Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চ্যাটজিপিটি নির্মাতাকে ফোন তৈরির পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
চ্যাটজিপিটি নির্মাতাকে ফোন তৈরির পরামর্শ
Share on FacebookShare on Twitter

এআই ডিভাইসের বদলে ওপেনএআইয়ের নিজস্ব ফোন তৈরি করা উচিত বলে মন্তব্য করেছেন স্মার্ট হোম ডিভাইস কোম্পানি নেস্টের সহপ্রতিষ্ঠাতা ম্যাট রজার্স।

চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো হার্ডওয়্যারের জগতে প্রবেশের কথা জানায় চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। ছোট আকারের, স্ক্রিনবিহীন ও আইপড শাফলের মতো দেখতে ক্যামেরাযুক্ত ডিভাইসটি ডিজাইন করবেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ।

যেহেতু এর আগেও এআই ডিভাইস তৈরির উদ্যোগ ব্যর্থ হয়েছে তাই লেখক ও প্রযুক্তি বিশেষজ্ঞ ম্যাট রজার্স ওপেনএআইয়ের ডিভাইসটি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। এআই ডিভাইসের বদলে স্মার্টফোন আনার পরামর্শ দিয়েছেন তিনি।

ম্যাথিউ বলেন, ‘গত বছর “র‍্যাবিট আর-ওয়ান” নামে পকেটে বহনযোগ্য একটি এআই সঙ্গীর প্রচার-প্রচারণা করা হয়। কিন্তু এটি এমন এক সময় বাজারে আসে, যখন ব্যবহারকারীরা বুঝতেই পারেননি ডিভাইসটির প্রয়োজন কী। এরপর এআই নেকলেস ‘ফ্রেন্ড’ নিয়েও ব্যবহারকারীদের মনে একই প্রশ্ন জাগে, এটি দিয়ে আসলে তারা কী করবে?’

রজার্সের মতে, ইলেকট্রনিকস কোম্পানি হিউম্যানের তৈরি প্রথম এআই হার্ডওয়্যার প্রকল্পটিও ব্যর্থ হয়েছে। কারণ এসব পণ্য বাস্তব ব্যবহারের জন্য নয়, বরং অতিরিক্ত প্রচারণার ভিত্তিতে তৈরি ছিল। উদাহরণ হিসেবে হিউম্যানের এআই পিনকে উল্লেখ করে তিনি বলেন, ‘ডিভাইসটি স্মার্টফোনের বিকল্প হিসেবে আনা হলেও ই-মেইলসহ সাধারণ অ্যাপের সঙ্গে সংযুক্ত করা যায়নি। এছাড়া হিউম্যানের এআই পিন কাপড়ে লাগিয়ে ব্যবহার করতে হতো। ফলে সরাসরি জামার দিকে মুখ রেখে কথা বলাটাও অনেকের কাছে অস্বাভাবিক বা বিব্রতকর মনে হতে থাকে।’

তিনি বলেন, হিউম্যান এআই পিন, র‍্যাবিট আর-ওয়ান ও ফ্রেন্ড—তিনটি পণ্যই অতিরিক্ত প্রচার করা হলেও কার্যকরভাবে তৈরি হয়নি। পাশাপাশি ব্যবহারকারীর বাস্তবসম্মত চাহিদা পূরণ করতে পারেনি। এসব কোম্পানি মূলত প্যাকেজিং, নকশা ও প্রচারণায় বেশি গুরুত্ব দিয়েছে।’

ম্যাথিউ অ্যাপলের উদাহরণ টেনে বলেন, ‘আইফোন বানানোর সময় অ্যাপল অন্যদের মতো শুধু আকর্ষণীয় নকশা বা প্রচারণার দিকে নজর দেয়নি; বরং মানুষের বাস্তব সমস্যাগুলোর সমাধান করার দিকেই জোর দিয়েছিল।’

তবে তিনি আরো উল্লেখ করেন, এআই-চালিত ফোন তৈরির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে গুগলের ওপর নির্ভরতা। কারণ অ্যাপলের বাইরে স্মার্টফোন তৈরিতে গুগলের অ্যান্ড্রয়েড অবকাঠামোই একমাত্র বিকল্প হিসেবে দেখা হয়।

Tags: ওপেনএআইয়ের নিজস্ব ফোনচ্যাটজিপিটি

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন প্রযুক্তির চার্জার আনছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে?
প্রযুক্তি সংবাদ

নতুন প্রযুক্তির চার্জার আনছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে?

জিডিপিতে স্টার্টআপের অবদান অব্যহত রাখতে নীতি সহায়তার দাবি
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে স্টার্টআপের অবদান অব্যহত রাখতে নীতি সহায়তার দাবি

বাংলা ভাষায় কন্ট্রোল করা যাবে দেশীও টিভি
নির্বাচিত

বাংলা ভাষায় কন্ট্রোল করা যাবে দেশীও টিভি

প্লেস্টেশনে থাকছে না ফেসবুক সুবিধা
প্রযুক্তি সংবাদ

‘বেস্ট গ্লোবাল ব্র্যান্ড’ তালিকার শীর্ষ দশে নেই ফেসবুক

স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট সময় পর পর লোকেশন ডেটা মুছতে দেবে গুগল
প্রযুক্তি সংবাদ

গুগলের বিরুদ্ধে আইফোন ট্র্যাকিং মামলা চলবে

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন
নির্বাচিত

অর্ধেক দামে কেনা যাবে স্যামসাংয়ের এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix