Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইযুক্ত সাবস্ক্রিপশনের মূল্যবৃদ্ধিতে মাইক্রোসফটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 October 2025
এআইযুক্ত সাবস্ক্রিপশনের মূল্যবৃদ্ধিতে মাইক্রোসফটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা
Share on FacebookShare on Twitter

মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি)। তাদের অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ‘কোপাইলট’ যুক্ত করার পর কোম্পানিটি মাইক্রোসফট ৩৬৫ সফটওয়্যারের দাম বাড়িয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে।

এসিসিসির অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে প্রযুক্তি জায়ান্টটি প্রায় ২৭ লাখ গ্রাহককে ভুল ধারণা দিয়েছে। এক্ষেত্রে কোম্পানিটি জানিয়েছে, যেখানে কোপাইলট যুক্ত আছে সেখানে গ্রাহকদের নতুন সাবস্ক্রিপশন নিতে হবে। এসব প্যাকেজের দাম আগের তুলনায় বেশি। ফলে অনেক গ্রাহক বাধ্য হয়ে উচ্চমূল্যের পার্সোনাল ও ফ্যামিলি প্ল্যানের সাবস্ক্রিপশন নেন।

কোপাইলট যুক্ত হওয়ার পর পার্সোনাল প্ল্যানের বার্ষিক সাবস্ক্রিপশন মূল্য ৪৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৯ অস্ট্রেলিয়ান ডলারে (প্রায় ১০৩ ডলার)। ফ্যামিলি প্ল্যানের দাম বেড়ে ১৭৯ অস্ট্রেলিয়ান ডলার হয়, যা আগের তুলনায় ২৯ শতাংশ বেশি। তবে এসিসিসির অভিযোগ, কোপাইলট ব্যতীত আগের সাশ্রয়ী মূল্যের ক্ল্যাসিক প্ল্যান এখনো চালু থাকার বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানায়নি মাইক্রোসফট।

নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, ওই বিকল্প প্যাকেজের তথ্য কেবল তখনই দেখা যেত, যখন গ্রাহকরা সাবস্ক্রিপশন বাতিলের প্রক্রিয়া শুরু করতেন। এটি ভোক্তা আইন লঙ্ঘনের শামিল। কারণ এতে প্রকৃত বিকল্প সম্পর্কে বিভ্রান্তি তৈরি হয়। তাছাড়া মাইক্রোসফটের পাঠানো ই-মেইল ও ব্লগপোস্টে শুধু মূল্যবৃদ্ধির তথ্য ছিল, সেখানে কম দামের প্ল্যানের কোনো উল্লেখ ছিল না।

মাইক্রোসফটের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা এসিসিসির অভিযোগ বিস্তারিতভাবে পর্যালোচনা করছি।’

এসিসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ভোক্তা আইন অনুযায়ী প্রতিটি লঙ্ঘনের জন্য আদালত চাইলে সর্বোচ্চ ৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করতে পারে। যদি লঙ্ঘনের ফলে কোম্পানিটি কতটা আর্থিক সুবিধা পেয়েছে তা নির্ধারণ করা না যায়, তাহলে জরিমানার পরিমাণ নির্ধারণ হবে কোম্পানির মোট আয়ের (টার্নওভার) ৩০ শতাংশ পর্যন্ত।

সংস্থাটি আরো জানিয়েছে, ‘এ ঘটনায় কী ধরনের শাস্তি প্রযোজ্য হবে, তা আদালত নির্ধারণ করবে। কমিশন এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাবস্ক্রিপশন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার
প্রযুক্তি সংবাদ

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন
কিভাবে করবেন

যেভাবে অফলাইনে অনুবাদ করবেন

‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে
নির্বাচিত

‘নগদ সেবা’ পয়েন্ট হাতের নাগালে

সার্চ রেজাল্টে পরিবর্তন আনছে গুগল
নির্বাচিত

২০২০ সালের শীর্ষ গুগল সার্চ

চ্যাটজিপিটি পড়িয়ে ৩ মাসে কোটিপতি!
নির্বাচিত

চ্যাটজিপিটি পড়িয়ে ৩ মাসে কোটিপতি!

২০২১ সালে প্রযুক্তি দুনিয়া কাঁপাবে যেসব উদ্ভাবন
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে প্রযুক্তি দুনিয়া কাঁপাবে যেসব উদ্ভাবন

Load More

ট্রেন্ডিং টপিক

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!
সোশ্যাল মিডিয়া

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
অর্থ ও বাণিজ্য

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে কমতে পারে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

বিশ্ববাজারে কম দামের স্মার্টফোনের সরবরাহ আগামী কয়েক বছরে...

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেলিটক

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 October 2025

এআইযুক্ত সাবস্ক্রিপশনের মূল্যবৃদ্ধিতে মাইক্রোসফটের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মামলা

Techzoom.TV |
TechzoomTV