Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতীয় কোম্পানির হাতে দেশের জাতীয় ডেটা সেন্টারের নিয়ন্ত্রণ

নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই বিদেশি কর্মী, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
ভারতীয় কোম্পানির হাতে দেশের জাতীয় ডেটা সেন্টারের নিয়ন্ত্রণ
Share on FacebookShare on Twitter

দেশের জাতীয় নিরাপত্তা অবকাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু জাতীয় ডেটা সেন্টার (NDC) এবং ডিজাস্টার রিকভারি সাইটের নিয়ন্ত্রণ একটি ভারতীয় প্রতিষ্ঠানের হাতে চলে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, এই প্রকল্পের কাজে নিয়োজিত বিদেশি নাগরিকরা প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) ছাড়াই দেশের সর্বোচ্চ সংবেদনশীল তথ্যভাণ্ডারে কাজ করছেন বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড’কে বাংলাদেশ সরকারের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (EDGE)’ প্রকল্পের আওতায় জাতীয় ডেটা সেন্টারের ক্লাउड সিস্টেম সম্প্রসারণের কাজ দেওয়া হয়েছে । এই কাজের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ৪.৭ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৫৫ কোটি টাকা) মূল্যের একটি প্রস্তাব দাখিল করেছিল, যা গত ২৫ মে, ২০২৫ তারিখে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অনুমোদন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিরাপত্তা ছাড়পত্র ছাড়াই বিদেশি কর্মী:
সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এই প্রকল্পের বাস্তবায়নের জন্য যে দলটি কাজ করছে, তাতে ‘নিউটানিকস প্রফেশনাল সার্ভিসেস’ (Nutanix Professional Services)-এর চারজন বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু দেশের সর্বোচ্চ গোপনীয় তথ্য যেখানে সংরক্ষিত, সেই জাতীয় ডেটা সেন্টারে কাজ করার জন্য অপরিহার্য নিরাপত্তা ছাড়পত্র জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI) বা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI) থেকে তাদের জন্য নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

জাতীয় ডেটা সেন্টার ও এর ডিজাস্টার রিকভারি সাইটে দেশের সকল সরকারি তথ্যভাণ্ডার, সার্ভার এবং ই-গভর্নেন্সের মূল অবকাঠামো সংরক্ষিত রয়েছে। নিয়মানুযায়ী, এই ধরনের স্পর্শকাতর স্থাপনায় প্রবেশের আগে প্রতিটি ব্যক্তির, বিশেষ করে বিদেশি নাগরিকদের, কঠোর নিরাপত্তা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। এই প্রক্রিয়া অনুসরণ না করাকে বিশেষজ্ঞরা একটি মারাত্মক নিরাপত্তা বিচ্যুতি হিসেবে দেখছেন।

প্রকল্পের প্রেক্ষাপট:
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ‘এজ’ প্রকল্পের আওতায় ‘জাতীয় ডেটা সেন্টারে ডিজিটাল অর্থনীতি উন্নত করার জন্য ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মের উন্নত উন্নয়ন, সরবরাহ, ইনস্টলেশন এবং কমিশনিং’ (Supply, Installation and Commissioning for Advanced Development of Cloud Computing Platform at National Data Center (NDC) for enhancing Digital Economy) শিরোনামে একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে । বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের জন্য গত ০৭ অক্টোবর, ২০২৫ তারিখে দরপত্র আহ্বান করা হয় এবং প্রস্তাবনা জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর, ২০২৫ ।

কিন্তু আনুষ্ঠানিক দরপত্র আহ্বানের আগেই, গত মে মাসেই ভারতীয় একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠায় পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশের সকল নাগরিক ও সরকারি কার্যক্রমের তথ্য যেখানে সংরক্ষিত, সেই জাতীয় ডেটা সেন্টারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় কোনো বিদেশি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি, বিশেষ করে নিরাপত্তা ছাড়পত্র ছাড়া বিদেশি কর্মীদের প্রবেশাধিকার, দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য এক গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। এই অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড এর সঙ্গে টেকজুম থেকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তারা ফোন রিসিভ করেননি। এছাড়া হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজেরও কোনো জবাব পাওয়া যায়নি।

বিশ্বের অন্য দেশগুলো কী করছে

ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম- এই দেশগুলো কিন্তু অনেক আগেই বুঝে গেছে। তারা আইন করেছে যে, তাদের দেশের মানুষের তথ্য তাদের দেশেই রাখতে হবে। এটিকে বলে ডেটা লোকালাইজেশন। মানে আপনি যদি ভারতে কোনও অ্যাপ চালু করতে চান, তাহলে ভারতীয়দের ডেটা ভারতেই রাখতে হবে। এতে তারা নিশ্চিত করেছে যে, তাদের মানুষের তথ্য তাদের নিয়ন্ত্রণেই থাকবে।

Tags: Bangladesh cyber securityBangladesh National Data Centerdata security BangladeshIndian workers clearanceIT project controversynational data center controlThakral Information SystemsThakral Information Systems BangladeshThakral project approvalআইটি কোম্পানি বিতর্কজাতীয় ডেটা সেন্টারজাতীয় নিরাপত্তাতথ্য নিরাপত্তাথাকরাল ইনফরমেশন সিস্টেমনিরাপত্তা ছাড়পত্রপ্রযুক্তি খাত বাংলাদেশবিতর্কিত আইটি প্রকল্পবিদেশি কর্মীবিদেশি কর্মী অনুমোদনভারতীয় কর্মী ছাড়পত্রভারতীয় কোম্পানিসরকারি প্রকল্প

এই বিভাগ থেকে আরও পড়ুন

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)
প্রযুক্তি সংবাদ

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ

কম দামের আইফোন আনছে অ্যাপল
নির্বাচিত

কম দামের আইফোন আনছে অ্যাপল

অনিরাপদ সাইবার দুনিয়া! পাসওয়ার্ড সংক্রান্ত টিপস
নির্বাচিত

‘পাসওয়ার্ডে’র বাংলা অর্থ জানেন?

দারাজে ভ্যালেন্টাইন উৎসব
ই-কমার্স

দারাজে ভ্যালেন্টাইন উৎসব

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন
ই-কমার্স

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা
প্রযুক্তি সংবাদ

সামরিক অভিযানের মধ্যেই ইরানে ব্যাপক সাইবার হামলা

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix