Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে গণমাধ্যম, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১ নভেম্বর ২০২৫
ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে গণমাধ্যম, সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
Share on FacebookShare on Twitter

যুগোপযোগী ডিজিটাল শাসন ব্যবস্থা তৈরির প্রত্যয় নিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম (বিআইজিএফ)’। শনিবার (১ নভেম্বর) ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওয়ার্কশপ ও নীতি আলোচনার মধ্য দিয়ে এই ফোরামের ২০তম আসর সমাপ্ত হয়।

এবারের আয়োজনের শেষ দিনে ‘মিডিয়া ও ডিজিটাল বিশ্বাস: বিভ্রান্তমূলক তথ্যের যুগে জনআস্থা টিকিয়ে রাখার চ্যালেঞ্জ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় সম্পাদক ও সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম এর সেক্রেটারি জেনারেল সাইফ আহমাদ। ডিজিটাল যুগে সংবাদমাধ্যম কীভাবে জনগণের আস্থা রক্ষা করতে পারে, ভুয়া তথ্য প্রতিরোধ করতে পারে এবং অনলাইনে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে, তা তিনি তার প্রবন্ধে তুলে ধরেন।

সাইফ আহমাদ বলেন, “আমরা এমন এক সময়ের ভেতর দিয়ে যাচ্ছি, যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু বিশ্বাসের অভাব ভয়াবহ। সত্য–মিথ্যার সীমারেখা ধোঁয়াশা হয়ে গেছে। তবুও গণমাধ্যম কর্মীরা এখনো সত্যের পক্ষে লড়ছে—এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

তিনি ডিজিটাল বিশ্বাস পুনর্গঠনে একটি প্রচেষ্টার আহ্বান জানিয়ে বলেন, “সাংবাদিকরা সত্য বলবে, প্রযুক্তি প্রতিষ্ঠান স্বচ্ছতা রাখবে, সরকার নিয়ন্ত্রণ নয় বরং স্বাধীন ফ্যাক্টচেকিং উদ্যোগকে উৎসাহ দেবে। আর জনগণ সচেতন হবে। সচেতন নাগরিকরাই ভুয়া খবরের সবচেয়ে বড় প্রতিরোধক।” তিনি আরও যোগ করেন, “ভুয়া তথ্য আমাদের বিভক্ত করে, কিন্তু সাহসী সত্য আমাদের এক করে। চলুন আমরা সবাই মিলে সেই বিশ্বাস ফিরিয়ে আনি।”

দৈনিক সমকালের সহকারী সম্পাদক ও সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম-এর সভাপতি হাসান জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সেশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের উপসচিব মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ দ্রুত হলেও, বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বেড়েছে। জনগণের আস্থা ধরে রাখতে সাংবাদিকদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যম শুধু তথ্য দেয় না, বরং সত্য, নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতীক।” তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে যাচাই–বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়, কারণ দায়িত্বশীল সাংবাদিকতাই পারে ডিজিটাল ট্রাস্ট ও সামাজিক স্থিতি বজায় রাখতে।

মূল প্রবন্ধের ওপর আলোচনায় যমুনা টেলিভিশনের গবেষক জাহিদ হোসেন খান বলেন, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন হতে হবে এবং গণমাধ্যমের প্রতি বিশ্বাস বাড়াতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন।

এএফপি’র ফ্যাক্ট চেক সম্পাদক (বাংলা) মোহাম্মদ ইয়ামিন ভুয়া তথ্য শনাক্তের কৌশল তুলে ধরে বলেন, “চটকদার, চিত্তাকর্ষক ও আবেগী কোনো পোস্ট দেখলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবশ্যই তা ক্রিটিক্যাল দৃষ্টিতে দেখা উচিত। নির্ভরযোগ্য সোর্স থেকে নিশ্চিত হয়ে তবেই সেগুলো শেয়ার করা যেতে পারে।”

বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু জানান, তিন দিনের এই ফোরামে শিশু-কিশোরদের নিয়ে একটি কর্মশালা ছাড়াও মোট নয়টি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফোরামে সরকার, বেসরকারি খাত, টেকনিক্যাল কমিউনিটি, শিক্ষাবিদ, সুশীল সমাজ, তরুণ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

Tags: BIGFDigital TrustFake Newsগণমাধ্যমডিজিটাল বিশ্বাসফ্যাক্ট চেকিংবাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামবিআইজিএফভুয়া তথ্যমনজুর মোহাম্মদ শাহরিয়ারসাইফ আহমাদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন গ্রাহকরা

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা

প্রচলিত হেডফোন জ্যাক নেই নতুন ‘সস্তা’ আইফোনে
প্রযুক্তি সংবাদ

প্রচলিত হেডফোন জ্যাক নেই নতুন ‘সস্তা’ আইফোনে

এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে: পলক

ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়
প্রযুক্তি সংবাদ

ই-গভর্ন্যান্সে সেরা ৫০ দেশের মধ্যে থাকতে চায় বাংলাদেশ : জয়

ফাইভজি ডিজিটাল প্রকৌশল সমাধান আনল হুয়াওয়ে
নির্বাচিত

ফাইভজি ডিজিটাল প্রকৌশল সমাধান আনল হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত
বিবিধ

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত ২০০ সামরিক সদস্য হতাহত

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?
বিবিধ

ইরানের সঙ্গে একযোগে যুদ্ধে নামছে রাশিয়া ও চীন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix