Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ বছরে রিফারবিশড কম্পিউটারের বাজার দেড় হাজার কোটি ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
৫ বছরে রিফারবিশড কম্পিউটারের বাজার দেড় হাজার কোটি ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

রিফারবিশড বা পুনর্নির্মিত কম্পিউটার ও ল্যাপটপের বাজার চলতি বছর ১ হাজার কোটি ডলারে পৌঁছতে পারে। আগামী পাঁচ বছরে বাজারটির আকার দেড় হাজার কোটি ডলার ছাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাজার গবেষণা সংস্থা মরডর ইন্টেলিজেন্স।

কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহার করা বা নানা কারণে ফিরিয়ে নেয়া কম্পিউটার, ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা, মেরামত ও হালনাগাদের পর রিফারবিশড বাজারে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। রিফারবিশড ডিভাইসগুলো সাধারণত নতুনের চেয়ে সস্তা হয়, কিন্তু ভালো মান বজায় থাকে। সেকেন্ড হ্যান্ড ডিভাইস সরাসরি কোনো ব্যবহারকারীর কাছ থেকে কিনে নেয়া হয়ে থাকে। সেখানে কোনো গ্যারান্টি বা সার্টিফায়েড চেকিং থাকে না। কিন্তু রিফারবিশড ডিভাইস পেশাদার টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা ও মেরামত করা হয়, দরকারে নতুন যন্ত্রাংশ লাগানো হয় এবং সব দিক থেকে নতুনের মতো বানানো হয়।

মরডর ইন্টেলিজেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেকসই ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে কোম্পানিগুলো পুরনো ডিভাইসকেই পুনরায় ব্যবহারের জন্য নতুন করে তৈরি করছে।

গ্লোবাল মার্কেট ইনসাইটসের প্রতিবেদন অনুযায়ী, রিফারবিশড কম্পিউটার ও ল্যাপটপের বাজার বাড়ছে মূলত পরিবেশবিষয়ক সচেতনতা ও টেকসই উদ্যোগের কারণে। বর্তমানে ইলেকট্রনিক বর্জ্য (ই-ওয়েস্ট) একটি বড় সমস্যায় পরিণত হওয়ায়, মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান ইলেকট্রনিক ডিভাইস পুনর্ব্যবহার ও পুনর্নির্মাণ করছে। এতে করে নতুন পণ্য তৈরি থেকে সৃষ্ট কার্বন নিঃসরণ কমে যাচ্ছে।

আজকাল রিফারবিশড কম্পিউটার ও ল্যাপটপের উচ্চ চাহিদা দেখা যায় শিক্ষার্থী ও উন্নয়নশীল দেশের স্কুলগুলোয়। কারণ এগুলো তুলনামূলক সস্তা। কভিড-১৯ মহামারীর সময় ডিজিটাল সাক্ষরতা ও অনলাইন শিক্ষার চাহিদা বাড়ার কারণে রিফারবিশড ডিভাইসের ব্যবহার আরো বেড়েছে।

অন্যদিকে ই-কমার্স সাইট বা অনলাইন কেনাকাটা সহজ হওয়ায় এসব ডিভাইসের বিক্রিও বাড়ছে। এসব প্লাটফর্মে পণ্য যাচাই, বিস্তারিত বর্ণনা, ব্যবহারকারীর পর্যালোচনা ও প্রতিযোগিতামূলক দাম থাকায় ক্রয় প্রক্রিয়া আরো সহজ হয়। অনলাইন বিক্রির মাধ্যমে ছোট পুনর্নির্মাণকারী কোম্পানিগুলো আন্তর্জাতিক গ্রাহকের কাছে পৌঁছতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত নতুন পণ্যের তুলনায় রিফারবিশড ডিভাইস ৩০-৭০ শতাংশ সাশ্রয়ে কেনা যায়।

রিফারবিশড ল্যাপটপ বা পিসির প্রক্রিয়া শুরু হয় ক্রেতাদের ফিরিয়ে দেয়া করা পুরনো বা ত্রুটিপূর্ণ ডিভাইস সংগ্রহের মাধ্যমে। এগুলোর মধ্যে থাকতে পারে ভাঙা স্ক্রিন, হার্ডওয়্যার সমস্যা বা পানিতে ক্ষতিগ্রস্ত ডিভাইস। প্রতিটি ডিভাইস বিশেষজ্ঞ দিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হয়। ড্যামেজড পার্টস সরিয়ে নতুন পার্টস স্থাপন করা হয়, যেমন স্ক্রিন, ব্যাটারি, চিপসেট ইত্যাদি। এরপর ডিভাইসটি ভেতর-বাহির ভালোভাবে পরিষ্কার করা হয় এবং একাধিকবার পরীক্ষা করা হয় যেন কোনো ত্রুটি না থাকে। মেরামতের পর ল্যাপটপ বা পিসিটির অবস্থা অনুযায়ী গ্রেডিং করা হয়।

মার্কেট রিসার্চ ইনসাইটসের তথ্যানুযায়ী রিফারবিশড ইলেকট্রনিকস বাজারে শীর্ষে আছে অ্যামাজন রিনিউড, অ্যাপল, অ্যারো ডিরেক্ট, ডেল ও এইচপির মতো কোম্পানি। তৃতীয় পক্ষের মার্কেটপ্লেসের মাধ্যমে সার্টিফায়েড রিফারবিশড পণ্য বিক্রি করে অ্যামাজন, যেখানে প্রতিযোগিতামূলক দাম, দ্রুত শিপিং ও সহজ রিটার্ন সুবিধা রয়েছে। অন্যদিকে অ্যাপল রিফারবিশড ডিভাইসের মান, ওয়ারেন্টি ও পরিবেশবান্ধব দিক নিশ্চিত করে ব্যবহারকারীদের আস্থা অর্জন করছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

র‍্যানসমওয়্যার গ্রুপ
প্রযুক্তি সংবাদ

ভুয়া ইমেইল এবং ভয়েস মেসেজ দিয়ে হামলা করছে র‍্যানসমওয়্যার গ্রুপ

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
প্রযুক্তি সংবাদ

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে

‘আইফোন ফিঙ্গার’ কী? এটি কতটা বিপজ্জনক
কিভাবে করবেন

‘আইফোন ফিঙ্গার’ কী? এটি কতটা বিপজ্জনক

ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন করপোরেট ফুটবল দলের নিবিড় অনুশীলন

বাজারে আসছে শাওমির নতুন ফোন শাওমি এমআই ১০আই ৫জি
নির্বাচিত

বাজারে আসছে শাওমির নতুন ফোন শাওমি এমআই ১০আই ৫জি

প্রযুক্তি সংবাদ

৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি স্মরণে স্মারক ডাকটিকেট অবমুক্ত

Load More

ট্রেন্ডিং টপিক

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের
বিবিধ

২৭৪ তালেবান সেনা নিহতের দাবি পাকিস্তানের

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?
নির্বাচিত

কোন দেশে কত দামে বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ ফোন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix