Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ
Share on FacebookShare on Twitter

আসুস বাংলাদেশের আয়োজনে ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে সম্প্রতি উন্মোচন করা হলো আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেইমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অফ গেইমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।

আরওজি সিরিজের ল্যাপটপ
অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।

এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ এর মূল্য ৩ লক্ষ ৩২ হাজার টাকা, এবং জি১৬ এর মূল্য ৩ লক্ষ ৮৮ হাজার টাকা।

টাফ সিরিজের ল্যাপটপ
আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেইমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লক্ষ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৭০ হাজার টাকা থেকে।

বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ
এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্টজ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির মূল্য ১ লক্ষ ৬৪ হাজার টাকা।

ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ
সব ল্যাপটপের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরও দ্রুত করা সম্ভব।

আসুস বাংলাদেশের লক্ষ্য বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে বিশ্বমানের নতুন প্রযুক্তি পৌঁছে দেয়া। নতুন ল্যাপটপগুলো দেশের বাজারে আনার মধ্য দিয়ে গেইমার, প্রফেশনাল, কনটেন্ট ক্রিয়েটরসহ সকল ল্যাপটপ ইউজারদের ভবিষ্যত প্রযুক্তির সুবিধা দিতে চায় আসুস।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আরওজি সিরিজের ল্যাপটপআসুসজিপিইউটাফ সিরিজের ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

আবিষ্কৃত হল নতুন উপাদান, দাম কমবে কম্পিউটার-ফোনের
কিভাবে করবেন

কম্পিউটারের গতি বাড়ানোর কিছু উপায়

করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা যাবে বিকাশ অ্যাপে
প্রযুক্তি সংবাদ

করোনার ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা যাবে বিকাশ অ্যাপে

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা
অটোমোবাইল

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা

নবম ডিজিটাল সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

নবম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

অ্যান্ড্রয়েডের জন্য বিনামূল্যের ও নিরাপদ ৫ ভিপিএন
প্রযুক্তি সংবাদ

ভিপিএন কারা ব্যবহার করেন?

গ্যালাক্সি ওয়াচ: ৮ মিনিটের চার্জে চলবে ৮ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি ওয়াচ: ৮ মিনিটের চার্জে চলবে ৮ ঘণ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন কোনটি?
প্রযুক্তি বাজার

৩০ হাজার টাকার মধ্যে ভালো ফোন কোনটি?

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক
প্রযুক্তি বাজার

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

ফ্রিজে ১, ২, ৩, ৪, ৫ নম্বরের আসল মানে কী জানেন?
নির্বাচিত

ফ্রিজে ১, ২, ৩, ৪, ৫ নম্বরের আসল মানে কী জানেন?

ভিয়েতনামে ফাইভজি সরঞ্জাম সরবরাহ করবে হুয়াওয়ে ও জিটিই
প্রযুক্তি সংবাদ

কেন বিশ্বসেরাদের তালিকায় হুয়াওয়ে

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক ইস্টার্ন ব্যাংক...

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

আইফোন ১৮ প্রো ম্যাক্সের ক্যামেরায় থাকবে বড় চমক

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

গবেষণার উদ্ভাবন জনগণের হাতে পৌঁছে দিতে হবে: মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ সেপ্টেম্বর ২০২৫

ভি সিরিজের গেমিং ল্যাপটপ লাইনআপ নিয়ে এলো আসুস বাংলাদেশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix