Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
Share on FacebookShare on Twitter

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বিভিন্ন নামে চ্যানেল খুলে নগ্ন এবং অশ্লীল ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে। বাংলাদেশে টেলিগ্রাম প্ল্যাটফর্মে সক্রিয় এমন ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব চ্যানেলে অনুমতি ছাড়া যৌন উদ্দীপক ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট চ্যানেলগুলো দ্রুত বন্ধ বা অপসারণের অনুরোধ জানিয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে সরকারি নিয়ন্ত্রক সংস্থাটি।

১০৭টি চ্যানেলের আইডি এবং কনটেন্টের লিংক যুক্ত করে চিঠিতে বিটিআরসি জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এসব চ্যানেল শনাক্ত করা হয়েছে। চ্যানেলগুলোতে প্রাপ্তবয়স্ক অশ্লীলতা, যৌন কার্যকলাপ ও অন্য অশালীন কনটেন্ট প্রচার করা হচ্ছে। কমিশন মনে করে, এসব কনটেন্ট সমাজের নৈতিক মূল্যবোধকে ভীষণভাবে ক্ষুণ্ন করছে এবং দেশের প্রচলিত আইন লঙ্ঘন করছে।

টেলিগ্রামকে পাঠানো চিঠিতে বলা হয়, অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণ, ব্লক বা অপসারণের একমাত্র ক্ষমতা বিটিআরসির হাতে। বিটিআরসি একমাত্র এবং যথাযথ কর্তৃপক্ষ, সংস্থাটি অনলাইন কনটেন্ট ব্লক, সীমিত বা অপসারণ করতে পারে এবং অধিকার, নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বশীল। ২০২৫ সালের সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ০৮ (১) ধারা অনুসারে এ ক্ষমতা প্রয়োগ করা হয়।

বিটিআরসি জানিয়েছে, এ ধরনের পর্নোগ্রাফি সামগ্রী সামাজিক আদর্শ ও নৈতিক মানকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। এই চ্যানেলগুলো ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (পিসিএস) এর ৮(২), ৮(৩) ও ৮(৫) ধারা, এবং সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ২৫ ধারা লঙ্ঘন করেছে। তাই ১০৮টি লিংক ব্লক বা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিগ্রাম কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে কমিশনের কর্মকর্তারা জানান, অনলাইনে পর্নোগ্রাফি, জুয়া, প্রতারণা ও ঘৃণামূলক কনটেন্ট ছড়ানো রোধে বিটিআরসি নিয়মিত মনিটরিং চালাচ্ছে। অভিযোগ পেলেই সংশ্লিষ্ট ওয়েবসাইট, পেজ বা চ্যানেল শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ফেসবুক, ইউটিউব, টিকটক ও এক্স (পূর্বতন টুইটার) কর্তৃপক্ষকেও অনুরূপ কনটেন্ট অপসারণে অনুরোধ জানায় বিটিআরসি।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(২), ৮(৩) ও ৮(৫) ধারা অনুযায়ী, অশ্লীল ছবি বা ভিডিও প্রচার দণ্ডনীয় অপরাধ, পর্নোগ্রাফি প্রচার বা বিক্রয়ে শাস্তিমূলক অপরাধ এবং ইলেকট্রনিক মাধ্যমে প্রচার নিষিদ্ধ। এ ছাড়া, সাইবার নিরাপত্তা অধ্যাদেশ ২০২৫-এর ধারা ৮(১) অনুযায়ী, সামাজিক মূল্যবোধ বা নৈতিকতা বিনষ্টকারী কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা এবং অনলাইন কনটেন্ট ব্লক বা অপসারণের ক্ষমতা বিটিআরসির হাতে।

এর আগে, ১৯ অক্টোবর টেলিগ্রামে পর্নোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন গ্রুপ, অ্যাডমিন ও অর্থ লেনদেনকারী প্রতারক চক্রকে শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ঢাকার একটি আদালত। এ কাজে জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশও দেওয়া হয়। গণমাধ্যমে প্রকাশিত ‘টেলিগ্রামে হাজারো তরুণীর নগ্ন ভিডিও বিক্রি’ সংক্রান্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেওয়া হয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ফেসবুক ও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভাইরাল ভিডিও, ব্যক্তিগত ছবি ও ভিডিও এবং নগ্ন ও পর্ন ভিডিও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপ পরিচালনা করে অর্থের বিনিময়ে ও হয়রানি করার জন্য তা শেয়ার করা হচ্ছে। এর ফলে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও ভিডিওর মাধ্যমে জনসাধারণ ও বিশেষ করে নারীদের হয়রানি করা হচ্ছে। ওই প্রতিবেদনে আরও বলা হয়, চ্যানেলগুলোতে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কম বয়সী নারীদের ভিডিও থাকে। ফেসবুক থেকেই লিংক দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলের। লিংকে ক্লিক করলে দেশি নগ্ন-অশ্লীল ভিডিও আসে। তবে আংশিক ভিডিও দিয়ে ফাঁদ পাতা হয়। বাড়ানো হয় আগ্রহ। পুরো ভিডিও দেখতে হলে দিতে হয় টাকা।

Tags: টেলিগ্রামটেলিগ্রাম গ্রুপটেলিগ্রাম প্রতারণাটেলিগ্রাম স্ক্যামপর্নোগ্রাফি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

অনলাইনে পণ্য উন্মোচন করবে অ্যাপল

করোনাকালে ৫০০ জনের বিনামূল্যে আইটি ট্রেনিংয়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

করোনাকালে ৫০০ জনের বিনামূল্যে আইটি ট্রেনিংয়ের সুযোগ

স্যামসাং-ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
নির্বাচিত

স্যামসাং-ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

নতুন চমক নিয়ে আসতে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নতুন চমক নিয়ে আসতে ইনফিনিক্স

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
টেলিকম

ডিসেম্বর থেকে ৫জি নেটওয়ার্ক চালু, পাওয়া যাবে যেসব জায়গায়

দেশি পণ্যের সবচেয়ে বড় ব্র্যান্ডিং করছে উই গ্রুপ
ই-কমার্স

দেশি পণ্যের সবচেয়ে বড় ব্র্যান্ডিং করছে উই গ্রুপ

Load More

ট্রেন্ডিং টপিক

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ
নির্বাচিত

হুয়াওয়ের নতুন ২ পণ্য : বিশ্বের সবচেয়ে পাতলা ট্যাবলেট ও হীরাখচিত স্মার্টওয়াচ

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলায় আক্রান্ত বিশ্বের বহু শিক্ষাপ্রতিষ্ঠান

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়
অর্থ ও বাণিজ্য

মোটর বীমায় এনসিবি জালিয়াতি: ১৮ কোম্পানির বিরুদ্ধে অনিয়মের পাহাড়

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা
অর্থ ও বাণিজ্য

এনসিসি ব্যাংক উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

শাওমির সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি
অর্থ ও বাণিজ্য

জাতীয় পেনশন স্কিমে ৩২ মাসে যুক্ত হয়েছে ৩.৭৭ লাখ মানুষ, জমা ২৫৫ কোটি

২০২৩ সালের ১৭ অগাস্ট ১৮ থেকে ৫০ বছর...

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

গ্রাহকের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

চ্যাটজিপিটিকে এই ৮ প্রশ্ন করার আগে অবশ্যই ভাবুন

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে’র ট্রেনের টিকিট বিক্রি শুরু

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix