Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাচেলর পয়েন্টের স্পেশাল এপিসোডের অংশীদারিত্বে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
অপো এ৬ প্রো
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো ব্যাচেলর পয়েন্টের সাথে বিশেষ অংশীদারিত্বে দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে অপো এ৬ প্রো, বলে জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো। এই মাইলফলক উদযাপনে এবার শোটির বহুল প্রতীক্ষিত ‘বছরের সবচেয়ে বড় বাচেলর ট্রিপ’ স্পেশাল এপিসোডের আরও আনন্দ-হাসি, পাগলামি ও অবিস্মরণীয় মুহূর্তের সঙ্গী হতে যাচ্ছে অপো এ৬ প্রো।

উদ্ভাবন ও বিনোদনকে একত্রিত করার ক্ষেত্রে অপোর দৃষ্টিভঙ্গি তুলে ধরে এ সহযোগিতা; একইসাথে, যা দেশের তরুণসমাজের লাইফস্টাইলের জন্য অনুকরণীয়। ব্যাচেলর পয়েন্টের কাহিনীর সাথে যুক্ত অপো এ৬ প্রোর এই অংশীদারিত্ব দেখায় প্রযুক্তি কীভাবে ভ্রমণ, বন্ধুত্ব ও মজাদার অ্যাডভেঞ্চার একসূত্রে গাঁথা, যা বাংলাদেশের দর্শকদের সাথেও গভীরভাবে সম্পর্কিত। স্পেশাল এপিসোডে দেখা যাবে, গ্যাংটি হাস্যরস ও আবেগ সহ একটি অবিস্মরণীয় যাত্রায় বের হয়, যেখানে অপো এ৬ প্রো নিখুঁত ভ্রমণসঙ্গী হয়ে ওঠে। বিস্ময়কর স্মৃতি ধারণ করার মতো করে যেন কোনো মুহূর্তই হারিয়ে না যায়, তা নিশ্চিত করে এই ডিভাইস।

অপো এ৬ প্রো প্রতিটি যাত্রাকে আরও রোমাঞ্চকর করতে তৈরি। এর আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি মোড ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিশ্চিত করে; পানীর নিচে অ্যাডভেঞ্চার ধারণ করার সুযোগ করে দেয়। এর সুবিশাল ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দীর্ঘ সময় ধরে চালু থাকতে সহায়তা করে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং যেকোনো সময় দ্রুত চার্জ করতে সক্ষম। ভ্রমণকারীরা এর রিভার্স চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারির সক্ষমতা শেয়ার করতে পারেন, যেন কেউই কানেকশনের বাইরে না থাকেন। দীর্ঘ সড়কযাত্রার জন্য, উন্নত সুপারকুল ভিসি সিস্টেম ডিভাইসটিকে ঠান্ডা রাখে, এমনকি দীর্ঘসময় নিরবচ্ছিন্ন ব্যবহার করা হলেও এটি অ্যাডভেঞ্চারের জন্য যথার্থ সঙ্গী হিসেবে থাকবে।

ব্যাটারি লাইফ ও টেকসই হওয়া ছাড়াও, অপো এ৬ প্রো মসৃণ ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে; যা ভ্রমণের সাথে পুরোপুরি মানানসই। এর বেজেল-লেস আলট্রা ব্রাইট অ্যামোলেড স্ক্রিন ম্যাপ, বিনোদন ও ছবি দেখার সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করে, এর কালারওএস ১৫ মাল্টিটাস্কিংকে সহজ ও সুনির্দিষ্ট করে তোলে। ৬০ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশনের মাধ্যমে ডিভাইসটি বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স প্রদান করে। ফ্ল্যাগশিপ-লেভেলের এআই ইমেজিং ও এআই নেটওয়ার্কস পরিষ্কার ছবি ধারণ ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে; পাশাপাশি, এআই এডিটর ২.০ ব্যবহারকারীদের ট্র্যাভেল মেমোরি ইনস্ট্যান্ট সম্পাদনা করার সুযোগ করে দেয়। এআই লিঙ্কবুস্ট ৩.০ আরও উন্নত নেটওয়ার্ক সক্ষমতা নিশ্চিত করে, ভ্রমণকারীদের দূরের বা ভিড়যুক্ত স্থানেও একইরকম সংযুক্ত রাখে।

যেকোনো যাত্রার জন্য প্রস্তুত এ৬ প্রোতে বিনোদন ও টেকসই নিশ্চিত করা হয়েছে। এতে ব্যবহৃত মিলিটারি-গ্রেড ড্রপ রেজিস্ট্যান্সের কারণে ব্যবহারকারীরা আস্থাশীল হতে পারবেন, কারন এখন ডিভাইসটি ভ্রমণের ঝাঁকুনির বিপরীতেও খুব ভালোভাবে টিকে থাকবে। এর ৩০০% আলট্রা ভলিউম মোড প্রতিটি যাত্রাকে একটি অনন্য অভিজ্ঞতায় পরিণত করে; যা বাসে যাত্রা, খোলা আকাশের নিচে কাটানো রাত বা সৈকতে বন্ধুদের সাথে আড্ডার সময় ভরপুর বিনোদন নিশ্চিত করে।

এই উন্মোচন উদযাপনে অপো বাংলাদেশ আকর্ষণীয় প্রি-অর্ডার অফার চালু করেছে। যারা অপো এ৬ প্রো আগেই অর্ডার করবেন, তারা একটি ট্রেন্ডি অপো ব্যাকপ্যাক ও দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। ডিভাইসটিকে আরও সহজলভ্য করতে কার্ডলেস ইজি ইএমআই এবং ০% সুদে ১২ মাস পর্যন্ত ব্যাংক ইএমআই সহ নমনীয় পেমেন্ট অপশন প্রদান করেছে টপপে। ফ্লিপারের মাধ্যমে একটি এক্সচেঞ্জ অফারে রয়েছে আরও ২,০০০ টাকা ডিসকাউন্ট।

এই প্রি-অর্ডার সুবিধাগুলোর পাশাপাশি, অপো গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে পরবর্তী বিক্রয় সেবার সুযোগও রাখছে। এসব সেবার মধ্যে রয়েছে ফ্রি শিপিং সহ সেন্ড-ইন-রিপেয়ার, ১ ঘণ্টার ফ্ল্যাশ ফিক্স দ্রুত সমাধান প্রদান, ক্লিনিং ডিভাইসের গুণগত মান বজায় রাখতে ফ্রি স্ক্রিন প্রোটেক্টর এবং ফ্রি সিস্টেম আপগ্রেড। গ্রাহকরা সার্ভিস সেন্টারে ভিজিট করার সময় সার্ভিস অ্যাক্টিভিটি ও ফ্রি বেভারেজ উপভোগ করতে পারবেন, যা পূর্ণ ও প্রিমিয়াম অভিজ্ঞতার ক্ষেত্রে অপোর প্রতিশ্রুতি তুলে ধরে।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো সবসময় উদ্ভাবন ও লাইফস্টাইলের মাধ্যমে তরুণদের সাথে অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করায় গুরুত্বারোপ করেছে। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শো, ব্যাচেলর পয়েন্টের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা দেখাতে পেরেছি কীভাবে আজকের তরুণদের প্রাণবন্ত, অ্যাডভেঞ্চারপূর্ণ ও মজাদার স্পিরিটের সাথে অপো এ৬ প্রো মানানসই। আমরা বিশ্বাস করি এ সহযোগিতা কেবল দর্শকদের বিনোদন দেবে না; বরং, অপো এ৬ প্রোকে তাদের বিশ্বস্ত সঙ্গী হিসেবে নিয়ে প্রতিটি যাত্রা উপভোগ করতে অনুপ্রাণিত করবে।”

রোজউড রেড ও স্টেলার ব্লু এই দুইটি অনন্য রঙে অপো এ৬ প্রো (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ) নিয়ে আসা হচ্ছে মাত্র ৩৪,৯৯০ টাকায়। ক্রেতারা এখন দেশের সকল অপো ব্র্যান্ড শপ, অনুমোদিত আউটলেট ও অনলাইন শপগুলো থেকে প্রি-অর্ডার করতে পারবেন এবং অপোর এক্সক্লুসিভ গিফট ও অফার উপভোগ করার সুযোগ পাবেন।

Tags: অপোঅপো এ৬ প্রোঅপো বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটারের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম চালু করছে মেটা
প্রযুক্তি সংবাদ

টুইটারের মতো মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম চালু করছে মেটা

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ
নির্বাচিত

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে
অটোমোবাইল

রাইড শেয়ারিং অ্যাপ ওভাই-এর সেবা এখন ২৩ শহরে

ই-কমার্স গ্রাহকের লোভ কমাতে প্রচারণা চালাতে বললেন হাইকোর্ট
ই-কমার্স

ই-কমার্স গ্রাহকের লোভ কমাতে প্রচারণা চালাতে বললেন হাইকোর্ট

পাবনার সিংগা বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড’ উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

পাবনার সিংগা বাজারে ওয়ালটন এক্সক্লুসিভ শোরুম ‘ফয়সাল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড’ উদ্বোধন

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল
নির্বাচিত

এয়ারট্যাগ ২ তৈরিতে কাজ করছে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix