Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেল স্যামসাং টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
স্যামসাং টিভি
Share on FacebookShare on Twitter

টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার পেয়েছে স্যামসাং টিভি। টেলিভিশন তৈরিতে ধারাবাহিক উৎকর্ষের জন্য ব্র্যান্ডটিকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গালা ইভেন্টে এ স্বীকৃতি প্রদান করা হয়।

অত্যাধুনিক প্রযুক্তি ও সৃষ্টিশীল ভাবনার সমন্বয়ে টেলিভিশন তৈরির অভিজ্ঞতার কারণে বাংলাদেশের গ্রাহকদের কাছে বর্তমানে স্যামসাং টিভি রয়েছে জনপ্রিয়তার শীর্ষে। গ্রাহক জনপ্রিয়তার কারণেই টানা ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। এই জনপ্রিয়তা ও সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি লাভ করেছে ব্র্যান্ডটি।

দুর্দান্ত ইমেজ, অধিকতর উজ্জ্বল ডিসপ্লে ও সিনেমা-গ্রেড নিখুঁত রঙের সমন্বয়ের কারণে বিশ্বব্যাপী সমাদৃত স্যামসাংয়ের টিভি। ব্র্যান্ডটির নতুন ভিশন এআই প্রযুক্তি স্মার্ট টিভির অভিজ্ঞতায় এনেছে আমূল পরিবর্তন। সিনেমা, খেলা দেখা বা গেমিং, যেকোন কনটেন্ট এখন আরও প্রাণবন্ত ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করছে স্যামসাং টিভি।

শুরু থেকেই ব্র্যান্ডের ইমেজ ধরে রেখে ক্রেতাদের হৃদয় জিতে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাপী বিভিন্ন পুরস্কার অর্জন করেছে স্যামসাং। এর স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে প্রথমবার সুপারব্র্যান্ডস থেকে ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার লাভ করে। টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস’র এ স্বীকৃতি স্যামসাংয়ের অর্জনে আরও একটি পালক হিসেবে যুক্ত হলো।

এ বিষয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “এই খাতে শীর্ষ টিভি ব্র্যান্ড হিসেবে স্যামসাং এর এ ধারাবাহিক অর্জনে আমরা গর্বিত। পরপর দুইবার সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি আমাদের জন্য বিশেষ গর্বের, কেননা এই স্বীকৃতি বাজারে আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। একইসাথে, এ স্বীকৃতি ক্রেতা ও সরবরাহকারীদের আশ্বস্ত করেছে যে তারা সেরা ব্র্যান্ডই বেছে নিচ্ছেন। আমরা এই অর্জন যথাযথ মূল্যায়নের মাধ্যমে বাজারে আমাদের শীর্ষ অবস্থান ধরে রাখার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে যাত্রা শুরুর পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত প্যানেল (যেটা ব্র্যান্ড কাউন্সিল নামে পরিচিত) জটিল যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে।

সম্প্রতি অনুষ্ঠিত গালা ইভেন্টে পরের দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের প্রকাশনা উন্মোচন করা হয়। প্রতিটি সুপারব্র্যান্ডের সাফল্যের গল্প জায়গা পায় সুপারব্র্যান্ডসের এই বিশেষ প্রকাশনায়, যা বিজ্ঞাপন, মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও মিডিয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য একটি বহুল আকাঙ্ক্ষিত বই।

 

Tags: স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসস্যামসাং টিভি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ভিডিও কলের অভিজ্ঞতা সমৃদ্ধ করবে ইমো’র নতুন ‘আলো’ ফিচার

ইভ্যালিতে পাওয়া যাবে পুমা ব্র্যান্ডের জুতা
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে পুমা ব্র্যান্ডের জুতা

“নগদ”-এর পাশে মাশরাফি বিন মুর্তজা
নির্বাচিত

“নগদ”-এর পাশে মাশরাফি বিন মুর্তজা

‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল বাংলাদেশের জন্য ই-গভর্নমেন্ট মাস্টার প্ল্যান ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সিরি
প্রযুক্তি সংবাদ

অ্যাপ ব্যবহারের নতুন সুবিধাসহ আসছে উন্নত সিরি

দোরগোড়ায় ৫জি, চালু হচ্ছে রোববার
টেলিকম

বাংলাদেশে ৫জি সম্পর্কে আগ্রহ বাড়ছে

Load More

ট্রেন্ডিং টপিক

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
অর্থ ও বাণিজ্য

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix