Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডে আসছে গুগলের নতুন ‘কলিং কার্ড’ ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
অ্যান্ড্রয়েডে আসছে গুগলের নতুন ‘কলিং কার্ড’ ফিচার
Share on FacebookShare on Twitter

গুগলের ফোন অ্যাপে ‘কলিং কার্ড’ নামে নতুন এক ফিচার যুক্ত হচ্ছে। এর মাধ্যমে ইনকামিং কল স্ক্রিনে কনটাক্টদের জন্য কাস্টমাইজ ভিউ তৈরি করা যাবে।

ফিচারটি অনেকটা আইফোনে ২০২৩ সালে চালু হওয়া ‘কনটাক্ট পোস্টার’-এর মত। ফলে ছোট্ট প্রোফাইলের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো স্ক্রিনজুড়ে কলারের ছবি ও স্টাইলাইজড নাম দেখা যাবে।

আপডেটটি আসছে অ্যান্ড্রয়েডের ‘ম্যাটিরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ ডিজাইন ল্যাঙ্গুয়েজের অংশ হিসেবে যেখানে চলতি বছরের জুনে গুগল একটি নতুন ফোন অ্যাপ ইন্টারফেইস নিয়ে পরীক্ষা করেছিল।

এ মাসের শুরুতে বেটা সংস্করণে কনটাক্ট ও ফোন অ্যাপে ফিচারটি দেখা গেলেও এখন থেকে ধীরে ধীরে পাবলিক রিলিজ শুরু হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ।

গুগলের ঘোষণা অনুযায়ী, ফোন অ্যাপের ভি১৮৮ সংস্করণে এই ফিচার বিশ্বব্যাপী উন্মুক্ত করা হচ্ছে। তবে ধাপে ধাপে সবার কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ফোন অ্যাপের হোম ট্যাবে ‘ইন্ট্রোডিউসিং কলিং কার্ড: কাস্টমাইজ হাও ইউ সি ইওর কনটাক্ট হোয়েন দে কল ইউ’ লেখা একটি ব্যানার দেখতে পাবেন।

সেখান থেকে ট্যাপ করলেই পৌঁছে যাবেন ‘কলিং কার্ড’ পেইজে। চাইলে কনটাক্টস অ্যাপ থেকেও ম্যানুয়ালি অ্যাক্সেস করা যাবে। প্রতিটি কনটাক্টের জন্য ব্যবহারকারীরা ক্যামেরা, গ্যালারি বা গুগল ফটোস থেকে ছবি বেছে নিতে পারবেন। এ ছাড়া নাম দেখানোর জন্য ফন্ট ও রঙের বিকল্পও বেছে নেওয়ার সুযোগ থাকবে।

গুগলের কলিং কার্ডস-এ ব্যবহারকারীরা নিজেদের জন্য এমন কোনো ডিজাইন তৈরি করতে পারবেন না যা অন্যের ফোনেও দেখাবে। বরং এই ফিচার কেবল ব্যবহারকারীর নিজের ডিভাইসেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ যেসব কনটাক্টের জন্য ব্যবহারকারী কাস্টমাইজড কলিং কার্ড ব্যবহার করতে চান সেগুলো একে একে নিজে সেট করতে হবে।

তবে একটি মজার দিক হলো ব্যবহারকারীর তৈরি করা কার্ড কনটাক্টরা পরিবর্তন করতে পারবেন না ফলে তিনি নিজের ইচ্ছেমতো তাদের কল স্ক্রিন সাজাতে পারবেন।

কলিং কার্ডস-এর পাশাপাশি গুগল ফোন অ্যাপে ‘টেইক এ মেসেজ’ নামে আরেকটি ফিচার যুক্ত হচ্ছে। কোনো কল মিস হলে এটি নিজ থেকেই রিসিভ করে ভয়েসমেইল ট্রান্সক্রাইব করে দেবে।

ব্যবহারকারীরা চাইলে নিজেদের কাস্টম গ্রিটিং রেকর্ড করতে পারবেন আবার চাইলে আগের নির্ধারিত গ্রিটিং অপশন থেকেও বেছে নিতে পারবেন। ভয়েসমেইলের অডিও ও ট্রান্সক্রিপ্ট অ্যাপের রিসেন্ট ট্যাবে পাওয়া যাবে। গুগলের দাবি, সব বার্তাই শুধু ব্যবহারকারীর ডিভাইসে নিরাপদে সংরক্ষিত হবে।

ফিচারটি বর্তমানে পিক্সেল ৪ বা তার পরবর্তী মডেলের ফোনে এবং পিক্সেল ওয়াচ ২-এ ব্যবহার করা যাবে। নতুন দুটি ফিচারের মাধ্যমে ফোন অ্যাপকে আরও ব্যক্তিগত ও কার্যকর করে তুলছে গুগল।

Tags: অ্যান্ড্রয়েডইন্ট্রোডিউসিং কলিং কার্ডকলিং কার্ডগুগল ফোন অ্যাপগুগলের কলিং কার্ডসপিক্সেল ওয়াচ ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে

অ্যান্ড্রয়েড স্মার্টফোন বনাম আইফোনঃ কোনটি সেরা?
নির্বাচিত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন বনাম আইফোনঃ কোনটি সেরা?

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

অবৈধ পথে আসা মোবাইল হ্যান্ডসেটে বিপর্যয়ে ‘মেড ইন বাংলাদেশ’

বাংলাদেশে আপাতত অফিস খুলছে না ফেসবুক
নির্বাচিত

দেশের ইন্টারনেট অবকাঠামোতে বিনিয়োগ করতে আগ্রহী ফেসবুক

নতুন আইফোনের সঙ্গেই আসতে পারে এয়ারপডস
প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনের সঙ্গেই আসতে পারে এয়ারপডস

আইফোন ১৩-এ থাকবে ১ টেরাবাইট স্টোরেজ সমর্থন
নির্বাচিত

কম দামে আইফোন কেনার সুবিধা দিচ্ছে খুচরা বিক্রেতারা

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!
প্রযুক্তি সংবাদ

জাপানের বাজারে শাওমির ধামাকা: মিনি এলইডি-সহ এলো ৬টি নতুন মনিটর!

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix