Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশসহ সব আইটি সহায়তা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশসহ সব আইটি সহায়তা দেবে সরকার
Share on FacebookShare on Twitter

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল প্রকাশসহ স্বয়ংক্রিয় সব কার্যক্রম বাস্তবায়নে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, দেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষার প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭টি। যাতে অধ্যয়ন করছেন ৩৫ লাখের বেশি শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ। তাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরোনো ও গতানুগতিক সিলেবাসে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তাদের বেশিরভাগই বেকার থাকে। কারণ কারিগরি ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাব।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এ বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ করে গড়ে তুলতে স্নাতকে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যুগোপযোগী এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সার্বিক সহযোগিতা করবে।

শুক্রবার (১০ অক্টোবর) গাজীপুরের মাওনায় একটি রিসোর্টে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন’ বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দ্রুত বিভিন্ন পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারসহ প্রযুক্তিগত যে কোনো উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। কর্মশালায় ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফের চিফ অফ এডুকেশন দীপা শংকর।

অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গৃহীত নানা উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ বলেন, স্বাধীনতার পর শিক্ষায় যথাযথ বিনিয়োগ না করায় দেশ এখনো সমসাময়িক অন্যান্য দেশের চেয়ে পিছিয়ে আছে। তাই বিলম্ব হলেও শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার সময় এখনই।

তিনি বলেন, আইসিটি কোর্সের শিক্ষাক্রম প্রণয়নের উদ্যোগ গ্রহণ করার পর সরকারের এটুআই ও ইউনিসেফের সার্বিক সহায়তায় এখন পর্যন্ত অর্জিত ফল খুবই ভালো। আশা করি, খুব শিগগির এ শিক্ষাক্রম চালু করা সম্ভব হবে, যা থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যে কোনো কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মতো দক্ষতা অর্জন করতে পারবে।

কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক, পলিসি অ্যানালিস্ট আফজাল হোসেন সারওয়ার, হেড অফ প্রোগ্রাম আব্দুল্লাহ আল ফাহিম ও ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট রফিকুল ইসলাম সুজন।

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনদিনের এ কর্মশালায় কারিগরি সহায়তা প্রদান করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট-এটুআই প্রোগ্রাম ও ইউনিসেফ বাংলাদেশ।

কর্মশালায় অনলাইন প্রশিক্ষণ ডিজাইন ও স্ক্রিপ্ট রাইটিং, প্রশিক্ষণ স্ক্রিপ্ট ও কনটেন্ট ভ্যালিডেশন এবং অনলাইন প্রশিক্ষণের কনটেন্ট চূড়ান্তকরণ নিয়ে আলোচনা হয়।

এতে অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের আইসিটি শিক্ষক, শিক্ষক প্রশিক্ষক, অনলাইন প্রশিক্ষণ ডিজাইন ও কনটেন্ট ডেভেলপমেন্ট এক্সপার্ট এবং ইউনিসেফ বাংলাদেশ, এটুআই প্রোগ্রাম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: আইটি সহায়তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ
ই-কমার্স

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ

ভিডিও-মিউজিক কনটেন্ট : চলতি বছর ৭০০ কোটি ডলার ব্যয়ের লক্ষ্য অ্যামাজনের
প্রযুক্তি সংবাদ

ভিডিও-মিউজিক কনটেন্ট : চলতি বছর ৭০০ কোটি ডলার ব্যয়ের লক্ষ্য অ্যামাজনের

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

একাধিক অ্যাপ নিষিদ্ধ

রয়্যাল এনফিল্ড
অটোমোবাইল

রয়্যাল এনফিল্ডের হাইব্রিড বাইক আসছে বাজারে

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
টিপস

যেসব পাসওয়ার্ড হ্যাক করা সহজ

২০২১ সালে প্রযুক্তি দুনিয়া কাঁপাবে যেসব উদ্ভাবন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে প্রযুক্তি দুনিয়া কাঁপাবে যেসব উদ্ভাবন

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু
বিবিধ

ত্রিমুখী বিপদে নেতানিয়াহু

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বছরের প্রথম মাসে রেমিট্যান্স এলো তিন বিলিয়ন ডলারের বেশি
অর্থ ও বাণিজ্য

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix