Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার: বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ১৬ ডিসেম্বর থেকে চালু হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার: বিটিআরসি
Share on FacebookShare on Twitter

অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধ, মোবাইল ফিনান্সিয়াল সেবায় (MFS) আর্থিক জালিয়াতি শনাক্ত এবং মোবাইল ফোন চুরি রোধসহ রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালু হচ্ছে।

বিটিআরসি জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানিকৃত মোবাইল ফোনই নেটওয়ার্কে সচল থাকবে। এর ফলে গ্রাহকরা মানসম্পন্ন সেবা পাবেন এবং ভবিষ্যতে কোনো অবৈধ বা ক্লোন IMEI (আইএমইআই) নম্বর সম্বলিত ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

অপরাধ দমনে এনইআইআর (NEIR)

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, অবৈধ ডিভাইসের কারণে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

তিনি বলেন, “২০২৪ সালের বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে, যা এনইআইআর চালুর মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে।”

অবৈধ হ্যান্ডসেটের কারণে সরকারের প্রতি বছর ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয় উল্লেখ করে তিনি আরও বলেন, “এনইআইআর কেবল প্রযুক্তিগত সুবিধা নয়, বরং এটা রাষ্ট্রীয় ও গ্রাহক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সিমের মাধ্যমে প্রতারণা ও আর্থিক লেনদেন জালিয়াতি কমে আসবে।”

কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?

অনুষ্ঠানে এনইআইআর কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: আমিনুল হক।

তিনি জানান, ১৬ ডিসেম্বরের পর নতুন যে সকল মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে, তা প্রাথমিকভাবে সচল রেখে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে।

  • বৈধ হ্যান্ডসেট: হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে নেটওয়ার্কে সচল থাকবে।
  • অবৈধ হ্যান্ডসেট: হ্যান্ডসেটটি অবৈধ হলে গ্রাহককে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে এবং এক মাসের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। উক্ত এক মাস সময় অতিবাহিত হলে হ্যান্ডসেটটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
  • বিদেশ থেকে আনা ফোন: শুধু বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয়কৃত অথবা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটসমূহ বিশেষ নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল করার সুযোগ থাকবে।

দেশীয় শিল্প ও গ্রাহক সেবা

সভাপতির বক্তব্যে বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.) বলেন, “চোরাই ও রিফারবিশড হ্যান্ডসেট বাজারে থাকায় মোবাইল ফোনের দাম কমছে না। এনইআইআর চালু হলে দেশীয় ১৮টি মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক মূল্যে হ্যান্ডসেট বিক্রি করতে পারবে।” তিনি আরও জানান, দেশে বর্তমানে ৩৮ ভাগ ফিচার ফোন ব্যবহৃত হচ্ছে, তাই স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মোবাইল ফোন ইন্ড্রাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB)-এর সভাপতি জাকারিয়া শহীদ এবং অ্যামটব (AMTOB)-এর মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তারা এনইআইআর বাস্তবায়নে বিটিআরসি’র সাথে সমন্বিতভাবে কাজ করতে প্রস্তুত।

গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমানে ব্যবহৃত ফোনের কী হবে? বর্তমানে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত (যেকোনো সিম চালানো) সকল হ্যান্ডসেট ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এগুলো আলাদাভাবে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই।

  • ফোনের অবস্থা যাচাই: আপনার ব্যবহৃত মোবাইল ফোনের বর্তমান অবস্থা জানতে ১৬১৬১# নম্বরে ডায়াল করুন। এরপর IMEI নম্বর চাইলেই আপনার ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বরটি (#06# ডায়াল করে পাওয়া) লিখে প্রেরণ করুন। ফিরতি মেসেজে ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে।

১৬ ডিসেম্বরের পর নতুন ফোন কেনার আগে করণীয়: যেকোনো দোকান, অনলাইন শপ বা ই-কমার্স সাইট থেকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই সেটির বৈধতা যাচাই করতে হবে এবং ক্রয় রশিদ সংরক্ষণ করতে হবে।

  • ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বর। (উদাহরণ: KYD 123456789012345)।
  • ধাপ-২: মেসেজটি ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।
  • ধাপ-৩: ফিরতি মেসেজের মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটটির বৈধতা সম্পর্কে জানা যাবে। বৈধ হলেই কেবল ফোনটি কিনুন।

বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধনের প্রক্রিয়া: বিদেশ থেকে আনা ফোন দেশে চালু করলে তা প্রাথমিকভাবে সচল হবে এবং ৩০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য এসএমএস আসবে।

  • ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
  • ধাপ-২: পোর্টালের ‘Special Registration’ সেকশনে গিয়ে ফোনের IMEI নম্বর এবং প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (যেমন পাসপোর্টের ভিসা, ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন।
  • ধাপ-৩: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।

বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি ফোন বাদে সর্বোচ্চ ১টি নতুন হ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি আনতে পারবেন।

এনইআইআর সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিটিআরসি’র হেল্পডেস্ক নম্বর ১০০ অথবা মোবাইল অপারেটরগণের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ডায়াল করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags: অবৈধ মোবাইলঅবৈধ মোবাইল হ্যান্ডসেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের জোয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা কমছে অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের জোয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা কমছে অ্যাপলের

অবৈধ মোবাইল ব্যবসায়ীদের টার্গেট আইসিটি উপদেষ্টা ফয়েজ তৈয়্যব
প্রযুক্তি সংবাদ

অবৈধ মোবাইল ব্যবসায়ীদের টার্গেট আইসিটি উপদেষ্টা ফয়েজ তৈয়্যব

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে
নির্বাচিত

অ্যাপলওয়াচ দিয়ে আইফোন আনলক করা যাবে

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’

১ মিনিটে ১ লাখ এই ফোন বিক্রি হয়েছে!
প্রযুক্তি সংবাদ

১ মিনিটে ১ লাখ এই ফোন বিক্রি হয়েছে!

রোবটে নিজের চেহারা দিলেই মিলবে কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

রোবটে নিজের চেহারা দিলেই মিলবে কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা
নির্বাচিত

৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix