Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেলসফোর্স নির্ভরযোগ্য এআই তৈরির জন্য ভিত্তি উন্মোচন করেছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 13 October 2025
সেলসফোর্স নির্ভরযোগ্য এআই তৈরির জন্য ভিত্তি উন্মোচন করেছে
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় সিআরএম প্রতিষ্ঠান সেলসফোর্স তাদের এআই, ডেটা, এবং নিয়ন্ত্রণ দক্ষতায় উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে, যার লক্ষ্য হলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্ভুল, ব্যাখ্যাযোগ্য এবং নিরাপদ এআই স্কেলিংয়ে সক্ষমতা অর্জনে সহায়তা করা। আমেরিকান গবেষণা প্রতিষ্ঠান র‍্যান্ডের একটি গবেষণায় দেখা গেছে, খণ্ডিত ডেটা ও দুর্বল গভর্নেন্সের কারণে ৮০% এর অধিক এআই প্রকল্প ব্যর্থ হয়। এসব দিক বিবেচনায় নিয়ে সেলসফোর্স একটি একক ভিত্তি তৈরি করছে, যেখানে এআই এজেন্টরা ধারাবাহিকভাবে প্রাসঙ্গিকতা ও নিয়ন্ত্রণ ধরে রেখে নির্ভুলভাবে কাজ করতে পারবে।

সেলসফোর্সের নতুন এই “বিশ্বস্ত এআই ভিত্তি” “এজেন্টিক এন্টারপ্রাইজ মডেলের” ধারণাকে সমর্থন করে, যেখানে মানুষ ও এআই কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ, কাজের ধারা বজায় রাখা এবং যোগাযোগে নির্বিঘ্নে সমন্বয় করতে পারে। এটি নিশ্চিত করে যাতে ব্যবসায়িক ডেটার ওপর ভিত্তি করে এআই তার আউটপুট প্রদান করে। পাশাপাশি কাজের ধারায় স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স বজায় থাকে। শুধু তাই নয়, এটি পুরো ইকোসিস্টেম জুড়ে সঠিক সমন্বয় বজায় রেখে এজেন্ট ও ডেটাকে সংযুক্ত করে, যাতে অভ্যন্তরীণ সিস্টেমে ভেন্ডর-লক-ইন প্রতিরোধ করা যায় এবং কাজের ধারাবাহিকতা বজায় থাকে।

সেলসফোর্স আরও নিয়ে এসেছে “ডেটা ক্লাউড কনটেক্সট ইনডেক্সিংয়ের” মতো নতুন উদ্ভাবন, যা এআই এজেন্টদেরকে কনট্র্যাক্ট, ডায়াগ্রাম এবং টেবিলের মতো অবিন্যস্ত কনটেন্টসমূহকে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে সহায়তা করে, ফলে দ্রুত সময়ে সঠিক ও কার্যকরী উত্তর পাওয়া যায়। “ডেটা ক্লাউড ক্লিন রুমস” ফিচার প্রতিষ্ঠানগুলোকে গোপন তথ্য ফাঁস ব্যতীত নিরাপদে সমন্বয় ও ডেটা বিশ্লেষণের সক্ষমতা প্রদান করে।

“ট্যাবলু সিমান্টিক্স” ডেটা ক্লাউডের সাথে সংযুক্ত এআই-চালিত এক ধরণের সিমান্টিক লেয়ার, যা গোপন ডেটাকে ব্যবসায়িক ভাষায় অনুবাদ করে। অন্যদিকে, কাস্টমার ৩৬০ সিমান্টিক ডেটা মডেলটি ক্রস-ক্লাউড ডেটা ও মেটাডেটাকে একত্রিত করে যাতে ধারাবাহিক ও নির্ভরযোগ্য সিদ্ধান্ত পাওয়া যায়। সেলসফোর্স ডেটাব্রিক্স, ডিবিটি ল্যাবস এবং স্নোফ্লেক-এর সঙ্গে অংশীদারিত্ব করছে, যাতে বিভিন্ন প্ল্যাটফর্মে সিমান্টিক্স মানসম্পন্ন করা যায়।

মিউলসফট এজেন্ট ফ্যাব্রিক একটি কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করে। এটি বিভিন্ন এজেন্টকে আলাদা রাখার পরিবর্তে একসাথে কাজ করতে সাহায্য করে ও স্বয়ংক্রিয় ওয়ার্কফ্লো নিশ্চিত করে। এছাড়াও বাড়তি এআই নিরাপত্তা, কমপ্লায়েন্সের ক্ষমতা, ক্রাউডস্ট্রাইক ও অক্টার ইন্টিগ্রেশনের মাধ্যমে সক্রিয় পর্যবেক্ষণ ও ঝুঁকি ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণ করে। সম্প্রতি, সেলসফোর্স ইনফরমাটিকা অধিগ্রহণের পরিকল্পনা করেছে যা ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উন্নত মেটাডেটা, ডেটা ক্যাটালগ, গভর্নেন্স ও মাস্টার ডেটা ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হবে ফলে নিরাপদ ও ক্রমবর্ধমান এজেন্টিক এআই-এর জন্য ডেটা আর্কিটেকচার আরও ভালোভাবে কাজ করতে পারবে।

সেলসফোর্সের ইউনিফায়েড ডেটা সার্ভিসেস-এর ইভিপি ও জিএম, রাহুল আওরাদকার বলেন, “সেলসফোর্সে আমরা বিশ্বাস করি এআই ব্যবসায়িক রূপান্তরের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। কিন্তু এইআই-কে সত্যিই ফলদায়ক করতে হলে এটিকে সুনির্দিষ্ট ব্যবসায়িক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে কাজ করতে হবে। তাহলে এটি ইন্টেলিজেন্ট অটোমেশন ও কার্যকর তথ্য জানাতে পারবে। এজন্য আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছি যা একটি কোম্পানির সব ধরনের সাজানো বা এলোমেলো ডেটা একসাথে নিয়ে আসে। এতে সঠিক তথ্য পাওয়া যায় ও অটোমেশন চালানো যায় ফলে সবকিছু নিরাপত্তা ও নিয়ন্ত্রণের সঙ্গে চলে। আমাদের উদ্ভাবনগুলো গ্রাহকদের আরও দ্রুত, দায়িত্বশীলভাবে ব্যাবসার পরিধি বাড়াতে ও এজেন্টিক এন্টারপ্রাইজের পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে সহায়তা করে যাচ্ছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেলসফোর্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেড়েছে দ্বিগুণ
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বেড়েছে দ্বিগুণ

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে অপোর নতুন এই স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

ডিএসএলআর ক্যামেরাকেও হার মানাবে অপোর নতুন এই স্মার্টফোন

এনইআইআর বাস্তবায়নে দেশীয় শিল্পের সুরক্ষা, ‘গ্রে’ মার্কেট বন্ধের আহ্বান এমআইওবি’র
প্রযুক্তি সংবাদ

এনইআইআর বাস্তবায়নে দেশীয় শিল্পের সুরক্ষা, ‘গ্রে’ মার্কেট বন্ধের আহ্বান এমআইওবি’র

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে পার্টনারশিপ করল টিকটক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে পার্টনারশিপ করল টিকটক

বিকাশের নতুন যত সেবা
নির্বাচিত

বিকাশে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে

১০০ ওয়াটের পাওয়ার ব্যাংক আনছে ইলেকজেট
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াটের পাওয়ার ব্যাংক আনছে ইলেকজেট

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 October 2025

সেলসফোর্স নির্ভরযোগ্য এআই তৈরির জন্য ভিত্তি উন্মোচন করেছে

Techzoom.TV |
TechzoomTV