Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’

এনইআইআর (NEIR): চোরদের জিজ্ঞাসা করা হয়নি কীভাবে চুরির পথ বন্ধ করা হবে অবৈধ ফোন বিক্রেতাদের ‘উদ্বেগ’, রাজস্ব ও অপরাধ দমনের উদ্যোগ বন্ধের অপচেষ্টা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
‘চোরদের’ মতামত ছাড়াই এনইআইআর চালু: অবৈধ ফোন সিন্ডিকেটের ‘উদ্বেগ’
Share on FacebookShare on Twitter

দেশে অপরাধ দমন, হাজার কোটি টাকার রাজস্ব বৃদ্ধি এবং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইলমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) ব্যবস্থা চালুর চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে সরকার। এই সিস্টেমের মূল উদ্দেশ্য অবৈধ, ক্লোন ও চোরাই পথে আসা মোবাইল ফোনের নেটওয়ার্ক সম্পূর্ণ অচল করে দেওয়া।

কিন্তু সরকারের এই মহৎ উদ্যোগটি বাস্তবায়নের মুখেই এক অদ্ভুত বাধার সম্মুখীন হয়েছে। অভিযোগ উঠেছে, “মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ” নামে একটি সংগঠন, যা মূলত অবৈধ ও চোরাই ফোন বিক্রেতাদের স্বার্থ রক্ষা করে, তারা এই প্রক্রিয়ায় মতামত না রাখায় ‘উদ্বেগ’ প্রকাশ করেছে।

বিশ্লেষকরা এই ঘটনাকে তীব্র কটাক্ষ করে বলছেন, বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, “চোরের দলকে” জিজ্ঞাসা করা হয়নি কীভাবে চুরির পথ বন্ধ করা হবে, এবং এতেই তারা অখুশি।

সাবেক সরকারের শীর্ষ পর্যায়ে সিন্ডিকেট?

এই প্রতিরোধের চেষ্টার মধ্যেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ উঠেছে, অবৈধ ফোন ব্যবসায়ী এই চক্রের সাথে সরাসরি যোগাযোগ ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের।

এই সিন্ডিকেটের শেকড় কতোটা গভীরে ছিল, তার প্রমাণ মেলে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের একটি বক্তব্যে। তিনি গণমাধ্যমকে সরাসরি জানিয়েছিলেন, “সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে আমরা অবৈধ মোবাইল ফোন বন্ধের যে সিস্টেম ডেভেলপ করেছিলাম, সেটা চালু করবো না।”

সাবেক সরকারের শীর্ষ পর্যায় থেকে সরাসরি এই সিস্টেম বন্ধের নির্দেশ আসায়, হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া এবং অপরাধীদের স্বর্গরাজ্য বানানো এই ‘গ্রে মার্কেট’ বন্ধের কোনো উদ্যোগ অতীতে সফল হয়নি।

অভিযোগ উঠেছে যে, সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ এর সাথে শেয়ার দিয়ে ব্যবসা করছে দেশের বেশ কিছু জনপ্রিয় গ্যাজেট শপ। সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং আরও কিছু ব্যবসায়ীকে নিয়ে অবৈধ মোবাইল ফোনের এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন।

অবৈধ বাজারের দাপট

“মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ” নামের এই সংগঠনটির দাবি, দেশের মোবাইল বাজারের প্রায় ৬০ শতাংশই বর্তমানে অবৈধ ফোন বিক্রেতাদের নিয়ন্ত্রণে।

যদিও মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন (MIOB) জানিয়েছে, দেশের বাজারের প্রায় ৪০ শতাংশ এই ‘গ্রে মার্কেট’ দখল করে আছে। এই অবৈধ বাণিজ্যের কারণেই দেশীয় উৎপাদন শিল্প ধ্বংসের মুখে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশে হ্যান্ডসেট উৎপাদন কমেছে প্রায় ১০ শতাংশ এবং শুধু জুন মাসেই এই পতন হয়েছে প্রায় ৩০ শতাংশ। অথচ, স্থানীয় কারখানাগুলোই দেশের ৯৯ শতাংশ চাহিদা মেটানোর সক্ষমতা রাখে।

