Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 September 2025
আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য
Share on FacebookShare on Twitter

সেপ্টেম্বর এলেই প্রযুক্তি বিশ্বের নজর পড়ে অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচন অনুষ্ঠানের দিকে। চলতি বছরও তার ব্যতিক্রম নয়। প্রতিষ্ঠানের আগের ধারা থেকে ধারণা করা হচ্ছে, নতুন মডেলের আইফোনসহ বেশকিছু পণ্যের ঘোষণা আসতে পারে এবারের আসরে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আগের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরিবর্তন ও নতুনত্ব প্রায় নিশ্চিত ধরা যায়। আগামীকালের অ্যাপল ইভেন্টে কী কী পণ্য সামনে আসতে পারে, তা নিয়ে আলোচনা করছে মেকইউজঅব—

আইফোন ১৭ সিরিজ
২০২৫ সালে অ্যাপলের মূল আকর্ষণ হতে যাচ্ছে নতুন আইফোন ১৭ সিরিজ। এবার বাজারে আসছে তিনটি মডেল। আইফোন ১৭, আইফোন ১৭ প্রো ও আইফোন ১৭ প্রো ম্যাক্স।

সবচেয়ে আলোচিত পরিবর্তন হচ্ছে আইফোনের বেজ মডেলে (মূল সংস্করণ) ১২০ হার্টজ প্রমোশন ডিসপ্লে যুক্ত হওয়া। এতদিন কেবল প্রো মডেলেই এ সুবিধা ছিল। অন্যদিকে প্রো ও প্রো ম্যাক্স মডেলে দেখা যেতে পারে নতুন ক্যামেরা বাম্প ডিজাইন। এটি অনেকটা গুগলের পিক্সেল ১০ সিরিজের মতো হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এছাড়া প্রথমবারের মতো যুক্ত হতে পারে কমলা রঙের ভ্যারিয়েন্ট।

প্লাস মডেলের পরিবর্তে আইফোন ১৭ এয়ার

আইফোন ১৭ সিরিজে আর থাকছে না প্লাস মডেল। এর বদলে অ্যাপল আনতে পারে নতুন আইফোন ১৭ এয়ার। প্রযুক্তি মহলে শোনা যাচ্ছে, এটি হবে আল্ট্রা-স্লিম বা অতিপাতলা নকশার স্মার্টফোন। অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি এস২৫ এজের মতো। তবে পাতলা গড়নের কারণে কিছু ছাড় দিতে হবে ব্যবহারকারীদের। ছোট ব্যাটারি ও তুলনামূলক কম ক্যামেরা থাকতে পারে এ মডেলে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের আইফোন নকশার পথ দেখাতে পারে ১৭ এয়ার, যেভাবে ২০১৭ সালে আইফোন এক্স নতুন ধারা তৈরি করেছিল।

তিনটি নতুন অ্যাপল ওয়াচ

আইফোনের পাশাপাশি চলতি বছর নতুন স্মার্টওয়াচ উন্মোচন করতে পারে অ্যাপল। বাজারে আসতে পারে অ্যাপল ওয়াচ সিরিজ ১১, ওয়াচ আল্ট্রা ৩ ও বাজেট মডেল এসই ৩। এর মধ্যে সিরিজ ১১ হবে নতুন বেজ মডেল। তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে ওয়াচ আল্ট্রা ৩-এ। শোনা যাচ্ছে, এতে যুক্ত হতে পারে স্যাটেলাইট ও ফাইভজি প্রযুক্তি, যা আগের আল্ট্রা ২ সংস্করণে ছিল না। সম্প্রতি আইফোনে স্যাটেলাইট ফিচার জোরালোভাবে প্রচার করছে অ্যাপল। ফলে এ বাজারের জন্য আল্ট্রা মডেলে এ সুবিধা যুক্ত হওয়া যৌক্তিক মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে বাজেটফ্রেন্ডলি এসই ৩ মডেলে যুক্ত হতে পারে দামি মডেলগুলোর কিছু আপডেট ফিচার। তবে রক্তচাপ পরিমাপের মতো উন্নত সুবিধা এ মডেলে আসার সম্ভাবনা কম।

আসছে এয়ারপডস প্রো ৩

অ্যাপলের জনপ্রিয় ইয়ারবাড এয়ারপডস প্রো ২ বাজারে আসে ২০২২ সালে। এর পর থেকে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এতে যুক্ত হয়েছে বেশকিছু আকর্ষণীয় সুবিধা। যেমন অ্যাডাপটিভ অডিও, হিয়ারিং এইড হিসেবে ব্যবহার, এমনকি মাথা নেড়ে নোটিফিকেশন গ্রহণ বা বাতিল করার সুবিধাও যোগ করেছে প্রতিষ্ঠানটি।

তবে তিন বছর পুরনো হয়ে যাওয়ায় এবার নতুন সংস্করণ আসার জোরালো আভাস মিলেছে। গুঞ্জন চলছে, এয়ারপডস প্রো ৩-এ যুক্ত হতে পারে অ্যাপল ওয়াচের কিছু হেলথ ট্র্যাকিং ফিচার। যদিও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি।

আসতে পারে নতুন হোমপড ও অ্যাপল টিভি

আইফোন ও অ্যাপল ওয়াচের মতো আলোচনায় না থাকলেও হোমপড (স্মার্ট স্পিকার) নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে উন্মোচিত হোমপড মিনির এখন পর্যন্ত কোনো হালনাগাদ সংস্করণ আসেনি। বিশ্লেষকদের মতে, এবার হয়তো নতুন মিনি মডেল আনা হতে পারে। তবে বড় আকারের হোমপডের নতুন সংস্করণ এখনই আসার সম্ভাবনা কম, যেহেতু ২০২৩ সালে দ্বিতীয় প্রজন্ম বাজারে এসেছে।

একইভাবে অ্যাপল টিভিতেও (স্ট্রিমিং ডিভাইস) দীর্ঘদিন ধরে বড় কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে বাজারে থাকা অ্যাপল টিভি ফোরকে প্রকাশ হয়েছিল ২০২২ সালে। তাই এবার নতুন প্রসেসরসহ উন্নত সংস্করণ উন্মোচনের প্রত্যাশা করছেন বিশ্লেষকরা। এতে যুক্ত হতে পারে অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল টিভিআইফোন ১৭আইফোন ১৭ এয়ারআইফোন ১৭ প্রোআইফোন ১৭ প্রো ম্যাক্সইয়ারবাড এয়ারপডস প্রো ২এয়ারপডস প্রো ৩হোমপড

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণ শিক্ষার্থীদের ক্ষমতায়নে অবদান রাখছে রিয়েলমি সি৫৫
প্রযুক্তি সংবাদ

তরুণ শিক্ষার্থীদের ক্ষমতায়নে অবদান রাখছে রিয়েলমি সি৫৫

ডিসেম্বরের থেকে অবৈধ মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ
প্রযুক্তি সংবাদ

অবৈধ স্মার্টফোন ঠেকাতে আবার অভিযানে যাচ্ছে বিটিআরসি

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন
নির্বাচিত

পুনরুদ্ধারের পথে ফোল্ডেবল স্মার্টফোন বাজার

৬ষ্ঠ বার্ষিকীতে অপোর হাউসফুল অফার
ছাড় ও অফার

৬ষ্ঠ বার্ষিকীতে অপোর হাউসফুল অফার

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

এআই দিয়ে উইন্ডোজ ও ম্যাকওএস ব্যবহারকারীদের হামলা করছে ব্লু-নরফ: ক্যাসপারস্কি

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!
প্রযুক্তি সংবাদ

নিজস্ব সার্চ ইঞ্জিন আনছে অ্যাপল!

Load More

ট্রেন্ডিং টপিক

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ
প্রযুক্তি সংবাদ

চীনফেরত যাত্রীর ব্যাগে ১৬ স্মার্টফোন, কাস্টমসে জব্দ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু

র‍্যাম সংকটের সমাধান আনলো গুগল, কমতে পারে ফোনের দাম
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে দেশে সাশ্রয়ী ফোন উৎপাদন

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 September 2025

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য

Techzoom.TV |
TechzoomTV