Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ
Share on FacebookShare on Twitter

অনেকের কাছে আইফোন থেকে অ্যান্ড্রয়েডে পরিবর্তন করা সহজ মনে হতে পারে, কারণ জনপ্রিয় বেশির ভাগ অ্যাপই প্লে স্টোরে আছে। কিন্তু অনেক ব্যবহারকারী পরিবর্তনের পর পরই বুঝতে পারেন শুধু অ্যাপ থাকা মানে কাজ একই রকম নয়। অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যার অনেক মজবুত হলেও অনেক ক্ষেত্রেই আইফোনে অ্যাপগুলো ভালো সুবিধা দেয়, কাজ ভালোভাবে করে। অ্যান্ড্রয়েডের চেয়ে আইফোনে ভালো কাজ করে এমন পাঁচটি অ্যাপ হলো—

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের ইন-অ্যাপ ক্যামেরা অ্যান্ড্রয়েডে অনেক সমস্যা করে। আইফোনে সহজে ছবি তুলতে পারলেও স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রায় শাটার ধীরে কাজ করে এবং ছবির গুণগত মানও নষ্ট হয়ে যায়। অনেক সময় ভালো আলোয় ছবি নিতে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হয় এবং ছবির রঙ-টোন স্টক ক্যামেরা থেকে আলাদা হয়ে যায়। স্টক ক্যামেরা ব্যবহার করে পরে ছবি আপলোড করলেও তা সময়সাপেক্ষ এবং দ্রুত শেয়ার করা যায় না।

স্পটিফাই

স্পটিফাই অ্যান্ড্রয়েডে ডিভাইসভেদে ভিন্নভাবে কাজ করে। আইফোনে অ্যাপের ভেতরেই ইকুয়ালাইজার আছে। কিন্তু স্যামসাং ডিভাইসে এটি সিস্টেম সেটিংসে কাজ করে, ফলে সব অডিওতে প্রভাব পড়ে। অন্য ব্র্যান্ডগুলোয়ও অভিজ্ঞতা একরকম নয়। অনেক ব্যবহারকারী লকস্ক্রিন কন্ট্রোল অকার্যকর হওয়া বা অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সমস্যার কথা জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েডে আইমেসেজ নেই, তাই হোয়াটসঅ্যাপই মূল মেসেজিং অ্যাপ। কিন্তু এর অ্যান্ড্রয়েড সংস্করণ অনেক পিছিয়ে। ডার্ক মোডে আসল কালো রঙের বদলে সবুজাভ ব্যাকগ্রাউন্ড দেখা যায়, যা ওএলইডি ডিসপ্লেতে খারাপ লাগে। আইফোনে মেনুগুলো পরিষ্কার ও সুশৃঙ্খল, কিন্তু অ্যান্ড্রয়েডে এলোমেলো। আইফোনে মেসেজে সোয়াইপ করে সহজেই দেখা যায় কে পড়েছে, কিন্তু অ্যান্ড্রয়েডে এর জন্য একাধিক ধাপ পেরোতে হয়।

গেমিং

বড় গেম ডেভেলপাররা প্রায়ই আইওএসকে অগ্রাধিকার দেন। কারণ গেনশিন ইমপ্যাক্টের মতো গেমে পার্থক্য স্পষ্ট। এ গেমের মতো হাই-এন্ড গেম আইফোনে উচ্চ রেজল্যুশন, মসৃণ ফ্রেমরেট ও ১২০ এফপিএস সমর্থন করে, কিন্তু অ্যান্ড্রয়েডে ফ্রেম ড্রপ হয়, উচ্চ রিফ্রেশ রেট এখনো অনুপস্থিত। যদিও গেমিং-ফোকাসড অ্যান্ড্রয়েড ফোনগুলো দীর্ঘমেয়াদে ভালো পারফরম্যান্স দেয়, তবু আইফোনে বেশি সুবিধাজনক।

ইউটিউব

ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে বারবার বাগ দেখা যায়। অনেক সময় ভিডিও খুললে শুধু কালো স্ক্রিন দেখা যায়, কিন্তু অডিও বাজতে থাকে। পিকচার-ইন-পিকচার কাজ করে না বা নিয়ন্ত্রণ সাড়া দেয় না। এমনকি কখনো শর্টস ভিডিওর অডিও অ্যাপ বন্ধ করার পরও চলতে থাকে, যা বন্ধ করতে জোর করে অ্যাপ বন্ধ করতে হয়। আইফোনে এসব সমস্যা তুলনামূলক কম।

বিশেষজ্ঞদের মতে, অ্যান্ড্রয়েডের ভিন্ন ভিন্ন ডিভাইস, অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের ফ্র্যাগমেন্টেশন, ভিন্ন চিপসেট, কাস্টম ইউজার ইন্টারফেস ও কনফিগারেশন অ্যাপ ডেভেলপারদের জন্য অপ্টিমাইজেশন কঠিন করে তোলে। অন্যদিকে অ্যাপলে সীমিত ডিভাইস ও কঠোর নকশা নীতিমালা থাকায় আইওএসে অ্যাপগুলো বেশি পরিশীলিত হয়। গুগল প্লে স্টোরে যদি কঠোর মানদণ্ড আর নকশার নীতিমালা চালু করা হয়, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব। এর আগ পর্যন্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের বিকল্প অ্যাপ খুঁজে নিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্টাগ্রামগেমিংস্পটিফাইহোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯
প্রযুক্তি সংবাদ

সার্ভিসে যুগান্তকারী পরিবর্তন আনবে টেলিটক: মোস্তাফা জব্বার

লডডাউন উঠলে বাজারে আসবে যেসব ফোন
প্রযুক্তি সংবাদ

লডডাউন উঠলে বাজারে আসবে যেসব ফোন

ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নির্বাচিত

ওয়ালটন মেগা স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ওয়ালটন কম্পিউটারের এক্সক্লুসিভ অফারে মাত্র ২৫,৫৫০ টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন কম্পিউটারের এক্সক্লুসিভ অফারে মাত্র ২৫,৫৫০ টাকায় ব্র্যান্ড নিউ ল্যাপটপ

আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন অ্যানড্রয়েড সেরা? জেনে নিন ৭টি অকাট্য কারণ

Load More

ট্রেন্ডিং টপিক

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী
বিবিধ

কারা থাকছেন পৃথিবীর প্রথম স্টারফ্লিটে, তাদের কাজ কী

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
প্রযুক্তি সংবাদ

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগলের নতুন এআই অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ সেপ্টেম্বর ২০২৫

অ্যান্ড্রয়েডে নয় বরং আইফোনে দুর্দান্ত অভিজ্ঞতা দেয় এই ৫ অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV