Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রং উঠে যাচ্ছে আইফোন ১৭ প্রোর, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
রং উঠে যাচ্ছে আইফোন ১৭ প্রোর, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ
Share on FacebookShare on Twitter

অ্যাপলের নতুন আইফোন ১৭ প্রো ও ১৭ প্রো ম্যাক্স বাজারে আসার পর সাধারণত ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে এবারের মডেল ঘিরে ইতিমধ্যে কিছু অভিযোগ সামনে এসেছে। এসব অভিযোগের মধ্যে সবচেয়ে আলোচিত হলো—মডেলগুলোতে খুব সহজেই আঁচড় ও দাগ পড়ছে। বিশেষ করে ক্যামেরা বাম্পের ধারালো প্রান্তগুলোতে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যঙ্গ শুরু হয়েছে। এক্সে ‘স্ক্র্যাচগেট’ (#Scratchgate) হ্যাশট্যাগ দিয়ে অনেকে দাগ পড়া ও রং উঠে যাওয়া আইফোনের ছবি শেয়ার করছেন। আইফোন বাজারে আসার ২৪ ঘণ্টা পেরোতেই ব্যবহারকারীরা এই নাম দিয়ে ফেলেছেন।

ক্রেতারা লক্ষ করেন, অ্যাপল স্টোরে প্রদর্শনের জন্য রাখা আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলগুলোতে ইতিমধ্যে আঁচড় পড়েছে।

ব্লুমবার্গের মার্ক গুরম্যান জানান, নতুন অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম স্তরযুক্ত ফ্রেমে তুলনামূলকভাবে বেশি আঁচড় পড়ছে। বিশেষ করে গাঢ় রঙের মডেলগুলো (যেমন: ডিপ ব্লু বা গাড় নীল)। এ কারণেই হয়তো অ্যাপল এবার প্রো মডেলে কালো রঙের সংস্করণ আনেনি বলে মনে করছেন গুরম্যানসহ অন্যান্য বিশ্লেষক।

গত বছরের আইফোন ১৬ প্রো ও প্রো ম্যাক্সে ব্যবহৃত টাইটানিয়ামের বডি তুলনামূলকভাবে বেশি স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট ছিল। তবে এবারের আইফোন ১৭ প্রোর অ্যালুমিনিয়াম বডিতে বেশি দাগ পড়ছে। এতে অনেক নতুন ব্যবহারকারী হতাশা প্রকাশ করেছেন।

এখন পর্যন্ত দেখা গেছে, আঁচড় বা দাগ পড়ার সমস্যাটি মূলত আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স মডেলের ক্ষেত্রে ঘটছে। এগুলোর আবরণ অ্যানোডাইজড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। অর্থাৎ, অ্যালুমিনিয়ামের একটি বাইরের স্তর থাকে। একবার যদি এই স্তর উঠে যায়, তাহলে নিচের সাধারণ রুপালি রং বেরিয়ে পড়ে। ফলে রং ওঠা অংশটি দেখতে বেমানান লাগে।

ক্যামেরা বাম্পে সমস্যা আরও জটিল

ইউটিউব চ্যানেল জেরিরিগএভ্রিথিংয়ের (JerryRigEverything) জ্যাক নেলসন এক ভিডিওতে দেখান, আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরা বাম্প ডিজাইনে খুবই ধারালো প্রান্ত রয়েছে, যেখানে কোনো মসৃণ বক্রতা নেই। মডেলগুলোতে ব্যবহৃত অ্যানোডাইজড অ্যালুমিনিয়ামের স্তর কোনার দিকে ভালোভাবে বসে না, ফলে ওই অংশে প্রলেপ দুর্বল হয়ে পড়ছে।

স্ক্র্যাচগেট এড়াতে এখন পর্যন্ত একমাত্র কার্যকর সমাধান হলো ফোন কেনার সঙ্গে সঙ্গেই কেস ব্যবহার করা। একটি ভালো কেস ফোনের অ্যালুমিনিয়াম ফ্রেম ও ক্যামেরা বাম্পের ধারালো প্রান্ত রক্ষা করতে পারে। যদি ফোন পড়ে যায়, তাহলে বড় ধরনের দাগ ও ক্ষতিও প্রতিরোধ করা সম্ভব।

Tags: আইফোন ১৭ প্রোরং উঠে যাচ্ছে আইফোন ১৭ প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুককে ১৯ কোটি টাকা জরিমানা
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে পোস্ট মুছে ফেলতে নতুন আইন

সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার আপডেট পেল রিয়েল মি এক্স টু প্রো

নিজস্ব ফাইভজি মডেম আনবে না অ্যাপল
নির্বাচিত

নিজস্ব ফাইভজি মডেম আনবে না অ্যাপল

মানুষের চেয়েও বড় ডাক্তার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা!
প্রযুক্তি সংবাদ

মানুষের চেয়েও বড় ডাক্তার গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা!

বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’
প্রযুক্তি সংবাদ

বাসা থেকে কাজ করার সুযোগ দিয়ে কর্মী নিচ্ছে ‘মীনা বাজার’

অবৈধ মোবাইল ফোনের বিরুদ্ধে সাভার সিটি সেন্টারে অভিযান
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোনের বিরুদ্ধে ঘন ঘন অভিযান: ডিবি প্রধান

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix