Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছবি সংরক্ষণ ছাড়াও গুগল ফটোজের ছয় সুবিধা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫
ছবি সংরক্ষণ ছাড়াও গুগল ফটোজের ছয় সুবিধা
Share on FacebookShare on Twitter

গুগল ফটোজ শুধু গ্যালারি বা ব্যাকআপ সেবায় সীমাবদ্ধ নয়। সাধারণ স্টোরেজের বাইরে অ্যাপটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট সার্চ, সহজে ব্যবহারযোগ্য এডিটিং টুল ও ঝামেলাহীন শেয়ারিং সুবিধা। ছবি স্বয়ংক্রিয়ভাবে গোছানো থেকে শুরু করে কোলাজ, অ্যানিমেশন ও হাইলাইট ভিডিও তৈরির মতো অনেক ফিচার রয়েছে অ্যাপটিতে, যা অনেক ব্যবহারকারী হয়তো জানেন না।

কিউআর কোড দিয়ে দ্রুত অ্যালবাম শেয়ার

গুগল ফটোজে অ্যালবাম শেয়ার করার প্রক্রিয়া আগের চেয়ে আরো দ্রুত ও সহজ হয়েছে। নির্দিষ্ট ই-মেইল বা ফোন নম্বর ব্যবহার করে শেয়ার করার বদলে এখন ব্যবহারকারীরা সহজেই কিউআর কোড তৈরি করতে পারেন। এতে বড় কোনো গ্রুপে ছবি ও ভিডিও ভাগাভাগি করে নেয়া আরো সুবিধাজনক হয়ে উঠেছে। কেবল কোড স্ক্যান করলেই যে কেউ অ্যালবাম দেখতে পাবে। ছবি খুঁজতে স্থানের নাম কিংবা কিওয়ার্ড সার্চ

ফোনের সাধারণ গ্যালারি অ্যাপের তুলনায় গুগল ফটোজে ছবি খুঁজে পাওয়া বেশ সহজ। নির্দিষ্ট তারিখ মনে না থাকলেও সার্চ ট্যাবে কেবল স্থান বা কিওয়ার্ড লিখলেই ছবিগুলো সহজে খুঁজে পাওয়া যায়। জায়গার নাম যেমন শ্রীমঙ্গল কিংবা বান্দরবান, অথবা সাধারণ বর্ণনা যেমন সমুদ্রসৈকত, পাহাড় কিংবা জঙ্গল লিখলেই মিলিয়ে যাবে ছবি।

মানচিত্রে খুঁজে নিন ভ্রমণের স্মৃতি

গুগল ফটোজে ছবি শুধু তারিখ বা ফোল্ডার অনুযায়ী নয়, মানচিত্রেও খুঁজে পাওয়া যায়। অ্যাপের কালেকশন> প্লেসেস অপশনে গিয়ে ব্যবহারকারীরা ভ্রমণ করা শহরগুলোর তালিকা এবং প্রতিটি শহরে কতগুলো ছবি বা ভিডিও সংরক্ষিত আছে তা দেখতে পারবেন। নির্দিষ্ট শহরে ট্যাপ করলে ভ্রমণের সব স্মৃতি একসঙ্গে দেখা যাবে।

গুগল লেন্স দিয়ে ছবির ভেতরের তথ্য উন্মোচন

ফটোজে থাকা ছবির ভেতর থেকে তথ্য জানার সহজ উপায় হলো গুগল লেন্স। অ্যাপটির সাহায্যে অচেনা স্থাপনার নাম খুঁজে বের করা, পণ্যের তথ্য জানা কিংবা ছবিতে থাকা ঠিকানা বা ই-মেইল কপি করা সম্ভব। ব্যবহারকারীরা কেবল ছবি খুলে নিচে থাকা লেন্স আইকনে ট্যাপ করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তথ্য পাওয়া যাবে হবে।

ভিডিওতে পছন্দমতো গান যোগ করা

গুগল ফটোজের ভিডিও এডিটরে এখন শুধু ট্রিম বা ক্রপ নয়, কাস্টম মিউজিকও যোগ করা সম্ভব। ব্যবহারকারীরা অ্যাপের ওপরের প্লাস আইকনে ট্যাপ করে ‘হাইলাইট ভিডিও’ নির্বাচন করলে ভিডিওতে গান যুক্ত করার সুযোগ পাবেন। এক্ষেত্রে একক ভিডিও বা একাধিক ক্লিপও বেছে নেয়া যায়। সব শেষে ‘ক্রিয়েট’ অপশন চাপলেই ভিডিও তৈরি হয়ে যাবে।

এক ট্যাপে ফোনের জায়গা খালি করা

ফোনের স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে গেলে গুগল ফটোজে মিলতে পারে সহজ সমাধান। অ্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করে ‘ফ্রি আপ স্পেস অন দিজ ডিভাইস’ নির্বাচন করলে লোকাল স্টোরেজ খালি করা যায়। এক্ষেত্রে গুগল ফটোজ দেখাবে কোন ছবি ও ভিডিও ক্লাউডে বেকআপ আছে এবং ফোন থেকে মুছে ফেলা যাবে। প্রয়োজন হলে ব্যবহারকারীরা পরে আবার সেই ছবি ও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Tags: গুগল ফটোজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়ার্ক ও দুর্দান্ত পারফরম্যান্স
প্রযুক্তি সংবাদ

২০ হাজার টাকায় সেরা ১০টি 5G স্মার্টফোন ২০২৫: বাজেটেই ফাস্ট নেটওয়ার্ক ও দুর্দান্ত পারফরম্যান্স

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের এআই চিপে TSMC, স্যামসাং-এর যন্ত্রাংশ
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের এআই চিপে TSMC, স্যামসাং-এর যন্ত্রাংশ

আইটেলের সেরা ৫টি ফোন: বাজেটের মধ্যে সেরা ভ্যালু
প্রযুক্তি সংবাদ

আইটেলের সেরা ৫টি ফোন: বাজেটের মধ্যে সেরা ভ্যালু

পদত্যাগ করছেন ইন্টেলের সিইও!
নির্বাচিত

পদত্যাগ করছেন ইন্টেলের সিইও!

আসছে অপো রেনো ৮প্রো প্লাস
নির্বাচিত

আসছে অপো রেনো ৮প্রো প্লাস

ই-মেইলের মাধ্যমে নিরাপত্তা বাড়াবে হোয়াটসঅ্যাপ
কিভাবে করবেন

ইউটিউবের মতো হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও আয়ের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix