Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে হাজার কোটিতে পৌঁছেছে মোবাইল-সংযুক্ত ডিভাইসের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে প্রায় ১০ বিলিয়ন বা এক হাজার কোটি মোবাইল-সংযুক্ত ডিভাইস ব্যবহার হচ্ছে। উন্নত দেশগুলোয় প্রায় সর্বত্র পৌঁছে গেছে স্মার্টফোন। শীর্ষ ১০টি উন্নত দেশের প্রায় তিন-চতুর্থাংশ মানুষই একটি স্মার্টফোন ব্যবহার করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডাটা বিশ্লেষণ প্লাটফর্ম এক্সপ্লোডিং টপিকস।

মোবাইল-সংযুক্ত ডিভাইস বলতে স্মার্টফোনসহ এমনসব ডিভাইসকে বোঝায়, যা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকে এবং ডাটা আদান-প্রদান করতে পারে।

আজকের দিনে মোবাইল-সংযুক্ত ডিভাইস দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হলো স্মার্টফোন, যা কল, মেসেজ, ই-মেইল, সোশ্যাল মিডিয়া ও ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার হয়। এছাড়া ট্যাবলেট পড়াশোনা, অনলাইন মিটিং ও ভিডিও দেখার জন্য জনপ্রিয়। স্মার্টওয়াচ ও ফিটনেস ট্র্যাকার স্বাস্থ্য, ধাপ গণনা ও নোটিফিকেশন দেখায়। স্মার্ট হোম ডিভাইস, যেমন লাইট, থার্মোস্ট্যাট ও নিরাপত্তা ক্যামেরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া আছে গেমিং কনসোলসহ কানেক্টেড মেডিকেল ডিভাইসও।

ইন্টারনেট অব থিংস বা আইওটি ডিভাইসগুলোর ব্যবহার বাড়ায় প্রতিদিনের কাজ আরো স্বয়ংক্রিয় হয়ে উঠছে। উদাহরণস্বরূপ, স্মার্ট লাইট, নিরাপত্তা ক্যামেরা এবং ঘরের অন্যান্য যন্ত্র মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বের প্রায় এক হাজার কোটি মোবাইল-সংযুক্ত ডিভাইসের মধ্যে স্মার্টফোনের পর ট্যাবলেট ও আইওটি ডিভাইসই প্রধান। জার্মানিভিত্তিক অনলাইন প্লাটফর্ম স্ট্যাটিস্টার তথ্যানুযায়ী, ২০২৫ সালে শুধু আইওটি ডিভাইসের সংখ্যা দাঁড়াবে প্রায় দুই হাজার কোটিতে এবং নয় বছর পর অর্থাৎ ২০৩৪ সালের মধ্যে তা ছাড়াবে চার হাজার কোটি।

বিভিন্ন প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী মোট সেলুলার ফোনের প্রায় ৯০ শতাংশ এখন স্মার্টফোনের দখলে। মোবাইল প্রযুক্তির এ দ্রুত প্রসার প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। এখন কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টওয়াচ, হোম অ্যাপ্লায়েন্স এবং ইন্টারনেট-সংযুক্ত যন্ত্রপাতি সবই মোবাইলের সঙ্গে সংযুক্ত হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এতে ডাটার সুরক্ষা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে জটিলতাও তৈরি হচ্ছে।

সাধারণত ঘরের লাইট, ফ্যান ও টেলিভিশন কিংবা এসি রিমোট ও সুইচ দিয়ে পরিচালনা করা হয়। তবে আইওটির উত্থান ও ডিজিটাল বিপ্লবের ফলে এখন বেশির ভাগ উন্নত দেশে ঘরের প্রতিটি ইলেকট্রনিকস পণ্য একটি স্মার্টফোন দিয়েই নিয়ন্ত্রণ সম্ভব।

বিশ্বে প্রায় ৭২১ কোটি স্মার্টফোন ব্যবহার করা হচ্ছে। বিশ্বজনসংখ্যা প্রায় ৮০০ কোটি ধরা হলে প্রায় ৯০ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করছে।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, বিপুল পরিমাণ মোবাইল-সংযুক্ত ডিভাইসের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার এবং ডিজিটাল কার্যক্রমের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে কেউ আনফ্রেন্ড করলে জানা যাবে যেভাবে

এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি
প্রযুক্তি সংবাদ

এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি

২০২০ ছিল ঘটনাবহুল ‘ভার্চুয়াল’ বছর
প্রযুক্তি সংবাদ

২০২০ ছিল ঘটনাবহুল ‘ভার্চুয়াল’ বছর

কিভাবে করবেন

উইন্ডোজ পিসি নাকি অ্যাপলের ম্যাক? কোনটি কিনবেন?

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন
প্রযুক্তি সংবাদ

অটো ভিডিও বন্ধে গুগল ক্রোমে যুক্ত হচ্ছে প্লে বাটন

নকিয়ার এই ফিচার ফোনে ৪জি কানেকশন পাবেন
প্রযুক্তি সংবাদ

নকিয়ার এই ফিচার ফোনে ৪জি কানেকশন পাবেন

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix