Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ নভেম্বর ২০২৫
২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন
Share on FacebookShare on Twitter

দেশের নেটওয়ার্কে অনিবন্ধিত বা অননুমোদিত মোবাইল ফোনের সংযোগ বন্ধ আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। নতুন এই ব্যবস্থায় প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের বৈধ আন্তর্জাতিক আইএমইআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধনের আওতায় আনা হবে। এতে সহজেই বৈধ ও অবৈধ ফোন শনাক্ত করা যাবে।

এখন অনেকের মনে প্রশ্ন—দেশ থেকে কেনা ফোন তো সহজেই নিবন্ধন করা যাবে, কিন্তু বিদেশ থেকে আনা বা উপহার হিসেবে পাওয়া ফোনের কী হবে? তাহলে কি বিদেশ থেকে আর ফোন আনা সম্ভব নয়, নাকি এসব ফোন ব্যবহার করা যাবে না?

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটের প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, এমন হ্যান্ডসেট প্রাথমিকভাবে দেশের নেটওয়ার্কে সচল থাকবে। তবে এসএমএসের মাধ্যমে গ্রাহককে ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের নির্দেশনা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য যাচাই-বাছাই শেষে কেবল বৈধ হ্যান্ডসেটকেই নিবন্ধন করে নেটওয়ার্কে সচল রাখা হবে।

এদিকে বিদ্যমান ব্যাগেজ নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যক্তির আগে থেকেই দেশের নেটওয়ার্কে ব্যবহার করা একটি ব্যক্তিগত হ্যান্ডসেট থাকে, তবে তার বাইরে সে বিদেশ থেকে সর্বোচ্চ একটি হ্যান্ডসেট বিনা শুল্কে আনতে পারবে এবং একটি অতিরিক্ত হ্যান্ডসেট শুল্ক দিয়ে আনার সুযোগও থাকবে।

বিটিআরসি জানিয়েছে, নিবন্ধন ছাড়া কোনো বিদেশি ফোন দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে চালু রাখা যাবে না।

আসুন জেনে নেওয়া যাক বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি-

বিটিআরসি আরও জানিয়েছে, বিদেশ থেকে ক্রয় করা বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য গ্রাহককে প্রথমে neir.btrc.gov.bd পোর্টালে প্রবেশ করে ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এরপর Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI নম্বর দিতে হবে।

Special Registration সেকশনে গিয়ে মোবাইলের IMEI দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা ছবি—যেমন পাসপোর্টের ভিসা বা ইমিগ্রেশন পৃষ্ঠা, ক্রয়ের রসিদ ইত্যাদি—আপলোড করে Submit করতে হবে। হ্যান্ডসেট বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আর অবৈধ হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে সেই ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজপত্র লাগবে-

বিটিআরসি জানিয়েছে বিদেশ থেকে ক্রয় করা হ্যান্ডসেটের ক্ষেত্রে প্রয়োজন হবে—

স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন—

বিটিআরসি জানিয়েছে, বিদেশ থেকে কেনা মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের জন্য লাগবে—

১. পাসপোর্টের ব্যক্তিগত তথ্যযুক্ত পাতার ছবি।

২. পাসপোর্টে ইমিগ্রেশন সিল থাকা পাতার ছবি।

৩. ক্রয় রশিদ।

৪. প্রয়োজনে কাস্টমস শুল্ক প্রদানের প্রমাণপত্র (যদি একটির বেশি হ্যান্ডসেট হয়)।

উপহার হিসেবে পাওয়া হ্যান্ডসেটের ক্ষেত্রে ওপরের কাগজগুলোর সঙ্গে অতিরিক্তভাবে দিতে হবে ‘উপহারদাতার প্রত্যয়নপত্র’।

অন্যদিকে, এয়ারমেইলে পাওয়া হ্যান্ডসেটের জন্য প্রয়োজন হবে—

১. প্রেরকের পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি (যদি প্রযোজ্য হয়)।

২. প্রাপকের জাতীয় পরিচয়পত্র।

৩. ক্রয় রশিদ।

৪. শুল্ক প্রদানের রশিদ (যদি একটির বেশি হ্যান্ডসেট হয়)।

Tags: মোবাইল সেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারা বিশ্বে কাজ করছে না জিমেইল, মেল পাঠাতে গিয়ে হচ্ছে সমস্যা
প্রযুক্তি সংবাদ

সারা বিশ্বে কাজ করছে না জিমেইল, মেল পাঠাতে গিয়ে হচ্ছে সমস্যা

পৃথীবির সবচেয়ে ছোট কিছু কম্পিউটার !
নির্বাচিত

পৃথীবির সবচেয়ে ছোট কিছু কম্পিউটার !

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই চারটি বিপজ্জনক অ্যাপ

কেনাকাটা করা যাবে হোয়াটসঅ্যাপে
কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে এড়িয়ে যাবেন যে বার্তা

কোয়াড ক্যামেরা শাওমির রেডমি নোট ৯ সিরিজ
নির্বাচিত

কোয়াড ক্যামেরা শাওমির রেডমি নোট ৯ সিরিজ

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

মজবুত গঠন নিয়ে ফায়ার বোল্টের আর্টিলারি স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix