরুণী বলেন, ‘আমি আপনার কাচ পরিষ্কার করলাম।’

চালক তখন অবাক হয়ে বলেন, ‘আপনি তো শুধু একটু মুছলেন, এর জন্য ২০ পাউন্ড? আমি তো আপনাকে বলিনি কাচ পরিষ্কার করতে!’ জবাবে তরুণী যুক্তি দেন, ‘এটাই তো জীবনযাত্রার খরচ’।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন ওই শিক্ষার্থী গাড়ির সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনি যদি যেতে চান, তাহলে আমাকে ধাক্কা মেরে যেতে হবে।’ তখন মালিক ক্ষুব্ধ হয়ে তাকে ‘ডাকাত’ বলে অভিহিত করেন। কিন্তু তবুও তিনি বারবার ২০ পাউন্ড দাবি করে যেতে থাকেন।

ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুধু ‘thelasthournews’ নামের একটি পেজেই এটি দেখা হয়েছে ২১ লাখ বারেরও বেশি। নেটিজেনদের মধ্যে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেকে তরুণীর আচরণকে সমালোচনা করলেও, অনেকেই মনে করছেন ঘটনাটি সাজানো।

মন্তব্যে কয়েকজন লিখেছেন, এর আগে একই তরুণী ও গাড়ির মালিককে ভিন্ন ভিন্ন ঘটনায় একসঙ্গে দেখা গেছে। ফলে অনেকেই ভিডিওটিকে স্ক্রিপ্টেড বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি বলে ধারণা করছেন।

একজন লিখেছেন, ‘মনে হচ্ছে এটি আগের সেই গাড়ি আর সাইকেলের ঘটনার মেয়েটিই। এই দম্পতির ৩-৪টি ভিডিও আগেও দেখেছি।’ আরেকজন মন্তব্য করেন, ‘এটি তার দ্বিতীয় ভিডিও। আগেও একই পুরুষ কণ্ঠের সঙ্গে ঘরের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘটনা ছিল। এখন মনে হচ্ছে এগুলো বানানো।’

ঘটনাটি সত্যি নাকি শুধুই অভিনয়—তা নিয়ে এখনো চলছে বিতর্ক। তবে এর পাশাপাশি যুক্তরাজ্যে উচ্চ জীবনযাত্রা ব্যয় নিয়েও চলছে আলোচনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিডিও ইনস্টাগ্রামভিডিও ভাইরাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
প্রযুক্তি পরামর্শ

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ
প্রযুক্তি সংবাদ

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ

জুমের প্রতিদ্বন্দ্বী ম্যাসেঞ্জার রুমস!
লিড স্টোরি

জুমের প্রতিদ্বন্দ্বী ম্যাসেঞ্জার রুমস!

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম
নির্বাচিত

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন গাজীপুরের দর্জি ওয়াজেদ

Load More

ট্রেন্ডিং টপিক

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা
প্রযুক্তি সংবাদ

স্ফূরণ ৬.০-এ ২ হাজারের বেশি তরুণের সৃজনশীলতার মিলনমেলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2025

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

Techzoom.TV |
TechzoomTV