দেশের অন্যতম বৃহৎ ও বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ রিসোর্স আজ (২৯ অক্টোবর) ঢাকায় আয়োজিত এক কর্মশালায় তাদের এন্টারপ্রাইজ প্রযুক্তি, অটোমেশন এবং ডিজিটাল ইকোসিস্টেম-ভিত্তিক রূপান্তরের যাত্রা তুলে ধরেছে। আইসিটি সাংবাদিকদের উপস্থিতিতে এই কর্মশালায় দেখানো হয়, কীভাবে স্থানীয় উদ্ভাবন ও নিজস্ব প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের প্রতিটি শিল্পখাতে দক্ষতা বৃদ্ধি করছে।
কর্মশালায় “কনভেনশনাল টু স্মার্ট” শীর্ষক মূল বক্তব্যে জোর দেওয়া হয় যে, স্থানীয় উদ্ভাবনই আকিজ রিসোর্সের সাফল্যের মূল চালিকা শক্তি। প্রতিষ্ঠানটির ৫টি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত চার শতাধিক দেশীয় আইটি বিশেষজ্ঞ তাদের বেশিরভাগ টেকনোলজি স্ট্যাক নিজেরাই তৈরি করেছেন। এই কাস্টমাইজড সমাধানগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অনুযায়ী স্কেলযোগ্য।
আকিজ রিসোর্স একটি ‘ডিজিটাল-ফার্স্ট’ কৌশল অনুসরণ করছে, যা ১২টিরও বেশি ব্যবসায়িক ক্লাস্টারের মাধ্যমে কর্মী, অংশীদার, সরবরাহকারী এবং গ্রাহকদের সংযুক্ত করছে। এই সমন্বিত নেটওয়ার্কটি রিয়েল-টাইম অপারেশনাল ইন্টেলিজেন্স তৈরি করছে এবং জাতীয় ভ্যাল্যুচেইনের মধ্যে পণ্য ও সেবা প্রবাহকে দ্রুত ও কার্যকর করছে।
কর্মশালায় সাইবার নিরাপত্তা ও গভর্নেন্স নিয়ে বিশেষ আলোচনা করা হয়। বক্তারা আকিজ রিসোর্সের ‘জিরো ট্রাস্ট’ পদ্ধতি (Zero Trust Methodology), এআই-চালিত ঝুঁকি শনাক্তকরণ এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রক অনুবর্তিতার ওপর আলোকপাত করেন। তাদের নিরাপদ ক্লাউড আর্কিটেকচার সকল স্টেকহোল্ডারের জন্য একটি নির্ভরযোগ্য ও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করেছে।
একটি কর্পোরেট ভিডিও প্রদর্শনীর পর “এন্টারপ্রাইজ সল্যুশনসের মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ” শীর্ষক প্যানেল আলোচনার মাধ্যমে কর্মশালাটি শেষ হয়। বিশেষজ্ঞরা বলেন, আকিজ রিসোর্সের ডিজিটাল অবকাঠামো জাতীয় পর্যায়ে শিল্পখাতকে শক্তিশালী করা, সরকারি-বেসরকারি সংযোগ বৃদ্ধি এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে দ্রুত এগিয়ে নেওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি করছে।
আকিজ রিসোর্স পুনরায় একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ডিজিটাল প্রবৃদ্ধি নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের সবচেয়ে শক্তিশালী বেসরকারি ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে বাংলাদেশে স্মার্ট, গতিশীল এবং বিশ্বমানের শিল্প বিকাশে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।






