আরও পড়ুন: অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের

বাজার অনুসন্ধানে দেখা গেছে, খোদ রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে চট্টগ্রামের বড় বড় শোরুমে প্রকাশ্যেই চলছে আনঅফিসিয়াল হ্যান্ডসেট বিক্রি। অ্যাপল, স্যামসাং, মটোরোলার মতো ব্র্যান্ডের হাই-এন্ড মডেলগুলো ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত কম দামে বিক্রি হওয়ায় ক্রেতারাও সেদিকে ঝুঁকছেন।

অভিযোগ রয়েছে, অবৈধ হ্যান্ডসেটের এই বাজারে অ্যাপল গেজেট, এসএমএম গেজেট, গ্যাজেট অ্যান্ড গিয়ার, রিও ইন্টারনেশনাল, ড্যাজেল মোবাইল শপের মতো প্রতিষ্ঠানগুলোর দাপট সবথেকে বেশি।

বর্তমান সরকারকে ‘অস্থিতিশীল’ করার হুমকি?

অবৈধ ফোন ব্যবসায়ীরা এখন অভিযোগ করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাংশ ও কিছু আমলাকে ‘বিভ্রান্ত’ করে নির্বাচনের আগে এমন একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, যা “গণতান্ত্রিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করতে পারে।”

তাদের দাবি, দেশের ৯৫ শতাংশ সাধারণ ব্যবসায়ী কর দিতে ইচ্ছুক, কিন্তু বাকি ৫ শতাংশ মুনাফালোভী সিন্ডিকেট সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছে।

আরও পড়ুন: অবৈধ মোবাইলফোন

বিশ্লেষকরা বলছেন, এই “উদ্বেগ” প্রকাশ ও “অস্থিতিশীল” করার হুমকি— দুটোই আসলে এনইআইআর (NEIR) সিস্টেমকে বন্ধ করার জন্য অতীতের মতো নতুন অপচেষ্টা। সরকার এই সিস্টেমটি তৈরি করেছে দুটি প্রধান কারণে: অপরাধ দমন (অনলাইন জুয়া, আর্থিক জালিয়াতি) এবং হাজার হাজার কোটি টাকার রাজস্ব বৃদ্ধি। এই সিন্ডিকেটকে ভেঙে বর্তমান সরকার এই রাষ্ট্রীয় সংস্কারটি বাস্তবায়ন করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

Tags: Illegal MobileNEIRSajeeb Wazed Joyঅবৈধ ফোনঅবৈধ মোবাইলঅ্যাপল গেজেটএনইআইআরএসএমএম গেজেটগ্যাজেট অ্যান্ড গিয়ারজুনাইদ আহমেদ পলকড্যাজেল মোবাইল শপবাজারে অ্যাপল গেজেটবিটিআরসিমোবাইল সিন্ডিকেটমোস্তাফা জব্বাররাজস্ব ফাঁকিরিও ইন্টারনেশনালসজীব ওয়াজেদ জয়সালমান এফ রহমানসিন্ডিকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪
প্রযুক্তি সংবাদ

সিলেটে ২৭৯টি এন্ড্রয়েড ফোন জব্দ, আটক ৪

হোন্ডার দেশে তৈরি মোটরসাইকেলের উদ্বোধন আজ
অটোমোবাইল

হোন্ডার দেশে তৈরি মোটরসাইকেলের উদ্বোধন আজ

স্মার্টফোনে পোট্রেট লেন্স, বিশ্বে এই প্রথম
নির্বাচিত

স্মার্টফোনে পোট্রেট লেন্স, বিশ্বে এই প্রথম

হাতিরঝিলের চক্রাকার বাসে র‌্যাপিড পাস চালু
অটোমোবাইল

হাতিরঝিলের চক্রাকার বাসে র‌্যাপিড পাস চালু

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই
নির্বাচিত

হাই কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে আসছে এমএসআই

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix