Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে স্মার্টফোন উৎপাদন কমাচ্ছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 9 June 2019
চীনে স্মার্টফোন উৎপাদন কমাচ্ছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহৎ স্মার্টফোন বাজার চীন। অথচ দেশটিতে স্মার্টফোন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক হ্যান্ডসেট জায়ান্ট স্যামসাং। চীনে বাজার দখল কমে ১ শতাংশের নিচে নেমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছর ডিসেম্বরে চীনের তিয়ানজিনে একটি সেলফোন উৎপাদন কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল স্যামসাং। দেশটিতে স্থানীয় সাশ্রয়ী ডিভাইস নির্মাতাদের কারণে তীব্র প্রতিযোগিতা এবং বিক্রি কমে যাওয়ায় কারখানাটি বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল। এর ছয় মাস পর কার্যক্রম চালু থাকা বাকি একটি মাত্র স্মার্টফোন উৎপাদন কারখানার উৎপাদন কমানোর ঘোষণা দিল স্যামসাং।

চীনে চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি ৪০ শতাংশ বেড়েছে। কিন্তু এর আগে টানা তিন প্রান্তিকে দেশটিতে ডিভাইস বিক্রির ক্ষেত্রে বড় ধরনের পতন দেখেছে প্রতিষ্ঠানটি। চীনের বাজারে নাজুক অবস্থানে থাকলেও বৈশ্বিক স্মার্টফোন বাজারের শীর্ষস্থান এখনো দখলে রেখেছে স্যামসাং। ডিভাইস বাজারে চীনা প্রতিদ্বন্দ্ব্বীদের অংশীদারিত্ব ক্রমান্বয়ে বাড়ছে। যে কারণে স্মার্টফোন ব্যবসার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রয়েছে প্রতিষ্ঠানটি। চীনা প্রতিদ্বন্দ্বীরা তুলনামূলক কম দামে হ্যান্ডসেট বিক্রি করায় দেশটিতে চাহিদা কমেছে স্যামসাং ডিভাইসের। বর্তমানে চীনের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল ১ শতাংশের নিচে নেমেছে। অথচ পাঁচ বছর আগেও দেশটিতে এর দখল ছিল উল্লেখযোগ্য। হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার দখল হারিয়েছে প্রতিষ্ঠানটি।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে চীনের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল ছিল প্রায় ২০ শতাংশ। সেখান থেকে প্রতিষ্ঠানটির বাজার দখল সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দেশটিতে অ্যান্টি দক্ষিণ কোরিয়া মনোভাবের কারণে স্যামসাং ডিভাইস কমেছে বলে মনে করা হয়।

গত বুধবার এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, তাদের স্মার্টফোন উৎপাদন কারখানাগুলোর সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলমান, তা সত্ত্বেও তাদের একটি কঠোর সিদ্ধান্তে পৌঁছতে হয়েছে। চীনের তিয়ানজিন স্যামসাং ইলেকট্রনিকস টেলিকমিউনিকেশন নামে ফোন উৎপাদন কারখানার কার্যক্রম স্থগিতের পর বিদ্যমান একটি মাত্র কারখানারও উৎপাদন কমাতে যাচ্ছে।

গত বছরের ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী, স্যামসাং তাদের তিয়ানজিন কারখানার ২ হাজার ৬০০ জন কর্মীকে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ প্যাকেজ দেয়ার পাশাপাশি অন্য স্যামসাং কারখানায় কাজের সুযোগ করে দিয়েছে।

চীনে ডিভাইস উৎপাদন এখন ব্যয়বহুল হয়ে উঠেছে। যে কারণে ভিয়েতনাম ও ভারতের মতো ডিভাইস উৎপাদন ব্যয় কম, এমন দেশগুলোকে গুরুত্ব দিচ্ছে স্যামসাং। চীনে প্রতিষ্ঠানটির দুটি উৎপাদন কারখানার একটি বন্ধ করা হলেও গুয়াংডং রাজ্যের হুইঝু কারখানা এখন পর্যন্ত চালু রাখার পক্ষে মত দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে উৎপাদন কমিয়ে আনা হচ্ছে।

হুইঝু কারখানার উৎপাদন সক্ষমতা কিংবা কর্মী সংখ্যা নিয়ে মন্তব্য করেনি স্যামসাং। উৎপাদন কমানো হলে কর্মী ছাঁটাই করা হবে কিনা, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চীনের তিয়ানজিন কারখানায় বছরে ৩ কোটি ৬০ লাখ ইউনিট সেলফোন উৎপাদন করত স্যামসাং। অন্যদিকে হুইঝু কারখানায় বছরে উৎপাদন হয় ৭ কোটি ২০ লাখ ইউনিট। অথচ ভিয়েতনামের দুই কারখানায় বছরে ২৪ কোটি ইউনিট সেলফোন উৎপাদন করে প্রতিষ্ঠানটি।

শুধু স্যামসাং নয়, যেকোনো স্মার্টফোন নির্মাতার জন্যই চীন একটি গুরুত্বপূর্ণ বাজার। স্যামসাংয়ের মতো ডিভাইস জায়ান্টরা দেশটির মোবাইল চিপ শিল্পের প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক নীতিতে সক্রিয় ভূমিকা রাখছে। সাম্প্রতিক বছরগুলোয় ভিয়েতনাম ও ভারতের সেলফোন উৎপাদন কারখানায় বিনিয়োগ বাড়িয়েছে স্যামসাং। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানায় উৎপাদনক্ষমতা বাড়াতে চাইছে প্রতিষ্ঠানটি। গত বছর ভারতের নয়ডায় বিশ্বের সবচেয়ে বড় সেলফোন উৎপাদন কারখানা চালু করেছে স্যামসাং। এটিকে রফতানি হাব হিসেবে বর্ণনা করেছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!
ই-কমার্স

আইফোন অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল!

নাম বদলালেন ইলন মাস্ক, কারণ জানলে অবাক হবেন
নির্বাচিত

নাম বদলালেন ইলন মাস্ক, কারণ জানলে অবাক হবেন

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা হার্টের খবর পাবেন স্মার্টওয়াচে

বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা
প্রযুক্তি বাজার

বাণিজ্য মেলায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সাশ্রয়ী ওয়ালটন এসিতে সরাসরি বিদ্যুৎ খরচ দেখার সুবিধা

সাবধান! হুয়াওয়ের নামে ভুয়া লিংক
প্রযুক্তি সংবাদ

সাবধান! হুয়াওয়ের নামে ভুয়া লিংক

নারীর স্বাস্থ্যসেবায় যৌথভাবে কাজ করবে সম্ভব হেলথ লিমিটেড-সিরোনা
প্রযুক্তি সংবাদ

নারীর স্বাস্থ্যসেবায় যৌথভাবে কাজ করবে সম্ভব হেলথ লিমিটেড-সিরোনা

Load More

ট্রেন্ডিং টপিক

Huawei Mate 90 Pro Max স্মার্টফোনে একসঙ্গে তিনটি সিম সক্রিয় রাখার সুবিধা
প্রযুক্তি সংবাদ

এক ফোনে একসঙ্গে ৩ সিম, হুয়াওয়ে Mate 90 Pro Max-এ নতুন সুবিধা

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

প্রযুক্তি উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের নামে একযোগে দেশের...

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 June 2019

চীনে স্মার্টফোন উৎপাদন কমাচ্ছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV