Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উচ্চ রক্তচাপের ঝুঁকির বিষয়ে সতর্ক করবে অ্যাপল ওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
উচ্চ রক্তচাপের ঝুঁকির বিষয়ে সতর্ক করবে অ্যাপল ওয়াচ
Share on FacebookShare on Twitter

উচ্চ রক্তচাপ হৃদ‌রোগ, স্ট্রোকসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। বিশ্বজুড়ে বর্তমানে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক হিসেবে পরিচিত । এটি নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এসব বিবেচনায় উচ্চ রক্তচাপের ঝুঁকির বিষয়ে সতর্ক করবে এমন ফিচার নিয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে বাজারে বিক্রি শুরু হয়েছে অ্যাপল ওয়াচের নতুন সিরিজ ১১।

নতুন এ মডেলে সংযোজন হয়েছে উচ্চ রক্তচাপের ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা প্রদানকারী ফিচার। তবে এখানে কোনো রক্তচাপ পরিমাপক যন্ত্র নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্সরের তথ্য বিশ্লেষণ করে ব্যবহারকারীর উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে কিনা সে বিষয়ে জানান দিবে।

এ বিষয়ে অ্যাপলের স্বাস্থ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুমবুল আহমদ দেশাই বলেন, ‘বিশ্বে প্রায় একশো কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। অথচ এরমধ্যে অর্ধেক মানুষই সে বিষয়ে জানেন না। আমরা বছরের পর বছর ধরে চেষ্টা করছি কিভাবে শুধু সেন্সর ডাটা ব্যবহার করে উচ্চ রক্তচাপ শনাক্ত করা যায়।’

তিনি জানান, ফিচারটি চালুর আগে এআই মডেল ব্যবহার করে ১ লাখ মানুষের ডাটা বিশ্লেষণ করা হয়েছে। পরে ২ হাজার অংশগ্রহণকারীর উপর পরীক্ষা চালিয়ে একটি নির্ভুল এলগরিদম তৈরি করা হয়। ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী সরাসরি রক্তচাপ দেখতে পাবে না। তবে এ বিষয়ে আগাম সতর্কবার্তা পাবে। একইসঙ্গে এটি ডাক্তার বা রক্তচাপ পরিমাপক যন্ত্র ব্যবহার করার পরামর্শ দিবে।

অ্যাপল ওয়াচের এ ফিচারটি এরইমধ্যে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনুমোদন পেয়েছে। নতুন ফিচারটি ১৫০টির বেশি দেশে চালু করার পরিকল্পনা করছে অ্যাপল।

আমি ভ্যাট্ট নামের এক কার্ডিওলজিস্ট বলেন, ‘অ্যাপলের নতুন ফিচার রক্তচাপের বিষয়ে দ্রুত সতর্ক করতে সাহায্য করবে। যদিও এটি গতানুগতিক পরিমাপ ও ডাক্তারি পরামর্শের বিকল্প নয়।’

দেশাই আরো বলেন, ‘আমাদের জন্য স্কেল ডাটা (বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য, যা বিশ্লেষণ বা গবেষণার জন্য ব্যবহৃত হয়।) ছাড়া অনেক কিছু জানা সম্ভব নয়। তবে এ গবেষণার ডাটা দেখায়, কোন সংকেতগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।’

Tags: অ্যাপলঅ্যাপল ওয়াচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

চাঁদপুরে দোকানে চোরাই মোবাইল রাখার অভিযোগে ইউপি সদস্য আটক
প্রযুক্তি সংবাদ

চাঁদপুরে দোকানে চোরাই মোবাইল রাখার অভিযোগে ইউপি সদস্য আটক

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

আবারও বন্যার্ত মানুষের সহায়তায় হুয়াওয়ে

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!
নির্বাচিত

স্যামসাং মোবাইলে রহস্যময় বার্তা!

স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প
নির্বাচিত

স্যামসাং-এর ৫০: পৃথিবী বদলানো এক প্রতিষ্ঠানের গল্প

শাওমির সেরা ৫ ফোন ২০২৫
নির্বাচিত

শাওমির সেরা ৫ ফোন ২০২৫: ক্যামেরা, পারফরম্যান্স ও ভবিষ্যতের ছোঁয়া একসঙ্গে

বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন
প্রযুক্তি সংবাদ

বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix