Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
পূজায় প্রিয়জনকে কোন গ্যাজেট উপহার দেবেন
Share on FacebookShare on Twitter

দুর্গাপূজা মানেই আনন্দ, সাজসজ্জা আর প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানো। মণ্ডপে ঘুরতে যাওয়া, সারা দিন উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রিয়জনকে ছোট্ট একটি উপহার দিয়ে খুশি করার আনন্দও আলাদা।

ফুল, মিষ্টি, শাড়ি কিংবা গয়না — এসব উপহার তো বরাবরই প্রচলিত। তবে প্রযুক্তির এই যুগে চাইলে আপনি উপহার দিতে পারেন দরকারি কোনো গ্যাজেট, যা হবে একেবারেই আধুনিক। এতে প্রিয় মানুষটি যেমন খুশি হবেন, তেমনি আপনার বাজেটেও চাপ পড়বে না।

চলুন জেনে নেওয়া যাক পূজার মৌসুমে কী কী গ্যাজেট উপহার দিতে পারেন—
১. এলইডি রিং ট্রাইপড
মণ্ডপে ঘুরতে গিয়ে বা পূজার সাজ দেখাতে এখন অনেকেই রিলস বানান। তাই হাতে রাখতে পারেন একটি এলইডি রিং ট্রাইপড। এতে ছবি ও ভিডিও দুটোই হবে ঝকঝকে। দামও হাতের নাগালেই পাওয়া যায়, চাইলে অনলাইনেও অর্ডার করতে পারবেন।

২. ওয়্যারলেস স্পিকার
পূজার ছুটিতে আড্ডা, ভ্রমণ বা একসঙ্গে সময় কাটানোর মুহূর্তে গান শুনতে চাইলে একটি ওয়্যারলেস স্পিকারই যথেষ্ট। ব্লুটুথে সংযুক্ত করলেই বাজবে পছন্দের গান। অনলাইন ও বাজারে ৫০০-১০০০ টাকার মধ্যেই দারুণ মানের স্পিকার পাওয়া যায়।

৩. স্মার্টওয়াচ
স্মার্টওয়াচ শুধু সময় দেখার জন্য নয়, এখন এটি স্বাস্থ্য ট্র্যাকিং, ব্লুটুথ কলিং, গুগল ম্যাপ থেকে মিউজিক — সব সুবিধাই দিচ্ছে। প্রিয়জনকে একটি স্মার্টওয়াচ উপহার দিলে তিনি আনন্দের সঙ্গে ব্যবহার করতে পারবেন প্রতিদিন।

৪. ওয়্যারলেস ইয়ারবাড
দুর্গাপূজার কোলাহলের মাঝেও নিজের প্রিয় গান শুনতে বা অনলাইনে কথা বলতে চাইলে ওয়্যারলেস ইয়ারবাড হতে পারে সেরা সঙ্গী। স্টাইলিশ কেসসহ এগুলো পাওয়া যায় এবং থাকে নয়েজ ক্যানসেলেশনের সুবিধা। ৩০০-২০০০ টাকার মধ্যে সহজেই কিনতে পারবেন।

৫. টু-ইন-ওয়ান ল্যাপটপ-মোবাইল স্ট্যান্ড
অনেকেরই পূজার ছুটিতেও কাজের ব্যস্ততা থাকে। ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করতে গিয়ে ঘাড়ে ব্যথা হওয়ার ঝামেলা এড়াতে এই স্ট্যান্ড বেশ উপকারী। এতে একই সঙ্গে ল্যাপটপ ও স্মার্টফোন রাখা যায়। বাজারে বা অনলাইনে ৫০০-১০০০ টাকার মধ্যেই পাওয়া যাবে।

পূজা মানেই শুধু সাজসজ্জা আর আনন্দ নয়, প্রিয়জনকে খুশি করার সুযোগও বটে। তাই এই উৎসবে উপহার হিসেবে দিতে পারেন গ্যাজেট—যা হবে আধুনিক, প্রয়োজনীয় এবং বাজেটবান্ধব।

Tags: গ্যাজেট উপহার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল
নির্বাচিত

ভিভো শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন আনল

বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই, থাকছে ফ্ল্যাগশিপ ফিচার
নির্বাচিত

বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই, থাকছে ফ্ল্যাগশিপ ফিচার

বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে ওয়ালটন: পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী বাংলাদেশকে পরিচিত করছে ওয়ালটন: পলক

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!
নির্বাচিত

গোপনে অর্থ চুরি করে যে ১৪ অ্যাপ!

ফেসবুকও আসছে টিকটকের  ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট সচল রাখতে ভেরিফিকেশন বাধ্যতামূলক!

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06
প্রযুক্তি বাজার

বাংলাদেশে স্মার্টফোনপ্রেমীদের মন জয় করল স্যামসাং গ্যালাক্সি A06

Load More

ট্রেন্ডিং টপিক

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি
বিবিধ

জুলাই সনদ কেন অসাংবিধানিক নয়, রুল জারি

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix