Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

থাকরাল ইনফরমেশন সিস্টেমকে বিতর্কিত প্রকল্পের অনুমোদন, বিদেশি কর্মীদের ছাড়পত্র ছাড়াই প্রবেশের চেষ্টা!

জাতীয় ডেটা সেন্টারে নিরাপত্তা ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 12 October 2025
থাকরাল ইনফরমেশন সিস্টেমকে বিতর্কিত প্রকল্পের অনুমোদন, বিদেশি কর্মীদের ছাড়পত্র ছাড়াই প্রবেশের চেষ্টা!
Share on FacebookShare on Twitter
দেশের জাতীয় নিরাপত্তা অবকাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু জাতীয় ডেটা সেন্টার (NDC) ঘিরে নতুন করে উঠেছে নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন। আওয়ামী লীগ সরকারের আমলে দাখিল করা একটি ৪.৬ মিলিয়ন ডলারের বিতর্কিত প্রকল্প প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনুমোদন পাওয়ায় এখন নানা মহলে উদ্বেগ ছড়িয়েছে।

সূত্র জানায়, থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড ফেব্রুয়ারি ২০২৪ সালে ‘Enhancing Digital Government and Economy (EDGE)’ প্রকল্পের আওতায় জাতীয় ডেটা সেন্টারের ক্লাউড সিস্টেম সম্প্রসারণের কাজের জন্য ৪,৬৯৮,২৮৭.১১ মার্কিন ডলার (প্রায় ৪.৬ মিলিয়ন ডলার) মূল্যের প্রস্তাব দাখিল করে। এই প্রস্তাবটি ২৫ মে ২০২৫ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অনুমোদন দেয়।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময়ে এমন একটি ব্যয়বহুল ও নীতিগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন পাওয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই বিদেশিদের প্রবেশের চেষ্টা

১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে থাকরাল ইনফরমেশন সিস্টেমস গেটপাশের জন্য আবেদন করে, যেখানে জাতীয় ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইটে তাদের টেকনিক্যাল টিমের প্রবেশের অনুমতি চাওয়া হয়।

জানা যায়, এই টিমে নিউটানিকস প্রফেশনাল সার্ভিসেস-এর চারজন নেপালি নাগরিক অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI) থেকে তাঁদের জন্য কোনো সিকিউরিটি ক্লিয়ারেন্স বা নিরাপত্তা ছাড়পত্র নেওয়া হয়নি।

একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জাতীয় ডেটা সেন্টার দেশের ডিজিটাল সার্বভৌমত্বের কেন্দ্র। এখানে বিদেশি নাগরিকদের প্রবেশ নিরাপত্তা ছাড়পত্র ছাড়া অনুমোদন দেওয়া মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।”

গুরুতর নিরাপত্তা ঝুঁকি

জাতীয় ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইটে দেশের সকল সরকারি তথ্যভাণ্ডার, সার্ভার এবং ই-গভর্নেন্স অবকাঠামো সংরক্ষিত। তাই এখানে প্রবেশের আগে প্রতিটি ব্যক্তির কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা আবশ্যক।

তবে এই প্রকল্পে বিদেশি কর্মীদের অননুমোদিত প্রবেশের চেষ্টা ও অনুমোদনের সময়কাল নিয়ে ওঠা প্রশ্ন এখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বিশেষজ্ঞদের দাবি

দেশের সাইবার নিরাপত্তা এবং তথ্য অবকাঠামো রক্ষায় এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, “জাতীয় ডেটা সেন্টারের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের অনিয়ম হলে তা কেবল প্রযুক্তিগত নয়, জাতীয় নিরাপত্তারও গুরুতর হুমকি তৈরি করতে পারে।”

থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড এর সঙ্গে টেকজুম থেকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তারা ফোন রিসিভ করেননি। এছাড়া হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজেরও কোনো জবাব পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Indian workers clearanceIT project controversyThakral Information Systems BangladeshThakral project approvalআইটি কোম্পানি বিতর্কডেটা সেন্টারথাকরাল ইনফরমেশন সিস্টেমপ্রযুক্তি খাত বাংলাদেশবিতর্কিত আইটি প্রকল্পবিদেশি কর্মী অনুমোদনভারতীয় কর্মী ছাড়পত্রসরকারি প্রকল্প

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৬ টাকায় স্মার্টফোন জেতার সুযোগ!
ছাড় ও অফার

১৬ টাকায় স্মার্টফোন

প্রতারণার দায়ে মানবতার কনটেন্ট ফেরিওয়ালা পারভেজ হাসান গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

প্রতারণার দায়ে মানবতার কনটেন্ট ফেরিওয়ালা পারভেজ হাসান গ্রেফতার

অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, থাকতে পারে ৯,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, থাকতে পারে ৯,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরা

প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপি জিমেইল ও গুগল ড্রাইভে বিভ্রাট

কোয়েস্ট অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল মেটা
প্রযুক্তি সংবাদ

কোয়েস্ট অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল মেটা

টেলিযোগাযোগ খাতে ৫ শতাংশ বাড়তি কর বাতিলের দাবি
টেলিকম

গ্রাহকদের অজান্তে টাকা লুটের মহোৎসব বন্ধের দাবি

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 October 2025

থাকরাল ইনফরমেশন সিস্টেমকে বিতর্কিত প্রকল্পের অনুমোদন, বিদেশি কর্মীদের ছাড়পত্র ছাড়াই প্রবেশের চেষ্টা!

Techzoom.TV |
TechzoomTV