বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া শীর্ষে অবস্থানে রয়েছে টিকটক। প্রতিদিন নতুন নতুন কনটেন্ট শেয়ার করছেন লাখ লাখ মানুষ। তবে টিকটকে সফল হতে হলে ভালো কনটেন্টের পাশাপাশি সময় জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।
টিকটক আপনাকে বিভিন্ন দৈর্ঘ্যের ভিডিও তৈরি করার সুযোগ দেয়, তবে প্রতিটি দৈর্ঘ্য সব পরিস্থিতির জন্য ভালো কাজ করে না। ভিউ ও এনগেজমেন্ট বাড়ানোর জন্য আপনার কনটেন্টের জন্য আদর্শ দৈর্ঘ্য কত হওয়া উচিত তা জানা জরুরি।
আদর্শ টিকটক ভিডিওর দৈর্ঘ্য সম্পর্কিত গবেষণা তথ্য অনুযায়ী :
অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যালবু এর অনুসন্ধানে দেখা গেছে, ২১ থেকে ৩৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার জন্য উপযোগী।
সোশ্যালইনসাইডার-এর তথ্য অনুযায়ী, ৯০ থেকে ১২০ সেকেন্ডের ভিডিও সবচেয়ে বেশি ভিউ ও এনগেজমেন্ট পায়।
যে কারণে ভিডিওর দৈর্ঘ্য গুরুত্বপূর্ণ
প্রথমত, টিকটক দ্রুত মনোযোগ আকর্ষণ করার জন্য পরিচিত। দৈনিক গড়ে ব্যবহারকারীরা প্রায় ৯৫ মিনিট অ্যাপে ব্যয় করেন এবং অনেক সময় ভিডিওগুলোর দিকে মনোযোগ না দিয়েই স্ক্রল করতে থাকেন। তাই সংক্ষিপ্ত ভিডিওতেই মূল কথা ভালোভাবে তুলে ধরলেই দৃষ্টি আকর্ষণ করা যাবে।
দ্বিতীয়ত, বিভিন্ন দর্শকের ভিডিও দৈর্ঘ্যের পছন্দ ভিন্ন ভিন্ন। ৫০০-এর নিচে ফলোয়ার থাকা অ্যাকাউন্ট সাধারণত ৩৫ সেকেন্ডের ভিডিও তৈরি করে। ৫০ হাজারের বেশি ফলোয়ার থাকা অ্যাকাউন্ট প্রায় ৫৫ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও বানায়। এ সব দিকে থেকে যখন একটি দর্শকগোষ্ঠী তৈরি হয়ে যায়, তখন তারা দীর্ঘ সময় ধরে কনটেন্ট দেখার প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে।






















