Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের
Share on FacebookShare on Twitter

সবচেয়ে উদ্ভাবনী অপটিক্যাল ট্রান্সপোর্টের প্রয়োগ, ফাইবার নেটওয়ার্কের জন্য সেরা এআই সল্যুশন ও বিশেষ গ্রিন ফাইবারের জন্য আন্তর্জাতিক টেলিকম ও নেটওয়ার্ক প্রযুক্তি সম্মেলন ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’-এ তিনটি পুরস্কার অর্জন করেছে হুয়াওয়ে। প্যারিসে আয়োজিত এই ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’-এ টেলিযোগাযোগ খাতে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনকে স্বীকৃতি দেয়া হয়।

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হুয়াওয়ে অপটিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আল্ট্রা-হাই-স্পিড নেটওয়ার্ক বাস্তবায়ন ও উদ্ভাবনে অগ্রণী ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ৪০০জি/৮০০জি ও বিওয়ানটি আল্ট্রা-হাই-স্পিডট্রান্সমিশন, সি+এল-ব্যান্ড আলট্রা-ওয়াইড স্পেকট্রাম এবং এন্ড-টু-এন্ড ওএক্সসি সুইচিং-এর মতো উন্নত প্রযুক্তি সাফল্যের সাথে সরবরাহে করে শিল্প খাতের উন্নয়নকে ত্বরান্বিত করছে।

আলট্রা-ব্রডব্যান্ড ডেটা সেন্টার ইন্টারকানেকশন ও লসলেস ট্রান্সমিশনের মতো আধুনিক প্রযুক্তিতেও হুয়াওয়ে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে কম্পিউটিং ক্ষমতার শিডিউলিং ও সমন্বয় প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হচ্ছ। বিভিন্ন অঞ্চলে কম্পিউটিং রিসোর্সের আদান-প্রদানের মাধ্যমে হুয়াওয়ে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতির ভিত্তি গঠনেও ভূমিকা রাখছে। এই অবদানের জন্য হুয়াওয়েকে আবারও ‘মোস্ট ইনোভেটিভ অপটিক্যাল ট্রান্সপোর্ট ইউজ কেস’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হুয়াওয়ে এর প্রিমিয়াম ব্রডব্যান্ড সল্যুশনকে সম্পূর্ণভাবে উন্নত করেছে যাতে হোম ব্রডব্যান্ড আরও উন্নত হয়। এই খাতের প্রথম কাস্টমার এক্সপিরিয়েন্স ইনডেক্স সিস্টেম ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে পরিমাপযোগ্য ও দৃশ্যমান করে তুলেছে, যা অপারেটরদের সেবার মান উন্নত করতে সহায়তা করছে। হোম ব্রডব্যান্ড পরিচালনার ‘স্মার্ট ব্রেইন’ হিসেবে কাজ করা এইচবিবিমাস্টার উন্নত অ্যালগরিদম ব্যবহার করে জটিল সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত এবং সেটির দ্রুত ও কার্যকর সমাধান প্রদানে সক্ষম। এই দুটি উদ্ভাবন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যা ট্রিলিয়ন-ডলার মূল্যের হোম ব্রডব্যান্ড বাজারে নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে। হুয়াওয়ে এই উদ্ভাবনের জন্য ‘বেস্ট নেটওয়ার্ক এআই সলিউশন ফর ফাইবার নেটওয়ার্কস’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

হুয়াওয়ে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিচালনা ও রক্ষনাবেক্ষণ ব্যবস্থাতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইন্টেলিজেন্ট অ্যাক্সেস নেটওয়ার্কে উদ্ভাবনের ধারা আরও গতিশীল করেছে। অপটিক্যাল লাইন টার্মিনালস, অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনালস এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পূর্ণ প্রক্রিয়াজুড়ে উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ হুয়াওয়ে ‘আউটস্ট্যান্ডিং গ্রিন ফাইবার’ অ্যাওয়ার্ড পেয়েছে। হুয়াওয়ের ইন্টেলিজেন্ট ওএলটি প্ল্যাটফর্মে উন্নত এনার্জি–সেভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ট্র্যাফিক থেকে শুরু করে পুরো সিস্টেমে দক্ষতার সাথে বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে নিষ্ক্রিয় ডিভাইসের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা পরিবেশবান্ধব নেটওয়ার্ক তৈরি ও কার্বন নিঃসরণ হ্রাসে সহায়তা করে।

পুরস্কারগুলি অর্জনের পর হুয়াওয়ের অপটিক্যাল বিজনেস প্রোডাক্ট লাইনের ভাইস প্রেসিডেন্ট কিম জিন বলেন, “হুয়াওয়ে সবসময় অল-অপটিক্যাল নেটওয়ার্কের উন্নয়ন ও ধারাবাহিক উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে আমরা বিশ্বের বিভিন্ন অপারেটরদের সাথে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের নতুন চ্যালেঞ্জ ও সুযোগগুলো গ্রহণ করবো। এর মাধ্যমে নতুন প্রবৃদ্ধির সুযোগ উন্মোচিত হবে এবং একই সাথে একটি বুদ্ধিবৃত্তিক বিশ্ব গড়ে উঠবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েনেটওয়ার্ক এক্সহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের
টেলিকম

গ্রাহককেন্দ্রিক কৌশলের ধারাবাহিকতায় নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকের

ব্যাটারিতে ব্যাকআপ মিলবে ৫ দিন
নির্বাচিত

ব্যাটারিতে ব্যাকআপ মিলবে ৫ দিন

জনপ্রিয় গাড়ির বৈদ্যুতিক ভার্সন আনছে রেনল্ট
অটোমোবাইল

জনপ্রিয় গাড়ির বৈদ্যুতিক ভার্সন আনছে রেনল্ট

নতুন ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

নতুন ফোন আনছে স্যামসাং

অ্যাপল আইওএস ২৬.১
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে নিজ থেকেই ডাউনলোড হয় অ্যাপ, বন্ধ করবেন যেভাবে

আসুস রগ ফোন ৫ বনাম ওয়ানপ্লাস ৯ঃকোনটি সেরা দেখে নিন
প্রযুক্তি সংবাদ

আসুস রগ ফোন ৫ বনাম ওয়ানপ্লাস ৯ঃকোনটি সেরা দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৫০০-এর প্রি-অর্ডারে এক্সক্লুসিভ উপহার
প্রযুক্তি সংবাদ

মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করছে ভিভো ওয়াই৫০০

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

২০২৬ সালে ১৫ থেকে ২০ হাজারে সেরা ১০ স্মার্টফোন
ফিচার

এআই ক্যামেরায় ছবি হবে আরও নিখুঁত, সেরা ৫ স্মার্টফোন

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার
অটোমোবাইল

শিশুদের জন্য টেসলার নতুন বাইক, দাম ২২৫ ডলার

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ অক্টোবর ২০২৫

নেটওয়ার্ক এক্স ২০২৫-এ ৩টি পুরস্কার অর্জন হুয়াওয়ের

Techzoom.TV |
TechzoomTV